এক্সপ্লোর

Ishan Kishan: অবশেষে অনুশীলনে ফিরলেন ঈশান কিষাণ, মাঠে ফিরবেন কবে?

Indian Cricket Team: বঢোদরায় দুই পাণ্ড্য ভাই, হার্দিক ও ক্রুণালের সঙ্গে অনুশীলন সারতে দেখা যায় ঈশান কিষাণকে।

নয়াদিল্লি: বর্তমানে ভারতীয় ক্রিকেট (Indian Cricket Team) সার্কেলের অন্যতম বড় প্রশ্ন হল তারকা কিপার-ব্যাটার ঈশান কিষাণ (Ishan Kishan) কবে মাঠে ফিরছেন। মানসিক স্বাস্থ্যজনিত কারণে দক্ষিণ আফ্রিকা সিরিজ় থেকে তিনি সরে দাঁড়িয়েছিলেন। তারপর থেকে তাঁর মাঠে ফেরা নিয়ে না না জল্পনা-কল্পনা শোনা যাচ্ছে। এবার অবশেষে অনুশীলনে ফিরলেন ঈশান। বঢোদরায় রিলায়েন্স স্টেডিয়ামে হার্দিক ও ক্রণাল, দুই পাণ্ড্য ভাইদের সঙ্গে অনুশীলন করতে দেখা গিয়েছে ঈশানকে।

হার্দিক বিশ্বকাপের সময়ই গোড়ালিতে চোট পেয়েছিলেন। সেই চোট সম্পূর্ণ সারিয়ে তিনি এখনও মাঠে ফিরতে পারেননি। তবে আসন্ন আইপিএলে তাঁর মাঠে ফেরার সম্ভাবনা প্রবল। সেই লক্ষ্যেই তিনি অনুশীলন সারছেন। দুই পাণ্ড্য ভাই এবং ঈশান কিষাণ তিনজনেই প্রাক্তন ভারতীয় ক্রিকেটার কিরণ মোরের তত্ত্বাবধানে অনুশীলন সারছেন। তবে তাঁর জাতীয় দলে ফেরার দূর দূরান্ত পর্যন্ত এখনই কোনও সম্ভাবনা দেখা যাচ্ছে না।

দক্ষিণ আফ্রিকা সফরের সময় ঈশান কিষাণ মানসিক স্বাস্থ্যের কথা বলে ছুটি নিয়েছিলেন। তারপর তাঁকে দুবাইয়ে পার্টি করতে দেখা যায়। কৌন বনেগা ক্রোড়পতিতেও অংশ নেন। শোনা গিয়েছিল, ভারতীয় দল থেকে তাঁকে বলা হয়েছিল, রাজ্য দলের হয়ে রঞ্জি ট্রফি খেলতে। কিন্তু ঈশান সেদিকে যাননি। এমনকী, ঝাড়খণ্ড ক্রিকেট সংস্থা জানিয়েছিল, তাঁর সঙ্গে নাকি যোগাযোগই করা যাচ্ছে না! যা খবর তাতে তিনি ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলা ঝাড়খণ্ডের রঞ্জি ম্যাচেও খেলবেন না। 

এদিকে সম্প্রতি ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে ঈশানকে জাতীয় দলে ফিরতে হলে তাঁকে ঘরোয়া ক্রিকেট খেলতেই হবে। রাহুল বলছেন, 'আমি কারও ফেরার সম্ভাবনাই উড়িয়ে দিচ্ছি না। ঈশান কিষাণের ব্যাপারে আর একই কথা বলতে চাই না। আগেই যতটা ভালভাবে পারি, ব্যাখ্যা দিয়েছি। ও বিরতি চেয়েছিল। আমরা দিয়েছিলাম। আমি বলিনি ওকে ঘরোয়া ক্রিকেটে তখনই খেলতে হবে। কিন্তু যখনই ও তৈরি হয়ে যাবে, ওকে কিছুটা ক্রিকেট খেলে ফিরতে হবে। ওর পছন্দ। ওকে কিছুর জন্যই জোর করছি না। ওর সঙ্গে যোগাযোগ রয়েছে। এখনও খেলা শুরু করেনি। ও কখন তৈরি হবে সেটা ওর সিদ্ধান্ত।'

এই ম্যাচ ফিটনেসের অভাবই ঈশানকে ইংল্যান্ডের বিরুদ্ধে অন্তত তৃতীয় টেস্টে জাতীয় দলে জায়গা পাওয়ার দৌড় থেকে ছিটকে দিয়েছে। তিনি আদৌ কবে পেশাদার ক্রিকেটে ফিরবেন, সেই নিয়ে কিন্তু জল্পনা অব্যাহত। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 

আরও পড়ুন: তৃতীয় ও চতুর্থ টেস্টের আগে ভারতীয় দলের চিন্তা কি বাড়ালেন বিরাট? 

সেরা শিরোনাম

IND vs NZ Live: রাহুলের দুরন্ত সেঞ্চুরি, তিনশোর গণ্ডি ছাড়িয়ে গেল ভারত, চাপ বাড়ছে কিউয়িদের
রাহুলের দুরন্ত সেঞ্চুরি, তিনশোর গণ্ডি ছাড়িয়ে গেল ভারত, চাপ বাড়ছে কিউয়িদের
KL Rahul: গাওস্কর, সহবাগরা কেউই পারেননি, প্রথম ভারতীয় ওপেনার হিসাবে সকল SENA দেশে সেঞ্চুরি হাঁকালেন রাহুল
গাওস্কর, সহবাগরা কেউই পারেননি, প্রথম ভারতীয় ওপেনার হিসাবে সকল SENA দেশে সেঞ্চুরি হাঁকালেন রাহুল
Bengal vs Mizoram: এবার মিজোরামকে ৯৩ রানে হারিয়ে দিল অভিমন্যুরা, মুস্তাকে জয়ের ধারা বজায় রাখল বাংলা
এবার মিজোরামকে ৯৩ রানে হারিয়ে দিল অভিমন্যুরা, মুস্তাকে জয়ের ধারা বজায় রাখল বাংলা
Mohammed Siraj: 'ওর নামের জন্যই...' ওয়েলিংটনে সিরাজকে ভারতীয় একাদশ থেকে বাদ দেওয়া নিয়ে শুরু রাজনৈতিক তরজা
'ওর নামের জন্যই...' ওয়েলিংটনে সিরাজকে ভারতীয় একাদশ থেকে বাদ দেওয়া নিয়ে শুরু রাজনৈতিক তরজা

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget