এক্সপ্লোর

IPL Auction 2025: কবে, কোথায় আয়োজিত হবে আইপিএলের মেগা নিলাম? হল সরকারি ঘোষণা

IPL Mega Auction 2025: মেগা নিলামে মোট ১৫৭৪ জন ক্রিকেটার নিজেদের নাম নথিভুক্ত করিয়েছেন। এদের মধ্যে ১১৬৫ জন ভারতীয় ও ৪০৯ জন বিদেশি ক্রিকেটার রয়েছেন।

মুম্বই: বহুদিন ধরেই চলছিল জল্পনা। ৩১ অক্টোবর রিটেনশন তালিকা ঘোষণা হওয়ার পর, আইপিএলের মেগা নিলাম (IPL Mega Auction 2025) কবে আয়োজিত হবে, সেই নিয়ে জল্পনা আরও অনেকাংশে বৃদ্ধি পায়। অবশেষে সেই জল্পনার অবসান ঘটল। ঘোষিত হল আইপিএল মেগা নিলামের দিনক্ষণ। 

শোনা যাচ্ছিল দেশে নয়, দেশের বাইরেই আয়োজিত হবে এই নিলাম। সেই জল্পনাতেই সিলমোহর পড়ল। সৌদি আরবের জেড্ডায় এবারের আইপিএলের মেগা নিলামের আসর বসতে চলেছে। ২৪ ও ২৫ নভেম্বর, দুইদিন ধরে চলবে এই মেগা নিলাম। নিলামে মোট ১৫৭৪ জন ক্রিকেটার নিজেদের নাম নথিভুক্ত করিয়েছেন। এদের মধ্যে ১১৬৫ জন ভারতীয় ও ৪০৯ জন বিদেশি ক্রিকেটার রয়েছেন।

ইতিমধ্যেই আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন এমন ৩২০ জন ক্রিকেটার নাম নথিভুক্ত করিয়েছেন। তবে ভারতীয়র সংখ্যা এক্ষেত্রে মাত্র ৪৮। বিদেশি মোট ২৭২ জন ক্যাপড ক্রিকেটার আইপিএলের নিলামে নিজেদের নাম লিখিয়েছেন। রয়েছেন ১২২৪ জন আনক্যাপড। এক্ষেত্রে ভারতীয়দের সংখ্যা যেমন অনেকটাই বেশি। ৯৬৫ জন আনক্য়াপড ভারতীয় এবং মাত্র ১০৪ জন আনক্যাপড বিদেশি নিলামে নাম দিয়েছেন। ভারতীয় আনক্য়াপড ক্রিকেটারদের মধ্যে ১৭২ জনই গত বছরেও কোনও না কোনও ফ্র্যাঞ্চাইজির অংশ ছিলেন। সেখানে বিদেশিদের ক্ষেত্রে সংখ্যাটা মাত্র তিন।

নিলামে নাম লেখানো বিদেশিদের মধ্যে রামধনুর দেশ অর্থাৎ দক্ষিণ আফ্রিকান ক্রিকেটাদের সংখ্যা সবথেকে বেশি। মোট ৯১ জন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার আইপিএলে অংশগ্রহণ করবেন। অপরদিকে, ৭৬ জন অস্ট্রেলিয়ানও রয়েছেন। পাশাপাশি অ্যাসোসিয়েট দেশগুলির ৩০ জন ক্রিকেটার নিলামে নাম লিখিয়েছেন। 

১৫৭৪ জন ক্রিকেটারের মধ্যে অবশ্য সাত ভাগের একভাগ জনের কম ক্রিকেটার পরবর্তী আইপিএলে খেলার সুযোগ পাবেন। কারণ সবদল যদি নির্ধারিত ২৫ জন খেলোয়াড়ও দলে নেয়, তাহলেও মোট ২০৪ জন ক্রিকেটারকেই দলে নেওয়ার জায়গা রয়েছে। এবার অপেক্ষা শুধু ২৪ নভেম্বরের। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: দলগঠন নিয়ে আলোচনায় পন্টিংয়ের মুখে শ্রেয়স, ঋষভের নাম, নিলামে এঁদের জন্য ঝাঁপাবে পাঞ্জাব কিংস? 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy
Anant Maharaj: নেতাজিকে 'দেশদ্রোহী' বলা, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নিল রাজ্য় সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget