এক্সপ্লোর

IPL Auction: আইপিএলে কয়জন ক্রিকেটারকে রিটেন করতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলি? কবে হবে ঘোষণা?

IPL 2025: শনিবার, ২৮ সেপ্টেম্বর আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠক হতে পারে বলে খবর। তারপরেই ক'জন ক্রিকেটারকে রিটেন করা যাবে, কয়টি আরটিএম কার্ড ব্যবহার যাবে, তা ঘোষণা হতে পারে।

নয়াদিল্লি: আইপিএল (IPL 2025) শুরু হতে এখনও বেশ খানিকটা সময় বাকি রয়েছে। তবে মরশুম শুরুর আগে মেগা নিলামের (IPL 2025 Auction) আয়োজন হবে। সেই মেগা নিলামের আগে কয়জন ক্রিকেটারকে তাঁদের ফ্র্যাঞ্চাইজি ধরে রাখতে পারবে, কয়টি আরটিএম কার্ডই বা থাকবে? এই বিষয়ে এখনও কোনওরকম ঘোষণা করা হয়নি। তবে তা শীঘ্রই ঘোষণা করা হবে।

সম্প্রতি একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে যে রবিবার, ২৯ সেপ্টেম্বরই না কি আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলি কতজন ক্রিকেটারকে রিটেন করতে পারবে, কয়টি আরটিএম কার্ড তাদের হাতে থাকবে, সেই বিষয়ে সরকারি ঘোষণা করা হবে। শনিবার, ২৮ সেপ্টেম্বর আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠক হতে পারে বলে খবর। তারপরেই এই ঘোষণা হতে পারে জল্পনা। কর্ণাটকের রাজধানীতে এক পাঁচতারা হোটেলে এই বৈঠক হতে পারে বলে খবর। 

শোনা যাচ্ছে আগের বারের মরশুম থেকে মোট ছয়জন ক্রিকেটারকে ধরে রাখতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলি। তা পাঁচজন রিটেনশন এবং একটি আরটিএম কার্ড বা দুই রিটেনশন ও চারটি আরটিএম কার্ডও হতে পারে। কোনও ফ্র্যাঞ্চাইজি যদি পাঁচজনকে রিটেন করতে চায়, তাহলে মোট ৭৫ কোটি টাকা খরচ করতে হতে পারে বলে খবর। ফ্র্যাঞ্চাইজিদের মোট ১২০ কোটি টাকার বাজেট বরাদ্দ করা হবে বলেও জল্পনা। এর পাশাপাশি শোনা যাচ্ছে প্রথম রিটেন করা ক্রিকেটারের জন্য মোট ১৮ কোটি টাকা খরচ করতে হতে পারে ফ্র্যাঞ্চাইজিদের। অবশ্য সবটাই এখনও জল্পনার পর্যায়েই।

প্রসঙ্গত, আইপিএল নিলামও দেশের বাইরে আয়োজিত হতে পারে খবর রয়েছে। প্রাথমিকভাবে শোনা যাচ্ছিল কলকাতা বা রাজধানী নয়াদিল্লিতে বসতে পারে নিলামের আসর। তবে সম্প্রতি এক রিপোর্টে দাবি করা হচ্ছে যে দেশে নয়, বরং দেশের বাইরেই বসতে চলেছে আসন্ন আইপিএল নিলামের আসর। কিন্তু বিদেশে কোথায়? রিপোর্ট অনুযায়ী লন্ডন বা সংযুক্ত আরব আমিরশাহিতে আইপিএল নিলাম আয়োজন হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ভারতীয় বোর্ডের তরফে কিন্তু এখনও নিলামের স্থান বা দেশ না দেশের বাইরে কোথায় আসর বসবে, তা নিয়ে কিছুই জানানো হয়নি। সেই ঘোষণাও রবিবার জানাতে হতে পারে বলে দাবি করা হচ্ছে। নিলামের আয়োজন হতে পারে নভেম্বরের শেষে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: গম্ভীরের বিকল্প বেছে নিল কেকেআর, দায়িত্ব পেলেন 'সফলতম' ক্রিকেটার 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL: পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের
পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের
Ajinkya Rahane: কেন আচমকা অবসর নিয়েছিলেন রাহানে? সামনে এল আসল কারণ, বড় ঘোষণা
কেন আচমকা অবসর নিয়েছিলেন রাহানে? সামনে এল আসল কারণ, বড় ঘোষণা
Kolkata Knight Riders: অবসর নিয়েছেন রাহানে, অজিঙ্কের বদলে কেকেআরের নতুন নেতা হচ্ছেন হার্দিক? জোর জল্পনা
অবসর নিয়েছেন রাহানে, অজিঙ্কের বদলে কেকেআরের নতুন নেতা হচ্ছেন হার্দিক? জোর জল্পনা
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget