এক্সপ্লোর

IPL Qualifier 2: আবহাওয়ার দোহাইয়ে ইডেন থেকে সরেছিল, তবে কোয়ালিফায়ার ২-র আগে বৃষ্টিতে ভাসল আমদাবাদ

Punjab Kings vs Mumbai Indians: রবিবারই, ১ জুন আয়োজিত হবে পঞ্জাব কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্সের কোয়ালিফায়ার ২-র ম্যাচ। কিন্তু সেই ম্যাচ আয়োজন ঘিরে সিঁদুরে মেঘ।

আমদাবাদ: নিয়ম অনুযায়ী গত বারের চ্যাম্পিয়ন দল কলকাতা নাইট রাইডার্সের ঘরের মাঠ ইডেন গার্ডেন্সেই এবারের আইপিএল ফাইনাল আয়োজিত হওয়ার কথা ছিল। তবে আবহাওয়ার দোহাই ইডেন গার্ডেন্স থেকে সরিয়ে আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে (Narendra Modi Stadium) আইপিএলের কোয়ালিফায়ার ২ (IPL Qualifier 2) ও ফাইনাল সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। রবিবারই আয়োজিত হবে পঞ্জাব কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্সের (Punjab Kings vs Mumbai Indians) কোয়ালিফায়ার ২-র ম্যাচ। কিন্তু সেই ম্যাচ আয়োজন ঘিরে সিঁদুরে মেঘ।

আইপিএল ম্যাচের আগেই নরেন্দ্র মোদি স্টেডিয়াম সংলগ্ন এলাকায় ঘন ঘন বৃষ্টি হচ্ছে। অবশ্য তাতে আশঙ্কা কমছে না। বৃষ্টির জেরে ম্যাচের আগেরদিন পঞ্জাব কিংসের অনুশীলনও ব্যাহত হয়। ম্যাচের দিনও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রাত গড়ালে ম্য়াচের সময় বৃষ্টি হতে পারে, তাছাড়া গোটা সন্ধে জুড়েই ঝোড়ো হাওয়ার পূর্বাভাসও রয়েছে। এর জেরেই ম্যাচ আয়োজন ঘিরে সংশয় দেখা দিয়েছে। 

 

আইপিএলের নতুন নিয়মাবলী অনুযায়ী ম্য়াচের সময়ও যদি বৃষ্টি হয়, তাহলে বাড়তি ১২০ মিনিট পর্যন্ত ম্যাচ আয়োজনের জন্য বাড়তি সময় দেওয়া হয়েছে। তবে তারপরেও যদি ম্যাচ আয়োজন সম্ভব না হয়, তখন কী হবে? সেক্ষেত্রে মুম্বই ইন্ডিয়ান্সের কপাল পুড়বে। নিয়ম অনুযায়ী এক্ষেত্রে লিগ তালিকায় উপরে শেষ করা দলই পরের রাউন্ড পৌঁছবে। লিগ তালিকায় পঞ্জাব কিংস ১৯ পয়েন্ট নিয়ে সবার উপরে শেষ করে, মুম্বই শেষ করেছিল চতুর্থ স্থানে। সেই সুবাদেই কোয়ালিফায়ার ২ ম্যাচ একেবারেই খেলা সম্ভব না হলে পল্টনরা টুর্নামেন্ট থেকেই ছিটকে যাবেন। আরসিবির বিরুদ্ধে ৩ জুন খেতাবি ফাইনালে মাঠে নামার সুযোগ পাবে পঞ্জাব কিংসই।

প্রসঙ্গত, কোয়ালিফায়ার ২-র আগে সূর্যকুমার যাদবের ফিটনেসও অনেক মুম্বই সমর্থকদের উদ্বেগ বাড়িয়েছিল। এলিমিনেটর ম্যাচে ফিল্ডিং করার সময় ১৩তম ওভারে সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) জন্য ম্যাচ খানিকটা সময় থামাতে হয়। মাঠে ফিজিও ছুটে আসেন। তাঁর অবস্থা খতিয়েও দেখেন। এই ঘটনার পরেই সূর্যর ফিটনেস নিয়ে সংশয় দেখা যায়। মাত্র একদিনের বিশ্রাম, তারপরেই রবিবার, কোয়ালিফায়ার ২-এ আবার মাঠে নামবে মুম্বই ইন্ডিয়ান্স। সেই ম্যাচে সূর্যকুমার আদৌ খেলতে পারবেন? উদ্বিগ্ন পল্টন সমর্থকরা।

তবে সকলকে আশ্বস্ত করলেন পল্টন কোচ মাহেলা জয়বর্ধনে। তিনি স্পষ্ট জানিয়ে দেন সূর্যকুমার ফিট। মাহেলা বলেন, 'আমি যতটা জানি, তাতে চিন্তার কোনও বিষয় নেই। ফিজিও তো আমায় উদ্বেগজনক কিছু বলেনি। ও (সূর্যকুমার) ঠিক আছে। ওকে যদি এক পায়ে দাঁড়িয়ে ব্যাটিং করতে হয়, তাহলেও ও পঞ্জাবের বিরুদ্ধে (কোয়ালিফায়ার ২)-এ খেলবে।'

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget