এক্সপ্লোর

MS Dhoni: তাঁর অবসর নিয়ে জোর জল্পনা, আইপিএলে ধোনির এই রেকর্ডের ধারেকাছেও কিন্তু আর কোনও অধিনায়ক নেই

Indian Premier League: আইপিএলের ইতিহাসে খেতাব জয়ের নিরিখে সফলতম অধিনায়কের নাম কিন্তু মহেন্দ্র সিংহ ধোনিই।

কলকাতা: মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni), আইপিএল (Indian Premier League) ইতিহাসের সফতম অধিনায়ক। তাঁর নেতৃত্বে চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) সাফল্য ছিস ঈর্ষণীয়। ধোনির তত্ত্বাবধানে সিএসকে পাঁচ পাঁচটি আইপিএল খেতাব জেতে। অবশ্য এই কৃতিত্ব ধোনির একার নয়, সেই কৃতিত্ব রয়েছে রোহিত শর্মারও। 'হিটম্যান'-র নেতৃত্বে মুম্বই ইন্ডিয়ান্সও পাঁচটি আইপিএল জিতেছে। কিন্তু এক রেকর্ডে ধোনির ধারকাছেও আর কোনও অধিনায়ক নেই। কী সেই রেকর্ড?

ধোনির অধিনায়কত্বে সিএসকে মোট পাঁচবার আইপিএল চ্যাম্পিয়ন তো হয়েইছে, তা ছাড়াও আর সাত বার হলুদ ব্রিগেড প্লে-অফে কোয়ালিফাই করেছে। অর্থাৎ মোট ১২ বার নিজের দলকে প্লে-অফে পৌঁছে দিতে সক্ষম হয়েছেন মাহি। এই নিরিখে তিনি বাকি সব আইপিএল অধিনায়কের থেকে অনেক অনেক এগিয়ে। রোহিতের নেতৃত্বে মুম্বই ইন্ডিয়ান্স পাঁচবার আইপিএল জিতলেও, মোট সাত বার পল্টনরা প্লে-অফে পৌঁছেছে। স্বাভাবিকভাবেই ধোনি এই পরিসংখ্যানের নিরিখে অনেক অনেকটাই এগিয়ে।

অধিনায়ক হিসাবে নিজের দলকে সর্বাধিকবার প্লে-অফে তোলার তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন কেকেআরের হয়ে যুগ্ম আইপিএল খেতাবজয়ী অধিনায়ক গৌতম গম্ভীর। তিনি কেকেআরকে পাঁচবার প্লে-অফে তুলেছেন। শ্রেয়স আইয়ার এবং বিরাট কোহলি চার বার করে অধিনায়ক হিসাবে নিজেদের দলকে প্লে-অফে তুলেছেন। শ্রেয়সের সামনে অবশ্য এ মরশুমেই পঞ্জাব কিংসকে প্লে-অফে তুলে তালিকায় তৃতীয় স্থানে গৌতম গম্ভীরের পাশে বসার সুযোগ রয়েছে।

আরও পড়ুন:- কেকেআরের বিরুদ্ধে ম্যাচের আগেই জোড়া ধাক্কা, আইপিএল থেকেই ছিটকে গেলেন দুই মুম্বই ইন্ডিয়ান্স তারকা 

এছাড়া হার্দিক পাণ্ড্য, বীরেন্দ্র সহবাগ এবং ডেভিড ওয়ার্নার মোট তিনবার অধিনায়ক হিসাবে নিজের দলকে প্লে-অফে পৌঁছে দিয়েছেন। সচিন তেন্ডুলকর, রজত পাতিদার, শুভমন গিলদের মতো অধিনায়করা দুইবার আইপিএলের প্লে-অফে নিজেদের দলকে তুলেছেন।

তবে যে ধোনি এই তালিকায় সবার উপরে রয়েছেন, সেই ধোনির আইপিএল ভবিষ্যৎ ঘিরেই এখন জোর সংশয়। আইপিএলে বারংবার না না চোট আঘাতের সমস্যায় পড়েছেন ধোনি। হাঁটুর চোট তো ছিলই, টুর্নামেন্ট শুরুর আগেই তিনি আবারও সিএসকের অনুশীলনে পেশিতে চোট পেয়েছিলেন। রিপোর্টে দাবি করা হচ্ছে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচের আগে তিনি বুড়ো আঙুলে চোট পান। সানরাইজার্সের বিরুদ্ধে ম্যাচের রাতে তাঁর ডান হাতের বুড়ো আঙুলে ব্যান্ডেজও দেখা যায়। এইসব না না চোটের কারণে এখনও পর্যন্ত এ মরশুমে একটিও ম্য়াচে খেলেননি মাহি।

খবর অনুযায়ী মাহি গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ম্য়াচের জন্যও আমদাবাদে সফর করেননি। ফলে এ মরশুমে তিনি একটিও ম্যাচ হয়তো খেলবেন না। একেই বয়স ৪৫ ছুঁই ছুঁই, তার উপর চোট আঘাতের নিরন্তর সমস্যা। এই কারণেই ধোনিকে পরবর্তী মরশুমে আদৌও খেলতে দেখা যাবে কি না,  সেই নিয়ে প্রশ্ন উঠছে।  

About the author ঋষভ রায়

ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা। পাঁচ বছর ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। খেলাধূলা নিয়ে চর্চা, লেখালেখি প্রথম পছন্দের। এছাড়া ভাল লাগে বিনোদন জগতের নানা খবরের নানা আঙ্গিক। যোগাযোগ -  rishavr@abpnetwork.com

 
 
 
Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

IPL: পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের
পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের
Ajinkya Rahane: কেন আচমকা অবসর নিয়েছিলেন রাহানে? সামনে এল আসল কারণ, বড় ঘোষণা
কেন আচমকা অবসর নিয়েছিলেন রাহানে? সামনে এল আসল কারণ, বড় ঘোষণা
Kolkata Knight Riders: অবসর নিয়েছেন রাহানে, অজিঙ্কের বদলে কেকেআরের নতুন নেতা হচ্ছেন হার্দিক? জোর জল্পনা
অবসর নিয়েছেন রাহানে, অজিঙ্কের বদলে কেকেআরের নতুন নেতা হচ্ছেন হার্দিক? জোর জল্পনা
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
Advertisement

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget