এক্সপ্লোর

Kolkata Knight Riders: কেকেআরের জন্য বিরাট সুখবর, অবশেষে আইপিএল খেলার ছাড়পত্র পেলেন পাথিরানা, কবে যোগ দেবেন দলে?

Matheesha Pathirana: রিপোর্ট অনুযায়ী তারকা ফাস্ট বোলার মাথিশা পাথিরানা নিজের চোট সারিয়ে যথেষ্ট পরিমাণে ফিট হয়ে উঠেছেন।

কলকাতা: চোট আঘাতে জর্জরিত দল, পারফরম্যান্স নিয়ে প্রবল প্রশ্নচিহ্ন। বর্তমানে আইপিএলের (IPL 2026) লিগ তালিকায় একেবারে তলানিতে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। হর্ষিত রানা, মাথিশা পাথিরানাদের (Matheesha Pathirana) অনুপস্থিতি যে নাইট বোলিং আক্রমণকে দুর্বল করেছে, তা কিন্তু বলাই বাহুল্য। তবে নাইট শিবিরে। অবশেষে দলে যোগ দিতে চলেছেন লঙ্কান তারকা ফাস্ট বোলার পাথিরানা।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় চোট পেয়েছিলেন পাথিরানা। তারপর থেকেই তিনি মাঠের বাইরে রয়েছেন। শ্রীলঙ্কান বোর্ডের নতুন নিয়ম অনুযায়ী চুক্তির আওতায় থাকা সকল ক্রিকেটারকে কড়া পরীক্ষা দিয়ে নিজেদের ফিটনেস প্রমাণ করতে হবে, তারপরেই তাঁরা ঘরোয়া ক্রিকেট ও আইপিএলের মতো টুর্নামেন্ট খেলার জন্য ছাড়পত্র পাবে। পাথিরানা অবশেষে সেই পরীক্ষা দিয়েছেন। ESPNcricinfo-র রিপোর্ট অনুযায়ী তারকা ফাস্ট বোলার নিজের চোট সারিয়ে যথেষ্ট পরিমাণে ফিট হয়ে উঠেছেন। তিনি বোর্ডের ফিটনেস পরীক্ষায় পাসও করে গিয়েছেন এবং তাঁকে আইপিএলে অংশগ্রহণের ছাড়পত্রও দেওয়া হয়েছে।

এবার প্রশ্ন হচ্ছে তিনি কেকেআরের সঙ্গে কবে যোগ দেবেন এবং পরের ম্যাচে কি নাইটদের হয়ে মাঠে নামতে পারবেন? সিএসকের বিরুদ্ধে এই মঙ্গলবারের ম্যাচে পাথিরানার খেলার কোনও প্রশ্নই নেই। এরপরে ১৭ এপ্রিল গুজরাত টাইটান্সের বিরুদ্ধে নিজেদের পরবর্তী ম্যাচ খেলবে কেকেআর। সেই ম্যাচের দিনই পাথিরানা কেকেআর শিবিরে যোগ দেবেন বলে শোনা যাচ্ছে। তবে সেই দিনই তাঁর পক্ষে মাঠে নেমে পড়া অসম্ভব। তাই ১৯ এপ্রিল রাজস্থান রয়্য়ালসের বিরুদ্ধে পাথিরানা মাঠে নামতে পারেন। তবে তার আগে লঙ্কান ক্রিকেটারকে নাইটদের মেডিক্যাল দলের তরফেও ফিটনেসের বিষয়ে ক্লিনচিট পেতে হবে।

কেকেআর বর্তমানে নিজেদের বোলিং নিয়ে বিরাট চিন্তায়। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে তারা ২২০ রান ডিফেন্ড করতে পারেনি। গত ম্যাচে ১২৫ রানে লখনউ সুপার জায়ান্টসের সাত উইকেট ফেলে দেওয়ার পরেও মুকুল চৌধুরীর দাপটে ১৮২ রান তুলে ফেলে লখনউ। এখনও পর্যন্ত একটিও ম্যাচ জিততে পারেনি নাইট কর্তৃপক্ষ। ডেথ বোলিং যেখানে নাইটদের বড় সমস্যা, সেখানে পাথিরানার মতো ডেথ ওভার বিশেষজ্ঞের দলে যোগ দেওয়া নিঃসন্দেহেই নাইটদের শক্তি অনেকাংশে বাড়াবে। 

প্রসঙ্গত উল্লেখ্য, পাথিরানা আইপিএল খেলার ছাড়পত্র পেয়ে গেলেও, তাঁর স্বদেশীয় ওয়ানিন্দু হাসারাঙ্গা আইপিএল থেকে ছিটকে গিয়েছেন। তাঁর পরিবর্তে ইতিমধ্যেই জর্জ লিন্ডেকে দলে নিয়েছে লখনউ সুপার জায়ান্টস।

সেরা শিরোনাম

Hardik Pandya: কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার

ভিডিও

Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র
Chaos in Jadavpur University : রণক্ষেত্র যাদবপুর, ডিম-বোতল ছুড়ে মারার অভিযোগ SFI সমর্থকদের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget