এক্সপ্লোর

SRH vs KKR: টানা পাঁচ ম্যাচে অপরাজিত SRH-কে হারাতে পারবে KKR? কী বলছে অতীত পরিসংখ্যান?

IPL 2026: এর আগে আইপিএলের ২০২৪ সালের ফাইনালসহ মোট ৩১ বার কেকেআর ও সানরাইজার্স হায়দরাবাদ একে অপরের মুখোমুখি হয়েছে।

হায়দরাবাদ: আইপিএলের (IPL 2026) 'সুপার সানডে'-র প্রথম ম্য়াচে আজ হাড্ডাহাড্ডি লড়াই। সম্মুখসমরে দুই ইনফর্ম দল, কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ (SRH vs KKR)। একদিকে নাগাড়ে পাঁচ ম্য়াচ জিতে প্লে-অফের দৌড়ে প্রবলভাবে সামিল হয়ে গিয়েছে সানরাইজার্স। অপরদিকে, নিজেদের ইতিহাসে প্রথমবার কোনও আইপিএল মরশুমের প্রথম ছয় ম্যাচ জয়হীন থাকার পরে বিগত দুই ম্যাচই জিতেছে নাইটরা। এমন পরিস্থিতিতে রবিবার এক টানটান লড়াইয়ের সম্ভাবনা রয়েছে।

চলতি মরশুমে যখন দুই দল একে অপরের মুখোমুখি হয়েছিল, তখন বড় ব্যবধানে জয় পেয়েছিল সানরাইজার্স। তবে সেই সময় থেকে অনেক কিছুই বদলেছে। কেকেআরের মিডল অর্ডার ধীরে ধীরে ছন্দে ফিরেছে। দুই স্পিন অস্ত্র বরুণ চক্রবর্তী ও সুনীল নারাইনও ছন্দ ফিরে পেয়েছেন। তবে রবিবারের ম্যাচের আগে যাঁকে নিয়ে সবথেকে বেশি চর্চা, তিনি হলেন মাথিশা পাথিরানা। চোট সারিয়ে প্রায় সপ্তাহ দু'য়েক আগে কেকেআর শিবিরে যোগ দিয়েছেন তিনি। নিয়মিত নেটে বেশ ভাল বোলিং করছেন শ্রীলঙ্কান ক্রিকেটার।

তবে গত ম্যাচে তাঁর অভিষেক ঘটানোর সম্ভাবনা থাকলেও, তেমনটা হয়নি। সানরাইজার্সের বিরুদ্ধেও পাথিরানা খেলবেন কি না, সেই নিয়ে ম্যাচের আগেভাগে কিছুই জানাননি নাইটদের বোলিং কোচ টিম সাউদি। ম্যাচের দিনই পাথিরানার খেলা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। পাথিরানা খেললে নিঃসন্দেহেই কেকেআরের বোলিং আক্রমণের শক্তি বাড়বে। আর ম্যাচের ভাগ্য নির্ধারণ করতে পারে মূলত কেকেআরের বোলিং বনাম সানরাইজার্সের ব্যাটিংয়ের লড়াইয়ের পরিণাম।

আরও পড়ুন:- SRH-র বিরুদ্ধে কি অবশেষে KKR জার্সিতে অভিষেক ঘটাবেন পাথিরানা? মুখ খুললেন সাউদি

ট্র্যাভিস হেড, অভিষেক শর্মার বিরুদ্ধে শুরুতে বৈভব আরোরা, সুনীল নারিন, বরুণ চক্রবর্তীদের বোলিং এবং মিডল ওভার তথা শেষের দিকে পাথিরানা খেললে তাঁর বিরুদ্ধে ধারাবাহিকভাবে এ মরশুমে পারফর্ম করে চলা হেনরিখ ক্লাসেনের দ্বৈরথ কিন্তু দেখার মতো হতে পারে। ম্যাচ যেহেতু দুপুরবেলায় হবে, তাই শিশিরের তেমন প্রভাব না পড়ারই কথা। তাই দুই দলের স্পিনাররা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। আর এই স্পিনারদের লড়াইয়ে অন্তত খাতায় কলমে এগিয়ে কেকেআর। তবে ২২ গজের লড়াই কোনওদিনই খাতায় কলমে হয় না।

মোটের ওপর বলা বাহুল্য নিজেদের জয়ের ধারা অব্যাহত রাখতে মরিয়া দুই দলের এই ম্যাচের মধ্যে একাধিক মহাতারকা রয়েছে যারা একহাতে ম্যাচের ভাগ্য বদলে দিতে পারেন। দুই দলের মুখোমুখি সাক্ষাতে কেকেআরের পাল্লা ভারী হলেও (৩১ ম্যাচের মধ্যে ২০টিতে জয়ী), ম্যাচে খানিকটা হলেও হয়তো আত্মবিশ্বাসের দিক থেকে সানরাইজার্সই এগিয়ে থেকে মাঠে নামবে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget