এক্সপ্লোর

IPL 2026: প্লে-অফে পৌঁছতে ব্যর্থ, দিল্লি ক্যাপিটালসের নেতৃত্ব হারাচ্ছেন অক্ষর পটেল?

Delhi Capitals: শুরুতে আটটি ম্যাচের মধ্য়ে ছয়টি জিতেছিল রাজধানীর ফ্র্যাঞ্চাইজি। তবে মরশুমের দ্বিতীয়ার্ধে ছয় ম্যাচের মধ্যে মাত্র একটি জিতে প্লে-অফে নিজেদের জায়গা পাকা করতে ব্যর্থ হয় দিল্লি ক্যাপিটালস।

নয়াদিল্লি: দিনকয়েক পরেই শুরু হবে এশিয়া কাপ। আইপিএলের পরের মরশুম কেন, আইপিএল নিলামও এখনও অনেক দেরি। তবে এর মাঝেও আইপিএলের বেশ কিছু খবর সামনে আসছে। গতকালই যেমন রাহুল দ্রাবিড়ের রাজস্থান রয়্যালসের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করা হয়েছিল। এবার শোনা যাচ্ছে দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) নেতৃত্ব হারাতে পারেন অক্ষর পটেল (Axar Patel)।

News 24-র রিপোর্ট অনুযায়ী আসন্ন আইপিএল মরশুমে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হিসাবে এক নতুন খেলোয়াড়ের দায়িত্ব নেওয়া কার্যত নিশ্চিত। গত মরশুমে স্বপ্নের ফর্মে মরশুমটা শুরু করেছিল দিল্লি ক্যাপিটালস। শুরুতে আটটি ম্যাচের মধ্য়ে ছয়টি জিতেছিল রাজধানীর ফ্র্যাঞ্চাইজি। তবে মরশুমের দ্বিতীয়ার্ধে ছয় ম্যাচের মধ্যে মাত্র একটি জিতে প্লে-অফে নিজেদের জায়গা পাকা করতে ব্যর্থ হয় দিল্লি ক্যাপিটালস। অক্ষরের ব্য়ক্তিগত পারফরম্যান্সও খুব আহামরি ছিল না। তিনি ১২ ম্যাচে ২৬৩ রান করেছিলেন। বল হাতে নিয়েছিলেন পাঁচ উইকেট। তবে তাঁর আঙুলে চোটও ছিল। সেই নিয়েই খেলা চালিয়ে যান অক্ষর।

তবে কাঙ্খিত সাফল্য না পাওয়ার ফলেই হয়তো অক্ষরকে অধিনায়কের পদ থেকে সরানো হবে বলে রিপোর্টে দাবি করা হচ্ছে। অবশ্য খেলোয়াড় অক্ষর কিন্তু দিল্লি ক্যাপিটালসেই থাকছেন, সেই বিষয়ে আপাতত কোনও সন্দেহ নেই বলেই দাবি করা হচ্ছে। এবার প্রশ্ন হল অক্ষরের পরিবর্তে কে? দিল্লি দলে বিকল্প হিসাবে ফাফ ডুপ্লেসি ও কেএল রাহুল রয়েছেন। উভয়েই অতীতে ফ্র্যাঞ্চাইজিকে এই টুর্নামেন্টে নেতৃত্ব দিয়েছেন। এবার দেখার নেতৃত্ব বদল হলে এই দুই অভিজ্ঞ তারকার কেউ অধিনায়ক হন, না অন্য কারুর কাঁধে দায়িত্ব দেওয়া হয়।

অপরদিকে, এক হতাশাজনক মরশুমের পর রয়্যালস কোচ হিসাবে দায়িত্ব ছেড়েছেন রাহুল দ্রাবিড়। ভারতীয় দলকে টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন করার পর রাজস্থান রয়্যালসের কোচ হিসাবে গত বছরের ৬ সেপ্টেম্বর দায়িত্ব নিয়েছিলেন কিংবদন্তি প্রাক্তনী। তবে তিনি পরবর্তী মরশুমে আর তাঁকে প্রধান কোচ হিসাবে দেখা যাবে বলেই জানায় রাজস্থান রয়্যালস। এক বিবৃতিতে ফ্র্যাঞ্চাইজির তরফে জানানো হয়, 'রাজস্থান রয়্যালসের তরফে জানানো হচ্ছে যে রাহুল দ্রাবিড় আইপিএল ২০২৬-র আগেই নিজের সফর সমাপ্ত করতে চলেছেন। বহু বছর রয়্যালসদের এই সফরের কেন্দ্রে ছিলেন রাহুল (খেলোয়াড় ও কোচ হিসাবে)। ওঁর নেতৃত্ব একটা গোটা যুগকে অনুপ্রাণিত করেছেন, দলের সকলের চারিত্রিক বৈশিষ্ট্য এবং ভাল পরিবেশ গঠনে সাহায্য করেছেন।'

ফ্র্যাঞ্চাইজির তরফে দাবি করা হয় সব কাটাছেঁড়া করার পর রাহুল দ্রাবিড়কে ফ্র্যাঞ্চাইজির তরফে আরও বড় দায়িত্ব নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল, তবে দ্রাবিড় তা ফিরিয়ে দিয়েছেন।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget