এক্সপ্লোর

Vaibhav Sooryavanshi: 'কত গ্লাস দুধ খাও?', মজাদার উত্তরে কী বলল বৈভব?

IPL 2026: এই মরশুমে বৈভব ১৬ ম্যাচে ৭৭৬ রান ঝুলিতে পুরে নিয়েছে। গত আইপিএলে মোট ৭২টি ছক্কা হাঁকায় বৈভব। এক মরশুমে সর্বাধিক ছক্কা হাঁকানোর নিরিখে যে তালিকায় এই মুহূর্তে সবার ওপরে রয়েছে।

আমদাবাদ: দুর্দান্ত একটা মরশুম কেটেছে বৈভব সূর্যবংশীর জন্য়। মাত্র ১৫ বছর বয়সে আইপিএলে এক মরশুমে সর্বাধিক রান সংগ্রহকারী। এছাড়াও আরও একাধিক পুরস্কার জিতেছে সে। ব্যাট হাতে যেভাবে গোটা টুর্নামেন্টে তাণ্ডব চালিয়েছে রাজস্থান রয়্যালসের ওপেনার, তাতে তাজ্জব হয়ে গিয়েছে গোটা বিশ্ব। কিন্তু এর রহস্য কী? তা উদঘাটন করার জন্যই ফাইনালের রাতে বৈভবকে একটি মজাদার প্রশ্ন করেছিলেন রবি শাস্ত্রী। 

পুরস্কার বিতরণী মঞ্চে শাস্ত্রী বলেন, 'তুমি বোলারদের এত জোরে জোরে মারো। এত আক্রমণাত্মক শট খেলো, সত্যি করে বলো তো যে তুমি প্রতিদিন কত গ্লাস করে দুধ খাও?' সেই প্রশ্নটি শুনেই হেসে ফেলে বৈভব। বিহারের বিস্ময় বালক বলে, 'সত্যি বলতে স্যার, আমি এখন আর দুধ খাই না।' বৈভব ও শাস্ত্রীর এই কথোপকথন মুহূর্তেই সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

এই মরশুমে বৈভব ১৬ ম্যাচে ৭৭৬ রান ঝুলিতে পুরে নিয়েছে। গত আইপিএলে মোট ৭২টি ছক্কা হাঁকায় বৈভব। এক মরশুমে সর্বাধিক ছক্কা হাঁকানোর নিরিখে যে তালিকায় এই মুহূর্তে সবার ওপরে রয়েছে। প্লে-অফেও চাপের মধ্যে দুর্দান্ত পারফর্ম করে বৈভব। এলিমিনেটরে ৯৭ রান ও কোয়ালিফায়ার ২এ ৯৬ রান করে বৈভব।

ব্যাট হাতে যে তাণ্ডব এবার চালিয়েছে বৈভব সূর্যবংশী, তার জন্য় কোনও প্রশংসাই যথেষ্ট নয়। টুর্নামেন্টে সবথেকে বেশি ৭২টি ছয়, সর্বাধিক ২৩৭.৩০ স্ট্রাইক রেটে ব্যাট করে 'সুপার স্ট্রাইকার', সর্বাধিক ৭৭৬ রান করে 'অরেঞ্জ ক্যাপ', সবই বৈভব জিতেছে। এখানেই কিন্তু শেষ নয়। ১৫ বছর বয়সি বিস্ময়বালক সবথেকে প্রতিভাবান উঠতি ক্রিকেটার এবং টুর্নামেন্টের সেরা ক্রিকেটার, দুটো বিভাগেই পুরস্কারই জিতেছে। প্রথম ক্রিকেটার হিসাবে সে এই দুই পুরস্কার নয়, একই মরশুমে রাঁচ পুরস্কার জিতে ইতিহাস সৃষ্টি করেছে বৈভব।

নিজেকে শুধু সাদা বলের টি-টোয়েন্টি ফর্ম্য়াটেই যে আটকে রাখতে চান না, সে কথাও উল্লেখ করেছে বৈভব। সে বলছে, 'আমি টেস্ট ক্রিকেট খেলতে চাই। আমার বাবা আমাকে শিখিয়েছেন যে টেস্ট ক্রিকেটটাই ক্রিকেটের সবচেয়ে বড় মঞ্চ। ওখানেই পারফর্ম করতে চাই আমি।'

বৈভব সূর্যবংশী ২০২৫ মরশুমেই আইপিএলে প্রথমবার নেমেছিল। রাজস্থান রয়্যালসের জার্সিতে সেবার গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ৩৫ বলে ঝোড়ো সেঞ্চুরি হাঁকিয়েছিল সে। এবার কোয়ালিফায়ার ২-এ সেই গুজরাতের বিরুদ্ধেই অবশ্য হারতে হয় রাজস্থানকে।

সেরা শিরোনাম

Kieron Pollard: আইপিএলে কি মুম্বইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চলেছেন পোলার্ড? নিতে পারেন বড় সিদ্ধান্ত
আইপিএলে কি মুম্বইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চলেছেন পোলার্ড? নিতে পারেন বড় সিদ্ধান্ত
Sourav Ganguly: জল্পনায় পড়ল সিলমোহর, দিল্লি ক্যাপিটালসের কোচ হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়
জল্পনায় পড়ল সিলমোহর, দিল্লি ক্যাপিটালসের কোচ হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Chennai Super Kings: চেন্নাই সুপার কিংসের বোলিং কোচের দায়িত্বে আইপিএলের 'পার্পল ক্যাপ' জয়ী প্রাক্তনী
চেন্নাই সুপার কিংসের বোলিং কোচের দায়িত্বে আইপিএলের 'পার্পল ক্যাপ' জয়ী প্রাক্তনী

ভিডিও

Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে
Mamata Banerjee | INDI জোটের আন্দোলনের মধ্যেই দিল্লি গেলেন মমতা
KMC News | চালু ওয়েভার স্কিম, ৬ মাস কার্যকর থাকবে পুরসভার এই স্কিম
CPM News | মিছিল করে যাওয়ার সময় সিপিএম কর্মীদের উপর হামলা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget