এক্সপ্লোর

IPL 2025: টানা হারছে দল, সানরাইজার্সের বিরুদ্ধে ম্যাচে মাথা ঠান্ডা রাখতে পারলেন না 'ক্যাপ্টেন কুল' ধোনিও

CSK vs SRH: সানরাইজার্স হায়দরাবাদের ব্য়াটিং ইনিংস অষ্টম ওভারে ঘটনাটি ঘটে, যার জন্য খানিক ক্ষিপ্ত হন সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি।

চেন্নাই: নয় ম্যাচে সাতটি হারের ফলে আপাতত আইপিএলের (IPL 2025 ) লিগ তালিকায় সবার নীচে রয়েছে চেন্নাই সুপার কিংস। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে পাঁচ উইকেটে পরাজিত হয়েছে চেন্নাই সুপার কিংস (CSK vs SRH)। চারিদিকে সমালোচনার ঝড়। এরই মাঝে খানিক মেজাজ হারালেন মহেন্দ্র সিংহ ধোনিও (MS Dhoni)।

ঘটনাটি সানরাইজার্সের ব্যাটিং ইনিংসের অষ্টম ওভারে ঘটে। এমনিই মহম্মদ শামির বলে তাঁদের ব্যাটিং ইনিংসের প্রথম বলে আউট হয়েছিলেন শেখ রশিদ। এরপর সিএসকের বোলিং ইনিংসের সময় অযথা একটু বল ছুড়ে অধিনায়ক ধোনির বকুনি খান তিনি। অষ্টম ওভারের শেষ বলে রশিদের অহেতুক থ্রোয়ের ফলে একটি বাড়তি রান নিতে সক্ষম হন ঈশান কিষাণ। তাঁর এই কাণ্ডেই ধোনি ক্ষুব্ধ হন। ওভার শেষে দিক বদলের সময় ধোনিকে রশিদের দিকে তাকিয়ে মাথার দিকে ঈশারাল করতে দেখা যায়। অর্থাৎ রশিদকে নিজের মাথা কাজে লাগানোর জন্যই বলেনে মাহি।

সিএসকে অধিনায়কের কাছে কিন্তু এই প্রতিক্রিয়া কল্পানাতীতই বটে। পরিস্থিতি যাই হোক না কেন, ধোনি কোনও সময়ই সচরাচর নিজের মাথা গরম করেন না, আবেগকে সর্বদা নিয়ন্ত্রণে রাখেন, মাথা ঠান্ডা রাখেন। এই কারণেই তো তাঁকে 'ক্যাপ্টেন কুল'-র আখ্যা দেওয়া হয়েছে। তবে দলের এই সময়ে তিনিও আর ভাবলেশহীন থাকতে পারলেন না।

ম্যাচশেষে দলের পারফরম্যান্সে যে তিনিও চূড়ান্ত হতাশ এবং খানিক বিরক্তও, তা তাঁর কথাবার্তাতেই স্পষ্ট। ম্যাচশেষে ধোনি বলেন, 'আমার মনে হয় নিরন্তর ব্যবধানে উইকেট হারানোটাই কাল হয়েছে। প্রথম ইনিংসে উইকেটটা তুলনামূলক বেশি ভাল ছিল এবং তাতে মাত্র ১৫৭ রান করার কোনও ব্যাখা নেই। পিচে বেশি ঘূর্ণি ছিল না, এমন কিছু শক্তও ছিল না। তবে হ্যাঁ, দ্বিতীয় ইনিংসে খানিকটা সাহায্য ছিল। আমাদের স্পিনারদের দক্ষতা রয়েছে, ওরা সঠিক জায়গায় বলও করছিল, তবে আমাদের ১৫-২০ রান কম হয়েছিল যার খেসারত দিতে হল।'

শুক্রবার নিজের চারশোতম টি-২০ ম্যাচে ধোনির সঙ্গী হল হারের বিষণ্ণতা। সেই সঙ্গে প্লে অফের দৌড় থেকেও কার্যত বিদায় নিল চেন্নাই সুপার কিংস। ৯টি ম্যাচ খেলে ৪ পয়েন্টে আটকে রইল পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নরা। শেষ ৫ ম্যাচের পাঁচটিতে জিতলেও ১৪ পয়েন্টে আটকে যাবে সিএসকে। আইপিএল যবে থেকে ১০ দলের হয়েছে, ১৪ পয়েন্ট নিয়ে প্লে অফে ওঠার সম্ভাবনাও কার্যত শূন্যে ঠেকেছে। তাই বর্তমানে সময়টা যে সিএসকের বেশ খারাপই কাটছে, তা বলাই বাহুল্য।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
KKR IPL: রাহানে অবসর নেওয়ায় নতুন অধিনায়ক বাছতে হবে কেকেআরকে, তিন নামকে নিয়ে জোর জল্পনা, এগিয়ে কে?
রাহানে অবসর নেওয়ায় নতুন অধিনায়ক বাছতে হবে কেকেআরকে, তিন নামকে নিয়ে জোর জল্পনা, এগিয়ে কে?
Kolkata Knight Riders: ভারতীয় কোচের পদ 'ছেড়ে' ২৪ ঘণ্টার মধ্যেই কেকেআরে নতুন ভূমিকায় টেন দুশখাতে
ভারতীয় কোচের পদ 'ছেড়ে' ২৪ ঘণ্টার মধ্যেই কেকেআরে নতুন ভূমিকায় টেন দুশখাতে
Lalit Modi: আইনি লড়াইয়ে স্বস্তি, পরের দীপাবলি ভারতে ফিরেই পালন করতে চান 'আইপিএলের জনক' ললিত মোদি
আইনি লড়াইয়ে স্বস্তি, পরের দীপাবলি ভারতে ফিরেই পালন করতে চান 'আইপিএলের জনক' ললিত মোদি

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget