এক্সপ্লোর

Deepak Chahar-MS Dhoni: গুরুপ্রণাম! অনুশীলনের ফাঁকে ধোনির পা ছুঁয়ে আশীর্বাদ নিলেন দীপক চাহার, ভাইরাল ভিডিও

IPL 2026: ওয়াংখেড়েতে বৃহস্পতিবার, ২৩ এপ্রিল আইপিএলের 'এল ক্লাসিকো'-তে মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস।

মুম্বই: রাত পোহালেই আইপিএলের (IPL 2026) 'এল ক্লাসিকো'। ওয়াংখেড়েতে বৃহস্পতিবার, ২৩ এপ্রিল মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indian) মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। আইপিএল ইতিহাসের দুই সবথেকে সফল দলের ম্যাচ মানেই টানটান উত্তেজনা, হাড্ডাহাড্ডি লড়াই। তবে ২২ গজের লড়াই থাকলেও, এই দুই দলের ক্রিকেটারদের মধ্যে কিন্তু মাঠের বাইরে বারংবারই বন্ধুত্বের ছবি ধরা পড়ে। ফের একবার মঙ্গলবার সেই ছবি দেখা গেল।

সিএসকের প্রাক্তনী দীপক চাহার (Deepak Chahar) বর্তমানে মুম্বই ইন্ডিয়ান্সের ক্রিকেটার। তবে হলুদ ব্রিগেড ছাড়লেও, তিনি কিন্তু এখনও সেই দলের সকলেরই প্রিয়। আর সিএসকের প্রাক্তন অধিনায়ক তথা কিংবদন্তি মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni) প্রতি তো চাহারের ভালবাসা, সম্মানের কথা সকলেই জানেন। এমনকী চাহারের বিয়ের প্রস্তাবের গোটা বিষয়টাও ধোনির পরামর্শেই হয়েছিল। সেই মাহিকে দেখেই মঙ্গলবার অনুশীলনের ফাঁকে তাঁর দিকে এগিয়ে এলেন চাহার। তারপর একেবারে সটান মাহির পায়ে হাত দিয়ে প্রণাম সেরে নিলেন পল্টনদের তারকা ফাস্ট বোলার।

হুট করে এমন পায়ে হাত দিয়ে প্রণাম সারায় মাহি খানিকটা অপ্রস্তুতিতে পড়ে যান। পাশাপাশি দীপক চাহারের পিছনে ছিলেন মুম্বই ইন্ডিয়ান্সের ক্যামেরাম্যানও। চাহারের সঙ্গে ক্যামেরাম্যান থাকায়ও খানিকটা বিরক্ত হন মাহি। তিনি সোজাসাপ্টা বলে দেন, 'তুমি আসলে সঙ্গে ক্যামেরাম্যান নিয়ে। কথাই তো বলতে পারব না।' উল্লেখযোগ্য বিষয় হল ধোনি এখানে যে ভাষায় চাহারের সঙ্গে কথা বলছিলেন। প্রথাগত হিন্দি নয়, বরং একেবারে বিহারি ভাষায় ধোনিকে কথা বলতে দেখা যায়। 

 

 

মাহির পা ছুঁয়ে প্রণাম করা থেকে ধোনির বিহারি ভাষায় কথা বলা, সবটা মিলিয়েই এই ভিডিওটি নেটিজেনদের মনে ধরেছে এবং তাঁরা হু হু করে ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে সেটিকে ভাইরাল করে দেন। 

ম্যাচের কথা বলতে গেলে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর কালকের ম্যাচের গুরুত্ব কিন্তু অপরিশীম। মুম্বই ইন্ডিয়ান্স এবং সিএসকে যথাক্রমে লিগ তালিকায় সাত ও আট নম্বরে রয়েছে। দুই দলের দখলেই ছয় ম্যাচ খেলে চার পয়েন্ট রয়েছে। এমন পরিস্থিতিতে কালকের ম্যাচে জয় কিন্তু লিগ তালিকায় উপরে উঠতে তো বটেই, দুই দলকেই প্লে-অফের লড়াইয়েও সামিল হতে অনেকটা সাহায্য করবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
IPL: পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের
পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget