এক্সপ্লোর

IPL 2026: অশ্বিন, স্যামসনের ভবিষ্যৎ নিয়ে জল্পনা, ট্রেডের মাধ্যমে দলবদল করছেন দুই তারকা? জবাব দিলেন সঞ্জু

Ravichandran Ashwin-Sanju Samson: আর অশ্বিন ও সঞ্জু স্যামসন, উভয় তারকাই আগামী মরশুমে নতুন ফ্র্যাঞ্চাইজির হয়ে আইপিএল খেলতে পারেন বলে শোনা যাচ্ছে।

নয়াদিল্লি: আর অশ্বিন (Ravichandran Ashwin) ভারতীয় দলের সর্বকালের সেরা বোলারদের অন্যতম। ২২ গজে তাঁর ভেল্কি যেমন প্রতিপক্ষকে বিপাকে ফেলত, মাঠের বাইরে তেমনই বুদ্ধিদীপ্ত ও সোজাসাপ্টা কথা বলে সকল সমালোচনাকে তুড়ি মেরে উড়াতে সিদ্ধহস্ত অশ্বিন। বর্তমানে অশ্বিন সোশ্যাল মিডিয়ার 'হট টপিক'। শোনা যাচ্ছে আসন্ন আইপিএল মরশুমের আগেই তিনি চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) ছাড়তে চলেছেন। অপরদিকে, সঞ্জু স্যামসনও (Sanju Samson) তাঁর দলবদলের চর্চার জেরেই ট্রেন্ডিং।

চেন্নাই সুপার কিংস স্যামসনকে দলে নিতে আগ্রহী বলে জোর জল্পনা। দুই দুইয়ে চার করে অনেকেই দাবি করছেন অশ্বিনের সঙ্গে স্যামসনের ট্রেড হতে পারে যার ফলে একদিকে যেখানে স্যামসন সিএসকেতে যোগ দিতে পারেন, সেখানে অপরদিকে অশ্বিন ফিরে যেতে পারেন তাঁর প্রাক্তন ফ্র্যাঞ্চাইজি রয়্যালসে। সম্প্রতি এই দুই মহাতারকা এবার সরাসরি একে অপরের সামনে এক সাক্ষাৎকারে জন্য বসলেন।

অশ্বিনের ইউটিউব চ্যানেলের ‘Kutti Stories with Ash’-র পর্বে একটি টিজার প্রকাশ করা হয়েছে। সেখানে অশ্বিনকে সরাসরি স্যামসনকে জিজ্ঞেস করতে দেখা যায় যে তাঁদের আইপিএল দল কি তাঁদের ট্রেড করছে। টিজারে অশ্বিন স্যামসনের উদ্দেশে প্রশ্ন করেন, 'আমার তোমায় অনেক কিছু জিজ্ঞেস করার রয়েছে। তবে তার আগে আমার মনে হয় সরাসরি আমার এই প্রসঙ্গে আসা দরকার। আমি ট্রেড হতে একদম তৈরি। আমি কেরলেই থেকে যেতে পারলে খুব খুশি হব। অনেক কানাঘুষো শোনা যাচ্ছে। তাই আমার মনে হল আমি সরাসরি তোমাকেই না হয় এই প্রশ্নটা করি যে আমি কেরলেই থেকে যেতে পারি কি না এবং তুমি তার বদলে চেন্নাইয়ে সফর করে গেলে।'

স্যামসনকে এই প্রশ্নের মুখে খানিকটা অপ্রস্তুতই দেখায়। কোনওরকমে মুখ ঢেকে হাসি চাপেন স্যামসন। গোটা বিষয়টাই অশ্বিন মজার ছলেই বলেছেন বলেছেন বলে দাবি করা হলেও, অনেকেই কিন্তু এর পিছনে ট্রেডের সম্ভাবনার ইঙ্গিতের আভাস পাচ্ছেন। খবর অনুযায়ী স্যামসন রয়্যালস ম্যানেজমেন্টের সঙ্গে ঝামেলায় জড়িয়েছেন এবং তিনি দল ছাড়তে চান। তাঁকে নিজের ইচ্ছামতো ব্যাটিং পজিশন বাছাই করতে না দেওয়ার ফলেই মূলত এই ঝামেলা বলে দাবি করা হয়। তবে সিএসকের পাশিপাশি তারকা কিপার-ব্যাটারের সঙ্গে কেকেআরের নামও যুক্ত হচ্ছে। শেষমেশ স্যামসন কোন দলের হয়ে আইপিএল ২০২৬-এ মাঠে নামেন, সেটাই দেখার বিষয় হতে চলেছে। 

সেরা শিরোনাম

Rohit Sharma: দলের গৌরবময় অধ্য়ায় ফেরাতে ফের একবার দায়িত্বে তিনিই, পুনরায় MI অধিনায়ক হয়ে রোহিত বললেন...
দলের গৌরবময় অধ্য়ায় ফেরাতে ফের একবার দায়িত্বে তিনিই, পুনরায় MI অধিনায়ক হয়ে রোহিত বললেন...
Mumbai Indians: অধিনায়কত্ব না পাওয়ায় অভিমান! মুম্বই ইন্ডিয়ান্সের সহ-অধিনায়ক হওয়ার প্রস্তাব ফেরান যশপ্রীত বুমরা?
অধিনায়কত্ব না পাওয়ায় অভিমান! মুম্বই ইন্ডিয়ান্সের সহ-অধিনায়ক হওয়ার প্রস্তাব ফেরান যশপ্রীত বুমরা?
Rohit Sharma: নেতৃত্বে ফিরলেন 'হিটম্যান', আসন্ন আইপিএলে রোহিতকে অধিনায়ক ঘোষণা করল মুম্বই ইন্ডিয়ান্স
নেতৃত্বে ফিরলেন 'হিটম্যান', আসন্ন আইপিএলে রোহিতকে অধিনায়ক ঘোষণা করল মুম্বই ইন্ডিয়ান্স
Mumbai Indians Captain: আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক কে হচ্ছেন? ছবিতেই ইঙ্গিত দিল ফ্র্যাঞ্চাইজি, কার হাত?
আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক কে হচ্ছেন? ছবিতেই ইঙ্গিত দিল ফ্র্যাঞ্চাইজি, কার হাত?

ভিডিও

CM Suvendu Adhikari | ৪ বছরের আইনি লড়াইয়ে ইতি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের পুরনো মামলা প্রত্যাহার
Protest in SRFTI | আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছে SRFTI-এর পড়ুয়ারা, দাবি উঠল উপাচার্যের পদত্যাগের
LOP of West Bengal Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ
Food Safety Department Raid | ফের রেস্তোরাঁয় পচা মাংস, ১৪ দিনের জন্য বন্ধের নির্দেশ
LOP of Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় তৃণমূলকে 'অস্তিত্বহীনতার' খোঁচা CM Suvendu Adhikari-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget