এক্সপ্লোর

RCB vs RR: কোহলিদের ব্যর্থতার দিনেও পাতিদারের অর্ধশতরান ও বেঙ্কটেশ আইয়ারের দৌলতে ২০১ রান তুলল আরসিবি

Rajat Patidar: আরসিবির হয়ে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে অধিনায়ক রজত পাতিদার সর্বাধিক ৬৩ রানের ইনিংস খেললেন।

গুয়াহাটি: বৃষ্টিবিঘ্নিত ম্য়াচে রাজস্থান রয়্যালসের বোলাররা দুরন্ত বোলিং করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে (RR vs RCB) বেশ চাপে ফেলে দিয়েছিল। তবে আরসিবি প্রমাণ করল কেন তাঁরা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। সিংহভাগ ব্যাটারদের ব্যর্থতার দিনেও অধিনায়ক রজত পাতিদারের (Rajat Patidar) অনবদ্য অর্ধশতরান এবং শেষের দিকে বেঙ্কটেশ আইয়ারের (Venkatesh Iyer) আগ্রাসী ব্যাটিংয়ের দৌলতে দু'শোর গণ্ডি পার করে ফেলল আরসিবি। ২০ ওভার শেষে তাঁদের সংগ্রহ আট উইকেটের বিনিময়ে ২০১ রান। রাজস্থান রয়্যালসের হয়ে রবি বিষ্ণোই, ব্রিজেশ শর্মা ও জোফ্রা আর্চার দুইটি করে উইকেট নিলেন। 

এদিন বৃষ্টির জেরে নির্ধারিত সময়ের এক ঘণ্টারও বেশি সময় পরেও খেলা শুরু হয়। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে টস জিতে ফিল্ডিং নিতে কোনও দ্বিধা করেননি রয়্যালস অধিনায়ক রিয়ান পরাগ। তাঁর সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করে ম্যাচের প্রথম বলেই ফিল সল্টকে সাজঘরে ফেরান জোফ্রা আর্চার। অবশ্য তারপরে বিরাট কোহলি ও দেবদত্ত পাড়িক্কাল দুরন্ত গতিতে রান করা শুরু করেন। তবে তারপরে ফের বল হাতে নিয়ে পাড়িক্কালকে ১৪ রানে ফেরান আর্চার। এরপরে রবি বিষ্ণোই নিজের স্পিনভেল্কিতে দলকে জোড়া সাফল্য এনে দেন। ১৬ বলে ৩২ রানে আউট করেন কোহলিকে, নিজের পরের ওভারে রবি বিষ্ণোই ক্রুণাল পাণ্ড্যকে আউট করেন তিনি।

জিতেশ শর্মা, টিম ডেভিড, কেউই বড় রান পাননি। রোমারিও শেফার্ড শুরুটা ভাল করেও ২২ রানে আউট হন। ১২৫ রানেই সাত উইকেট হারিয়ে ফেলে আরসিবি। এমন পরিস্থিতিতে আরসিবি 'ইমপ্য়াক্ট সাব' হিসাবে বাধ্য হয়েই বেঙ্কটেশ আইয়ারকে নামায়। একদিকে যেখানে একের পর এক উইকেট হারাচ্ছিল আরসিবি, সেখানে অপরপ্রান্তে দলের অধিনায়ক রজত পাতিদার কিন্তু দুরন্ত ছন্দে ব্যাটিং করেছিলেন। দেখতে দেখতেই ৩৫ বলে অর্ধশতরান পূরণ করে ফেলেন তিনি। 

পাতিদারের অনবদ্য ৬৩ রানের ইনিংসে বিরাম লাগান সন্দীপ শর্মা। আরসিবি অধিনায়ককে ফিরিয়ে নিজের আইপিএল কেরিয়ারের ১৫০তম উইকেটটি নেন তিনি। পাতিদার আউট হলেও অবশ্য দলের ইনিংসকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন বেঙ্কটেশ। তিনি আরসিবির জার্সিতে নিজের প্রথম ম্যাচেই ১৫ বলে অপরাজিত ২৯ রানের ইনিংস খেলেন। শেষের দিকে নেমে ভুবনেশ্বর কুমারও নয় রান করেন। আরসিবিও দু'শোর গণ্ডি পার করে। এবার দেখার এই রান ম্যাচ জয়ের জন্য যথেষ্ট হয় কি না। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক

ভিডিও

Amit Shah | 'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের
BJP Protest:বন্দে মাতরম বিতর্কে তোলপাড়, সোনিয়াকে চিঠি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যের।
Congress News:পার্লামেন্টের ভিতরে দাঁড়িয়ে বঙ্কিম দাদা বলেছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে: শুভঙ্কর
BJP Protest: 'বন্দে মাতরম' বিতর্কে প্রতিবাদে বিজেপি, বর্ধমানে বিজেপির মশাল মিছিল | ABP Ananda Live
BJP Protest: পুরো 'বন্দে মাতরম' গাইতে বাধার অভিযোগ, সনিয়া গান্ধীর বিরুদ্ধে পথে বিজেপি।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
Embed widget