এক্সপ্লোর

IPL 2026: আরও জমে উঠবে এবার আইপিএল, যোগ দিতে চলেছেন এই পাঁচ বিদেশি ক্রিকেটার

TATA IPL 2026: চেন্নাই সুপার কিংস এই মুহূর্তে পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে একেবারে। এখনও পর্যন্ত জয়ের মুখ দেখতে পারেনি রুতুরাজ গায়কোয়াডের দল।

মুম্বই: আইপিএলের তৃতীয় সপ্তাহ আরও জমজমাট হতে চলেছে। পাঁচ বিদেশি ক্রিকেটার টুর্নামেন্টে যোগ দিত চলেছেন তাঁদের নির্দিষ্ট ফ্র্যাঞ্চাইজির জার্সিতে। সেই তালিকায় কারা কারা রয়েছেন এক নজরে দেখে নেওয়া যাক ---

ডেওয়াল্ড ব্রেভিস: চেন্নাই সুপার কিংস এই মুহূর্তে পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে একেবারে। এখনও পর্যন্ত জয়ের মুখ দেখতে পারেনি রুতুরাজ গায়কোয়াডের দল। এই পরিস্থিতিতে দলে যোগ দিতে চলেছেন ডেওয়াল্ড ব্রেভিস। সাইড স্ট্রেনের জন্য প্রথম তিনটি ম্য়াচে খেলতে পারেননি 'বেবি এবি' ডেওয়াল্ড ব্রেভিস। কিন্তু শেষ পর্যন্ত সিএসকে শিবিরে যোগ দিতে চলেছেন তিনি। তৃতীয় সপ্তাহেই হয়ত এই মিডল অর্ডার বিস্ফোরক ব্যাটারকে খেলতে দেখা যাবে একাদশে। চেন্নাই সুপার কিংসও হয়ত জয়ের মুখ দেখবে প্রোটিয়া তারকা একাদশে ফিরলে।

মিচেল স্টার্ক: শুধু ব্রেভিস নয়। ইতিমধ্যেই ভারতে চলে এসেছেন মিচেল স্টার্কও। ক্রিকেট অস্ট্রেলিয়া NOC দিয়ে দিয়েছে তাঁকে। দিল্লি ক্যাপিটালসের ব্যাটিং লাইন আপ এখনও পারফর্ম করলেও বোলিং ডিপার্টমেন্টকে চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে বারবার। তাই স্টার্ক আসলে নিঃসন্দেহে দলের বোলিং লাইন আপ শক্তিশালী হবে আরও। চিপকে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্য়াচেই স্টার্ক প্রথম একাদশে খেলবেন, এই বিষয়ে নিশ্চিত।

জশ হ্যাজেলউড: অ্যাকিলিস চোটে ভুগছিলেন। তবে বর্তমানে জশ হ্যাজেলউকে দেখে মনেই হচ্ছে যে তিনি পুরোপুরি ফিট। নেটে বোলিংও করছেন। আগামী ১২ এপ্রিল মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে হাইভোল্টেজ ম্য়াচ রয়েছে আরসিবির। সেই ম্য়াচে হ্যাজেলউডকে পাওয়ার সম্ভাবনা উজ্জল।

প্যাট কামিন্স: ইতিমধ্য়েই সানরাইজার্স ক্যাম্পে যোগ দিয়ে দিয়েছেন প্যাট কামিন্স। দলের সঙ্গে হালকা হালকা অনুশীলনও সারছেন। কামিন্স আদৌ ঠিক কবে ফিরবেন মাঠে, সেই তারিখ এখনও জানাতে পারেনি টিম ম্য়ানেজমেন্ট। তবে আশা করা হচ্ছে এপ্রিলের মাঝামাঝি থেকে মাঠে ফিরবেন অজি তারকা। এই মুহূর্তে কামিন্সের অনুপস্থিতিতে সানরাইজার্সের নেতৃত্বে দেখা যাচ্ছে ঈশান কিষাণকে।

ক্যামেরন গ্রিন: গত নিলাম থেকে সবচেয়ে বেশি দামে ক্য়ামেরন গ্রিনকেই নেওয়া হয়েছিল। কেকেআর তাঁদে দলে নিয়েছিল এই অজি অলরাউন্ডারকে। কিন্তু এখনও পর্যন্ত উল্লেখযোগ্য কোনও পারফরম্য়ান্সই নেই গ্রিনের। সবচেয়ে বেশি প্রশ্ন উঠেছে তাঁর বোলিং না করা নিয়ে। তবে এবার হয়ত বল হাতে দেখা যাবে গ্রিনকে। ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফেও সেই আশার কথাই শোনানো হয়েছে। আজ লখনউয়ের বিরুদ্ধে ইডেনে কেকেআরের ম্য়াচ রয়েছে। সেই ম্য়াচেই হয়ত গ্রিনকে বল করতে দেখা যাবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL: পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের
পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের
Ajinkya Rahane: কেন আচমকা অবসর নিয়েছিলেন রাহানে? সামনে এল আসল কারণ, বড় ঘোষণা
কেন আচমকা অবসর নিয়েছিলেন রাহানে? সামনে এল আসল কারণ, বড় ঘোষণা
Kolkata Knight Riders: অবসর নিয়েছেন রাহানে, অজিঙ্কের বদলে কেকেআরের নতুন নেতা হচ্ছেন হার্দিক? জোর জল্পনা
অবসর নিয়েছেন রাহানে, অজিঙ্কের বদলে কেকেআরের নতুন নেতা হচ্ছেন হার্দিক? জোর জল্পনা
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?

ভিডিও

BJP Poster: দিকে দিকে তোলাবাজি, এবার দলের অন্দরে ক্ষোভ
Sumit Roy: পরপর দুদিন, গতকালের পর আজ ফের ভবানী ভবনে হাজিরা সুমিত রায়ের
Mamata Banerjee: মৃত তৃণমূল কর্মীর বাড়িতে যাওয়ার পথে বিক্ষোভের মুখে মমতা
Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget