এক্সপ্লোর

RR vs LSG match highlights: সূর্যবংশীর বৈভবে LSG-কে দুরমুশ করল করল রাজস্থান, কঠিন হল কেকেআরের পথ

Vaibhav Sooryavanshi: লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ৩৮ বলে ৯৩ রানের ইনিংস খেলেন বৈভব সূর্যবংশী।

জয়পুর: চলতি আইপিএল (IPL 2026) মরশুমের শুরুটা দুরন্তভাবে করেছিল কিন্তু বিগত তিন ম্যাচে টানা হেরে রাজস্থান রয়্যালসের প্লে-অফে পৌঁছনোর রাস্তা খানিকটা কঠিন হয়ে গিয়েছিল। তবে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে মহাগুরুত্বপূর্ণ ম্যাচ জিতে প্লে-অফের ভাগ্য নিজেদের হাতেই রাখল রাজস্থান রয়্যালস (RR vs LSG)। নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে হারালেই রয়্যালসরা প্লে-অফে পৌঁছে যাবেন। বৈভব সূর্যবংশীর (Vaibhav Sooryavanshi) অনবদ্য ৯৩ রানের ইনিংসেই জয় পেল রয়্যালসরা। আর তাদের এই জয়ে কেকেআরের উপর চাপ বাড়ল।

ম্যাচের প্রথম ইনিংসে এদিন টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন রিয়ান পরাগের অনুপস্থিতিতে রাজস্থান রয়্যালসের অধিনায়কত্ব করা যশস্বী জয়সওয়াল। তবে বল হাতে শুরুর দিকে রয়্যালসের বোলাররা তেমন প্রভাব ফেলতে পারেননি। ফের একবার এক অনবদ্য ইনিংস খেলেন মিচেল মার্শ। তবে দুর্ভাগ্যবশত নাগাড়ে দুই ম্যাচে শতরানের দোরগোড়ায় পৌঁছেও সেঞ্চুরি হাঁকাতে ব্যর্থ হন তিনি। তবে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে তাঁর দুরন্ত ৯৬ রানের ইনিংস এবং মার্শের ওপেনিং পার্টনার জশ ইংলিসের অর্ধশতরানে ভর করেই ২২০ রান বোর্ডে তোলে লখনউ সুপার জায়ান্টস। 'ডেথ ওভারে' রয়্যালসের বোলাররা দুরন্ত কামব্যাক না করলেও এক সময় তো মনে হচ্ছিল লখনউ হেসেখেলে ২৫০ রানের গণ্ডি পার করে ফেলবে। তবে শেষের ওভারগুলিতে জোফ্রা আর্চারদের ভাল বোলিংয়ের সুবাদেই পাঁচ উইকেটে ২২০ রানে থামল লখনউয়ের ইনিংস। রয়্যালসদের হয়ে তরুণ স্পিনার যশ রাজ পুঞ্জা সর্বাধিক দুই উইকেট নিয়ে প্রভাবিত করেন।

জবাবে রয়্যালসদের হয়ে বড় লক্ষ্যের পৌঁছতে প্রয়োজন অনুযায়ী শুরুটাই দুরন্তভাবে করেছিলেন দুই ওপেনার। প্রথম ওভারেই আকাশ সিংহের বিরুদ্ধে ১৯ রান যোগ করেন বৈভব এবং যশস্বী জয়সওয়াল। শুরুতে যশস্বীই বেশি আগ্রাসী মেজাজে ব্যাট করছিলেন। পাওয়ার প্লেতেই রাজস্থানের ওপেনিং জুটি ৭১ রান যোগ করে ফেলে। তবে ঠিক পাওয়ার প্লের পরের ওভারেই আকাশ সিংহ ৪৩ রানে যশস্বীকে সাজঘরে ফিরিয়ে লখনউয়ের খানিকটা আশা জাগান। 

আরও পড়ুন:- তাঁর অবসর নিয়ে জোর জল্পনা, আইপিএলে ধোনির এই রেকর্ডের ধারেকাছেও কিন্তু আর কোনও অধিনায়ক নেই 

তবে যশস্বী আউট হওয়ার পর স্বমূর্তি ধারণ করে বৈভব। এদিন স্বভাববিরুদ্ধ ভঙ্গিমায় খানিকটা দেখেশুনে ইনিংস শুরু করে বৈভব। তবে একবার সেট হয়ে গেলে তার হাত থেকে আকাশ, মহসিন, প্রিন্স, কেউই রক্ষা পাননি। আকাশের নবম ওভার থেকে ২৬ রান তোলে রাজস্থান। মাত্র ২৩ বলে নিজের অর্ধশতরান পূরণ করে যশস্বী। ঘটনাক্রমে এটিই এবারের আইপিএলে তার সবথেকে মন্থর অর্ধশতরানের ইনিংস। তবে অর্ধশতরান পূরণ করে বৈভব থামেনি। তার বিধ্বংসী ইনিংসের সময় অপরপ্রান্তে দাঁড়িয়ে না থেকে আক্রমণে যোগ দেন ধ্রুব জুরেলও। প্রিন্সের এক ওভার থেকে তো দুইজনে ২৯ রান তোলেন। দুর্ভাগ্যবশত শতরানের দোরগোড়ায় বৈভবকে ৯৩ রানে ফেরান মহসিন খান।  

অল্পের জন্য শতরান হাতছাড়া করলেও, বৈভবের ইনিংসই রয়্যালসের জয় সুনিশ্চিত করে দেয়। পাঁচ বল বাকি থাকতেই সাত উইকেটে ম্যাচ জেতে রয়্যালস। ধ্রুব জুরেলও এদিন দায়িত্ব নিয়ে অপরাজিত অর্ধশতরান হাঁকিয়ে দলকে জিততে সাহায্য় করেন।

About the author ঋষভ রায়

ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা। পাঁচ বছর ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। খেলাধূলা নিয়ে চর্চা, লেখালেখি প্রথম পছন্দের। এছাড়া ভাল লাগে বিনোদন জগতের নানা খবরের নানা আঙ্গিক। যোগাযোগ -  rishavr@abpnetwork.com

 
 
 
Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
Advertisement

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget