এক্সপ্লোর

Dhoni Parents Update: করোনাকে হারিয়ে বাড়ি ফিরলেন ধোনির বাবা-মা

বুধবার হাসপাতাল থেকে ছাড়া পেলেন তাঁরা। ধোনির বাবা পান সিংহ ধোনি ও মা দেবকী সিংহ, দুজনই এখন সুস্থ। তবে কিছুদিন বিশ্রামে থাকতে হবে তাঁদের।

রাঁচি: আইপিএল খেলতে ব্যস্ত মহেন্দ্র সিংহ ধোনি। চেন্নাই সুপার কিংসকে নেতৃত্ব দিচ্ছেন। তারই মাঝে করোনা আক্রান্ত হয়েছিলেন তাঁর বাবা ও মা। শারীরিক অবস্থা খুব একটা স্থিতিশীল না হওয়ায় তাঁদের রাঁচিরই একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বুধবার হাসপাতাল থেকে ছাড়া পেলেন তাঁরা। ধোনির বাবা পান সিংহ ধোনি ও মা দেবকী সিংহ, দুজনই এখন সুস্থ। তবে কিছুদিন বিশ্রামে থাকতে হবে তাঁদের।

বুধবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ ছিল ধোনির চেন্নাই সুপার কিংসের। নয়াদিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে (বর্তমান নাম অরুণ জেটলি স্টেডিয়াম) নামার আগেই সুখবরটি পেয়ে যান ধোনি। স্বস্তি ফিরেছে ধোনির পরিবারে। ধোনির বাবা পান সিংহ এবং মা দেবকী শেষ পর্যন্ত করোনার বিরুদ্ধে যুদ্ধে জয়ী হলেন। তাঁদের করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে নামার আগে তাই ফুরফুরে মেজাজে ধোনি।

গত ২১ এপ্রিল কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে দল নিয়ে মাঠে নামার আগে ধোনির মা-বাবার করোনায় আক্রান্ত হওয়ার খবর প্রথম জানাজানি হয়। তাঁদের রাঁচির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসার পর আপাতত কোভিড মুক্ত ধোনির মা-বাবা। বুধবার তাঁদের করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ হওয়ার পর বাড়ি ফিরে গিয়েছেন।

মা-বাবার করোনায় আক্রান্ত হওয়ার খবর পেয়েও রাঁচি যেতে পারেননি ধোনি। একেই আইপিএলে পরপর ম্যাচ রয়েছে। তার উপর একবার জৈব সুরক্ষা বলয় থেকে বের হলে ফের সাতদিন নিভৃতবাসে থাকতে হবে। সে কারণে দলের সঙ্গেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন ধোনি। ফোনেই মা-বাবার চিকিৎসার জন্য সমস্ত ব্যবস্থা করে দেন তিনি। তাঁর ও তাঁর পরিবারের পাশে দাঁড়িয়েছিল চেন্নাই সুপার কিংস কর্তৃপক্ষও।

বাবা-মা করোনা আক্রান্ত হলেও আইপিএলের ম্যাচে তার কোনও প্রভাব পড়তে দেননি ধোনি। প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের কাছে হেরেছিল সিএসকে। তার পর থেকে টানা পাঁচ ম্যাচে জয় পেয়েছেন ধোনিরা। 

সেরা শিরোনাম

Amit Mishra Joins DC: আইপিএলে হ্যাটট্রিক করেছিলেন তিনবার, সেই টুর্নামেন্টেই এবার নতুন দায়িত্বে কিংবদন্তি স্পিনার
আইপিএলে হ্যাটট্রিক করেছিলেন তিনবার, সেই টুর্নামেন্টেই এবার নতুন দায়িত্বে কিংবদন্তি স্পিনার
Delhi Capitals: কোচিং স্টাফে তারকার মেলা, দিল্লির ডাগআউটে আরেক কিংবদন্তি, ফাস্ট বোলিং কোচ হলেন চামিন্ডা ভাস
কোচিং স্টাফে তারকার মেলা, দিল্লির ডাগআউটে আরেক কিংবদন্তি, ফাস্ট বোলিং কোচ হলেন চামিন্ডা ভাস
IPL 2027: তাঁর আইপিএল ভবিষ্যৎ ঘিরে তুমুল জল্পনার মাঝেই হার্দিকের ট্রেড নিয়ে বড় ইঙ্গিত প্রাক্তন সতীর্থের
তাঁর আইপিএল ভবিষ্যৎ ঘিরে তুমুল জল্পনার মাঝেই হার্দিকের ট্রেড নিয়ে বড় ইঙ্গিত প্রাক্তন সতীর্থের
IPL Auction 2027: আইপিএল নিলাম হবে কবে? জানা গেল দিনক্ষণ
আইপিএল নিলাম হবে কবে? জানা গেল দিনক্ষণ

ভিডিও

Aj Banglay | চোরবাগানে মৃত্যুমিছিল, মৃতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী|
College Square Sarbojanin | আলোকসজ্জায় শারদ আনন্দ সম্মান পেল কলেজ স্কোয়ার সর্বজনীন
Durga Puja 2026 | মহানবমীতে মুদিয়ালি ক্লাবে কুমারী পুজো । ABP Ananda LIVE
Durga Puja 2026: Bengali Association of Minnesota-র দুর্গাপুজোয় মাতোয়ারা অনেকে | ABP Ananda
Durga Puja | তিথি মেনে শোভাবাজার রাজবাড়িতে নবমীর পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal Weather: সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
Anthropic Job Update: কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
Dasara procession Disaster : দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
Ranbir Kapoor : কলকাতায় এসে এ কী বলে ফেললেন রণবীর কপূর ! সোশ্যালে তুঙ্গে ট্রোলিং, চাইতে হল ক্ষমা
কলকাতায় এসে এ কী বলে ফেললেন রণবীর কপূর ! সোশ্যালে তুঙ্গে ট্রোলিং, চাইতে হল ক্ষমা
Rashifal: মুঠো মুঠো টাকা, নতুন চাকরি ! ভগবান বিষ্ণুর আশীর্বাদ এই ৫ রাশির ভাগ্যে, তবে কপাল পুড়বে ৪ রাশির, জীবনে নেমে আসবে 'অন্ধকার'
মুঠো মুঠো টাকা, নতুন চাকরি ! ভগবান বিষ্ণুর আশীর্বাদ এই ৫ রাশির ভাগ্যে, তবে কপাল পুড়বে ৪ রাশির, জীবনে নেমে আসবে 'অন্ধকার'
Asian Para Games: একদিনে ৫টি সোনা সহ ২২ পদক, প্যারা এশিয়ান গেমসে সাফল্যের দিন ভারতের
একদিনে ৫টি সোনা সহ ২২ পদক, প্যারা এশিয়ান গেমসে সাফল্যের দিন ভারতের
Kolkata News: দশমীর সন্ধ্যায় মর্মান্তিক ঘটনা, বিশ্ব বাংলা রেস্তোরাঁয় দাউদাউ আগুন, ফুলকি গড়িয়ে পড়ল রাস্তায়..
দশমীর সন্ধ্যায় মর্মান্তিক ঘটনা, বিশ্ব বাংলা রেস্তোরাঁয় দাউদাউ আগুন, ফুলকি গড়িয়ে পড়ল রাস্তায়..
India vs New Zealand: 'ডেথ ওভারে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে ভুবনেশ্বর', কিউয়িদের আগাম সতর্ক করছেন বন্ড
'ডেথ ওভারে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে ভুবনেশ্বর', কিউয়িদের আগাম সতর্ক করছেন বন্ড
Embed widget