এক্সপ্লোর

IPL Qualifier 2: মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে সূর্যকুমারের চোট নিয়ে উদ্বেগ! কোয়ালিফায়ার ২-এ মাঠে নামতে পারবেন তো তিনি?

Suryakumar Yadav: এলিমিনেটরে ফিল্ডিং করার সময় ১৩তম ওভারে সূর্যকুমার যাদবের জন্য ম্যাচ খানিকটা সময় থামাতে হয়। মাঠে ফিজিও ছুটে আসেন।

চণ্ডীগড়: টুর্নামেন্টের শুরুটা ভাল হয়নি। তবে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) সচরাচর যেমনটা করে থাকে, এ মরশুমেও তেমনটাই করছে। প্রথমার্ধ হতাশাজনক কাটলেও, টানা ছয় ম্যাচ জিতে দুরন্ত কামব্যাকে প্রথমে প্লে-অফে নিজেদের জায়গা বুক করে পল্টনরা। শুক্রবার, ৩০ মে গুজরাত টাইটান্সকে হারিয়ে আরও আইপিএল ফাইনালে পৌঁছনোর থেকে মাত্র একধাপ দূরে রয়েছে মায়ানগরীর ফ্র্যাঞ্চাইজি। তবে এই ম্যাচের সময় এক দৃশ্য পল্টন সমর্থকদের উদ্বেগ বাড়িয়েছে।

ম্যাচে ফিল্ডিং করার সময় ১৩তম ওভারে সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) জন্য ম্যাচ খানিকটা সময় থামাতে হয়। মাঠে ফিজিও ছুটে আসেন। তাঁর অবস্থা খতিয়েও দেখেন। এই ঘটনার পরেই সূর্যর ফিটনেস নিয়ে সংশয় দেখা যায়। মাত্র একদিনের বিশ্রাম, তারপরেই রবিবার, কোয়ালিফায়ার ২-এ আবার মাঠে নামবে মুম্বই ইন্ডিয়ান্স। সেই ম্যাচে সূর্যকুমার আদৌ খেলতে পারবেন? উদ্বিগ্ন পল্টন সমর্থকরা। দলের ভোলবদলের পিছনে যে সূর্যকুমারই অন্যতম প্রধান কারিগর। ১৫ ম্যাচে ৬৭.৫০ গড়ে টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ ৬৭৩ রান করেছেন তিনি। তিনি না খেললে যে তা মুম্বই ইন্ডিয়ান্সের জন্য বড় ধাক্কা হতে চলেছে, তা বলাই বাহুল্য। সেই কারণেই পল্টন সমর্থকদের উদ্বেগটাও অমূলক নয়।

তবে দলের সমর্থকদের আশ্বস্ত করেন মুম্বই ইন্ডিয়ান্সের কোচ মাহেলা জয়বর্ধনে (Mahela Jaywardene)। তিনি স্পষ্ট জানিয়ে দেন সূর্যকুমার ফিট। মাহেলা বলেন, 'আমি যতটা জানি, তাতে চিন্তার কোনও বিষয় নেই। ফিজিও তো আমায় উদ্বেগজনক কিছু বলেনি। ও (সূর্যকুমার) ঠিক আছে। ওকে যদি এক পায়ে দাঁড়িয়ে ব্যাটিং করতে হয়, তাহলেও ও পঞ্জাবের বিরুদ্ধে (কোয়ালিফায়ার ২)-এ খেলবে।'

আইপিএলে তাদের সূচিটা কঠিন মেনে নিলেও, গুরুত্বপূর্ণ ম্যাচের আগে কারুরই চোটজনিত সমস্যা নেই বলেও জানান মাহেলা। 'আমি জানি আমাদের সূচিটা বেশ কঠিন। তবে আমি যতটা জানি তাতে আমাদের সকলেই সুস্থ ও ফিট রয়েছেন। অল্পস্বল্প টান, খিঁচ এসব নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। ফিজিও আমায় কিছুই জানায়নি। এই ছেলেপুলেগুলি সকলেই এক পায়ে দাঁড়িয়েও আমাদের হয়ে খেলতে প্রস্তুত হয়ে যাবে, এই বিষয়ে আমি একেবারে নিশ্চিত।' বলেন লঙ্কান কোচ।

রবিবার, ১ জুন পঞ্জাব কিংসের বিরুদ্ধে কোয়ালিফায়ার ২-এ মাঠে নামবে মুম্বই ইন্ডিয়ান্স। তার আগে মুম্বই ইন্ডিয়ান্সের সাম্প্রতিক ফর্ম কিন্তু দলের সমর্থকদের আশা জোগাবে। দেখার বিষয় সানরাইজার্স হায়দরাবাদের দীর্ঘসময় পর মুম্বই ইন্ডিয়ান্স এলিমিনেটর খেলে শেষমেশ খেতাব জিততে পারে কি না।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget