এক্সপ্লোর

PBKS vs MI match highlights: বলে শার্দুলের দৌরাত্ম্য, ব্যাটে তিলকের অর্ধশতরানে MI-র জয়, নাগাড়ে পাঁচ ম্যাচ হারল PBKS

IPL 2026: নাগাড়ে পাঁচ ম্য়াচ পঞ্জাব কিংসের প্লে-অফে পৌঁছনোর বিষয়ে বড়সড় প্রশ্নচিহ্ন তৈরি হল।

ধর্মশালা: আইপিএল মরশুমের (IPL 2026) শুরুটা দুরন্তভাবে করেছিল পঞ্জাব কিংস। বহুদিন একমাত্র দল হিসাবে অপরাজিত ছিল গত বারের ফ্র্যাঞ্চাইজ়ি। তবে হঠাৎই ছন্দপতন। নাগাড়ে এক, দুই নয়, পাঁচ পাঁচটি ম্যাচে পরাজিত হল পঞ্জাব। এবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে (PBKS vs MI) হারল উত্তর ভারতের দল। বোর্ডে দু'শো রান তুললেও এক বল বাকি থাকতেই ছয় উইকেটে ম্যাচ জিতে নিল পল্টনরা। সৌজন্যে বল হাতে শার্দুল ঠাকুরের (Shardul Thakur) চার উইকেট ও ব্যাটে তিলক বর্মার (Tilak Varma) অনবদ্য অর্ধশতরান। অপরাজিত ৭৫ রান করে দলকে জিতিয়েই মাঠ ছাড়লেন তিলক।    

এদিন বড় রান তাড়া করতে মুম্বই ইন্ডিয়ান্স প্রথম ওভার দেখেশুনেই খেলে। অর্শদীপের বিরুদ্ধে মাত্র দুই রান উঠে প্রথম ওভারে। তবে দ্বিতীয় ওভারেই ওমরজ়াইয়ের বিরুদ্ধে বড় ছক্কা হাঁকিয়ে রায়ান রিকেলটন রানের গতি বাড়ানোর কাজ করেন। মার্কো জানসেনের তৃতীয় ওভারে তো ১৫ রান উঠে। একদিকে রায়ান রিকেলটনকে যেখানে দুরন্ত ছন্দে দেখাচ্ছিল, সেখানে রোহিত শর্মা ছন্দ ফিরে পেতে প্রচুর লড়াই করছিলেন। তাও পাওয়ার প্লেতে বিনা উইকেটে ৫৯ রান তুলে ফেলে পল্টনরা।

আরও পড়ুন:- শার্দুলের ৪ উইকেট সত্ত্বেও প্রভসিমরনের অর্ধশতরান ও লোয়ার অর্ডারের ব্যাটিংয়ে MI-র বিরুদ্ধে বড় রান তুলল PBKS 

পাওয়ার প্লে শেষের পরেই অবশ্য রিকেলটনকে অর্ধশতরানের মুখে ৪৮ রানে ফেরান ওমরজ়াই। সূর্যকুমারের অনুপস্থিতিতে এদিন তিন নম্বরে ব্যাটে নামা নমন ধীরও মাত্র নয় রানে জানসেনের শিকার হন। ঠিক পরের ওভারেই রোহিত শর্মার লড়াই থামান যুজবেন্দ্র চাহাল। লেগ স্পিনারের বিরুদ্ধে ২৬ বলে মাত্র ২৫ রান করে সাজঘরে ফিরতে হয় তাঁকে। এরপর শার্ফেন রাদারফোর্ডকেও ছন্দে দেখাচ্ছিল না। সেই কারণেই এক সময় কার্যত থমকে গিয়েছিল পল্টনদের ইনিংস। কিন্তু অপরপ্রান্ত তিলক বর্মা হাল ছাড়েননি।

বহু ব্যাটার যেখানে রান করতে চাপে পড়েন, সেখানে তিলক মাত্র ২৫ বলে হাফসেঞ্চুরি পূরণ করেন। ওমরজ়াই রাদারফোর্ডকে ২০ রানে আউট করলে, সেটা মুম্বই ইন্ডিয়ান্সের জন্য কার্যত শাপে বরই হয়। উইল জ্যাকস নেমেই দুরন্ত গতিতে ব্যাট করা শুরু করেন। তিনি ও তিলক মিলে জানসেনের ১৮তম ওভারে ২২ রান তুলে রান সাধ্যের মধ্যে নিয়ে আসেন। শেষমেশ এক বল বাকি থাকতেই জয়ও সুনিশ্চিত করে ফেলে মুম্বই। ছক্কা মেরে জয় নিশ্চিত করেন তিলক। জ্যাকস ১০ বলে ২৫ রানের একটু অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনিংস খেলে দলকে জিততে সাহায্য করেন।         

About the author ঋষভ রায়

ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা। পাঁচ বছর ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। খেলাধূলা নিয়ে চর্চা, লেখালেখি প্রথম পছন্দের। এছাড়া ভাল লাগে বিনোদন জগতের নানা খবরের নানা আঙ্গিক। যোগাযোগ -  rishavr@abpnetwork.com

 
 
 
Read More

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়
Nadia Congress Leader Death | জেলে বসেই সপুত্র কংগ্রেস নেতাকে খুনের চক্রান্ত TMC নেতার?
Building Collapsed in Kolkata | শহরের অলিগলিতে ছড়িয়ে ছিটিয়ে বিপজ্জনক বাড়ি, বৃষ্টি হতেই নামল বাড়ি-বিপর্যয়
Tarapith Hotel Fire | বিদেশিনী হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল! গ্রেফতার বাবা-ছেলে
R G Kar News: অভয়া ধর্ষণ-খুনের তদন্তে আর জি কর মেডিক্যালে CBI-র SIT | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget