এক্সপ্লোর

MS Dhoni: পাশে ছিলেন যিনি, প্রতিদান পেলেন তিনি, ব্যাটে বন্ধুর কোম্পানির স্টিকার লাগিয়ে জোর অনুশীলন ধোনির

Mahendra Singh Dhoni: সম্প্রতি নেটে ধোনি যে ব্যাট দিয়ে অনুশীলন সারেন, সেই ব্যাটে স্পনসরের ভূমিকায় দেখা গেল 'প্রাইম স্পোর্টস'র নাম।

নয়াদিল্লি: আর মাত্র দিনকয়েকের অপেক্ষা, তারপরেই শুরু হয়ে যাবে আইপিএলের আসর (IPL 2024)। সমস্ত জল্পনা কল্পনাকে পিছনে ফেলে এ মরশুমেও ফের একবার চেন্নাই সুপার কিংসের হলুদ জার্সি পরে মাঠে নামতে দেখা যাবে মহেন্দ্র সিংহ ধোনিকে (Mahendra Singh Dhoni)। সেই উপলক্ষ্য়ে ইতিমধ্যেই দফায় দফায় অনুশীলন সারতে দেখা গিয়েছে ধোনিকে (MS Dhoni)। সম্প্রতি ফের একবার ব্যাট, প্যাড পরে নেটে অনুশীলন সারতে দেখা গেল প্রাক্তন ভারতীয় অধিনায়ককে। এই অনুশীলনে সকলের নজর কাড়ে ধোনির ব্যাটের স্পনসর।

গত বছর ধোনির তত্ত্বাবধানেই রেকর্ড পঞ্চম আইপিএল খেতাব জিতেছিল সিএসকে। ষষ্ঠ আইপিএল খেতাব জয়ের জন্য এ মরশুমে মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। সম্প্রতি নেটে ধোনি যে ব্যাট দিয়ে অনুশীলন সারেন, সেই ব্যাটে স্পনসরের ভূমিকায় দেখা গেল 'প্রাইম স্পোর্টস'র নাম। এই প্রাইম স্পোর্টস আদপে প্রাক্তন ভারতীয় অধিনায়ক ধোনির ছোটবেলার বন্ধু পরমজিত সিংহের মালিকাধীন এক কোম্পানি।

শুরুর দিকে ধোনির ক্রিকেট কেরিয়ারে এই পরমজিত সিংহ এবং প্রাইম স্পোর্টসের বিরাট অবদান ছিল। তাঁর জীবনকাহিনি নিয়ে তৈরি 'এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টরি'-তেও পরমজিত কীভাবে ধোনিকে নিজের প্রথম ব্যাট স্পনসর পেতে সাহায্য করেছিলেন, তার ঝলক দেখা গিয়েছে। কেরিয়ারের একেবারে শেষলগ্নে এসে সম্ভবত বন্ধুর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপনের উদ্দেশ্য নিয়েই নিজের ব্যাটে তাঁর কোম্পানির নাম লাগিয়ে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছেন। 

 

ধোনির শহর রাঁচিতেই পরমজিতের 'প্রাইম স্পোর্টস'-র এই দোকানটি রয়েছে। বহুদিন আগে অবসর নিলেও, ধোনির জনপ্রিয়তায় এখনও একটুকুও ভাটা পড়েনি। তাই স্বাভাবিকভাবেই তিনি কোন ব্যাট দিয়ে খেলছেন, তা নিয়েও উৎসাহের অন্ত নেই। ধোনির অনুশীলনের ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় হু হু করে ভাইরাল হচ্ছে। সকলেই তাঁর এই নিঃস্বার্থ কাণ্ডে ধোনিকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। এই ব্যাট হাতে ধোনি আইপিএল খেলেন কি না এবং খেললেও, কেমন পারফর্ম করেন, সেইদিকে সকলের নজর থাকবে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 

আরও পড়ুন: অবশেষে অনুশীলনে ফিরলেন ঈশান কিষাণ, মাঠে ফিরবেন কবে? 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lalit Modi: আইনি লড়াইয়ে স্বস্তি, পরের দীপাবলি ভারতে ফিরেই পালন করতে চান 'আইপিএলের জনক' ললিত মোদি
আইনি লড়াইয়ে স্বস্তি, পরের দীপাবলি ভারতে ফিরেই পালন করতে চান 'আইপিএলের জনক' ললিত মোদি
Abhishek Porel: গুরুতর অভিযোগ, বাংলার ক্রিকেটারের বিরুদ্ধে ১৯টি ধারায় মামলা! কী জানাল হাইকোর্ট?
গুরুতর অভিযোগ, বাংলার ক্রিকেটারের বিরুদ্ধে ১৯টি ধারায় মামলা! কী জানাল হাইকোর্ট?
MS Dhoni: কোচ হিসাবে নতুন ইনিংস ধোনির? জল্পনা তুঙ্গে, কোন দলের দায়িত্ব নিতে পারেন 'ক্যাপ্টেন কুল'?
কোচ হিসাবে নতুন ইনিংস ধোনির? জল্পনা তুঙ্গে, কোন দলের দায়িত্ব নিতে পারেন 'ক্যাপ্টেন কুল'?
IPL: দীর্ঘ ১৮ বছরের সম্পর্কে ইতি, পাঁচ আইপিএল ট্রফি দেওয়া কোচকে সরিয়ে দিল চেন্নাই সুপার কিংস
দীর্ঘ ১৮ বছরের সম্পর্কে ইতি, পাঁচ আইপিএল ট্রফি দেওয়া কোচকে সরিয়ে দিল চেন্নাই সুপার কিংস

ভিডিও

Fake Birth Certificate | ইংরেজবাজার পুরসভায় পুলিশের অভিযান | ABP Ananda LIVE
Firhad Hakim | বর্তমান পুরমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন পুরমন্ত্রী | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari |
Abhishek Banerjee | বেঁচে থাকলে ৩১-এ সুদে আসলে ফেরত দেব, অভিষেকের মন্তব্যে ফের FIR | ABP Ananda LIVE
Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির কাছে মদন মিত্রের স্ত্রী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget