এক্সপ্লোর

IPL 2026: নতুন মরশুমে কি রাজস্থানের অধিনায়ক হিসেবে দেখা যাবে জাডেজাকে?

IPL Rajasthan Royals: স্যামসনের সঙ্গে জাডেজা আর স্যাম কারানের ট্রেড হয়েছে। এই ট্রেডিংয়ে রাজস্থান রয়্যালসের ডিরেক্টর অফ ক্রিকেট কুমার সাঙ্গাকারা অত্যন্ত খুশি।

জয়পুর: ফের রাজস্থান রয়্যালসের জার্সিতে খেলতে দেখা যাবে রবীন্দ্র জাডেজাকে। আইপিএলের আগামী মরশুমে তারকা অভিজ্ঞ অলরাউন্ডার রাজস্থান রয়্যালসের হয়ে খেলবেন। চেন্নাই সুপার কিংস থেকে ট্রেডের মধ্যে দিয়ে রাজস্থানে পাড়ি দিয়েছেন জাডেজা। তাঁর পরিবর্তে সঞ্জু স্যামসন গিয়েছেন চেন্নাই সুপার কিংসে। কিন্তু রাজস্থানে ফিরলেও আদৌ কি নেতৃত্বভার পাবেন জাডেজা? 

অভিজ্ঞ অলরাউন্ডার এর আগে সিএসকের জার্সিতে কিছু ম্যাচে নেতৃত্বভার সামলেছিলেন। কিন্তু সাফল্য পাননি। এই পরিস্থিতিতে কী ভাবছে রাজস্থানের টিম ম্য়ানেজমেন্ট ও ফ্র্যাঞ্চাইজি মালিকরা। রাজস্থান মালিক মনোজ বাদালে বলছেন, ''আমরা এখনও তেমন কিছু ভাবিনি। রয়্যালসের পরবর্তী মরশুমের অধিনায়ক হওয়ার দৌড়ে অনেকেই আছে। লিডারশিপ গ্রুপে অবশ্য়ই জাডেজা থাকছে। কিন্তু ওকে আদৌ আমরা অধিনায়ক হিসেবে পাব কি না তা হয়ত এখনই বলা সম্ভব নয়।''

উল্লেখ্য, আইপিএলে রাজস্থানই তাঁকে 'প্রথম সুযোগ দিয়েছে এবং এখানেই প্রথম সাফল্যের' স্বাদ পেয়েছেন বলে জানিয়ে জাডেজা দাবি করেন তিনি এই দলের হয়ে আরও সাফল্য পেতে উদগ্রীব। রাজস্থানের ওয়েবসাইটে জাডেজা বলেন, 'রাজস্থান রয়্যালসই আমায় প্রথম পারফর্ম করার মঞ্চ দিয়েছিল এবং এখানেই আমি প্রথম সাফল্যের স্বাদ পাই। এখানে ফেরাটা বিশেষ অনুভূতির। এটা শুধু আমার জন্য একাট দল নয়, এটা আমার বাড়ি। রাজস্থান রয়্যালসেই আমি নিজের প্রথম আইপিএল জিতেছিলাম এবং আশা করছি এই গ্রুপের সঙ্গেও আমি আরও সাফল্য পাব।'

স্যামসনের সঙ্গে জাডেজা আর স্যাম কারানের ট্রেড হয়েছে। এই ট্রেডিংয়ে রাজস্থান রয়্যালসের ডিরেক্টর অফ ক্রিকেট কুমার সাঙ্গাকারা অত্যন্ত খুশি। জাডেজাকে বিশেষ খেলোয়াড় বলে উল্লেখ করে সাঙ্গাকারা বলেন, 'জাডেজার রাজস্থান রয়্যালসে ফেরাটা আমাদের সকলের জন্যই বিশেষ অনুভূতির। রাজস্থান রয়্যালসের আইপিএলজয়ী দলের সদস্য হওয়ায় ও দলের সমর্থক এবং ফ্র্যাঞ্চাইজি সম্পর্কে অবগত। সময়ের সঙ্গে সঙ্গে ও এমন একজন ক্রিকেটারে পরিণত হয়েছে যে খেলায় সব বিভাগেই প্রভাব ফেলতে সক্ষম। ওর ঠান্ডা মাথা, অভিজ্ঞতা এবং প্রতিযোগিতামূলক মানসিকতা দলের শক্তি বাড়াবে।' জাডেজাকে পেতে সঞ্জু স্যামসনকে চেন্নাইয়ের হাতে তুলে দিল রাজস্থান রয়্যালস। গত মরশুম পর্যন্ত রাজস্থানের অধিনায়ক ছিলেন সঞ্জু। তবে পরের আইপিএলে তাঁকে দেখা যাবে মহেন্দ্র সিংহ ধোনিদের দলে। ১৮ কোটি টাকায় তাঁর সঙ্গে রাজস্থানের চুক্তি ছিল। চেন্নাইও সেই দামেই নিল তাঁকে। ১৭৭ আইপিএল ম্যাচ খেলা স্যামসনের তৃতীয় দল হবে চেন্নাই। এর আগে তিনি দিল্লি ক্যাপিটালসের হয়েও খেলেছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget