এক্সপ্লোর

IPL 2026: কোথায় হবে আইপিএলের ফাইনাল ও প্লে-অফের ম্যাচগুলি? মিলল আপডেট

IPL Final: এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পূর্বের সব ম্যাচের সূচি প্রকাশ করা হলেও, ফাইনাল ও প্লে-অফের ম্যাচগুলির সূচি প্রকাশ করা হয়নি।

নয়াদিল্লি: রমরমিয়ে চলছে আইপিএলের মহারণ। ইতিমধ্যেই ২০টি ম্যাচ খেলা হয়ে গিয়েছে। তবে টুর্নামেন্টের গ্রুপ পর্বের সবকয়টি ম্যাচের সূচি দুইভাগে প্রকাশ করে দেওয়া হলেও, টুর্নামেন্টের প্লেঅফের ম্যাচগুলির সূচি প্রকাশ করা হয়নি। এবার সেই বিষয়েই ইঙ্গিত মিলল।

নিয়ম অনুযায়ী গত মরশুমের চ্যাম্পিয়নের ঘরের মাঠেই আইপিএলের প্রথম ম্যাচ আয়োজিত এবং ফাইনালের আসর বসে। তবে গত বছর চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে পদপিষ্ট হয়ে ১১ জন মারা যাওয়ার পরেই সেই স্টেডিয়াম নিয়ে সংশয় তৈরি হয়েছিল। আদৌ আইপিএলের একটিও ম্যাচ চিন্নাস্বামীতে আয়োজিত হবে কি না, সেই নিয়ে প্রশ্নচিহ্ন ছিল। তবে শেষমেশ আইপিএলের প্রথম ম্যাচ চিন্নাস্বামীতেই আয়োজিত হয়েছে। টুর্নামেন্টের ফাইনালও কি সেখানেই হবে?  

রিপোর্ট অনুযায়ী গত বারের ফাইনালিস্ট পঞ্জাব কিংসের ঘরের মাঠ মুল্লানপুরে আইপিএলের প্লে-অফের ম্যাচগুলি আয়োজিত হবে। আর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ঘরের মাঠ চিন্নাস্বামী স্টেডিয়ামে আয়োজিত হতে পারে আইপিএল ফাইনাল। এই দুই দলের ঘরের মাঠই কিন্তু আপাতত আইপিএল প্লে-অফ ও ফাইনাল আয়োজনের দৌড়ে এগিয়ে রয়েছে। তবে এই বিষয়ে আলোচনাই চলছে, কিন্তু এতে এখনও সিলমোহর দেওয়া হয়নি।

গোটা বিষয়ে আলোচনা, হোটেল এবং অন্যান্য বিষয়গুলি খতিয়ে দেখে, নিশ্চিত করে তবেই এই সিদ্ধান্ত নিশ্চিত করা হবে। প্লে-অফের ভেন্যুগুলি খুব শীঘ্রই সরকারিভাবে ঘোষণা করা হবে বলে শোনা যাচ্ছে। এই বিষয়ে অবগত এক সূত্র Sports Tak-কে জানান, 'আমরা এখনও (প্লে-অফের ম্যাচগুলির) ভেন্যুর বিষয়ে আলোচনা করছি। তবে যেহেতু আরসিবি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এবং পঞ্জাব রানার্স আপ হয়েছিল, তাই আপনারা হয়তো এই দুই দলের মাঠেই প্লে-অফ ও ফাইনাল হতে দেখতে পারেন। এখনও এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি, তবে শীঘ্রই একটা সিদ্ধান্ত নেওয়া হবে।'

এবার দেখার বিষয় হতে চলেছে কবে আইপএল ফাইনাল এবং প্লে-অফের দিনক্ষণ সরকারিভাবে ঘোষণা করা হয়। তবে তার আগে এখনও অনেকটা সময় বাকি রয়েছে। আরও ৫০টি গ্রুপ পর্বের ম্যাচ খেলা হবে। তাই এখনও হাতে অনেক সময়। বর্তমানে কিন্তু ধীরে ধীরে প্লে-অফের লড়াই জমে উঠছে। আপাতত লিগ তালিকায় চারটি ম্যাচের মধ্যে চারটিতেই জিতে লিগ তালিকার শীর্ষে রয়েছে রাজস্থান রয়্যালস। আরেক অপরাজিত দল পঞ্জাব কিংস দ্বিতীয় স্থানে। আর এখনও পর্যন্ত কোনও ম্যাচ না জেতা একমাত্র দল কেকেআর লিগ তালিকায় একেবারে তলানিতে।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget