এক্সপ্লোর

KKR vs RCB: শক্তিশালী ফাস্ট বোলিং, মজবুত মিডল অর্ডার, KKR-র বিরুদ্ধে RCB-র একাদশে থাকবেন নাইট প্রাক্তনীরা?

IPL 2025: কেকেআরের বিরুদ্ধে কিন্তু আইপিএল বিগত চার ম্যাচই হেরেছে আরসিবি।

কলকাতা: ১৭টা মরশুম পার হয়ে গিয়েছে, সাফল্য মেলেনি। তবে দলের মুখ বিরাট কোহলির (Virat Kohli) জার্সি নম্বর ১৮। তাই আইপিএলের অষ্টাদশ সংস্করণেই (IPL 2025) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bengaluru) পুরুষ দলের খেতাব ভাগ্য খুলতে পারে, সম্প্রতি এমনই এক বিজ্ঞাপন দেখা গিয়েছিল। সত্যিই কি তেমনটা ঘটবে? সেটা সময়ই বলবে। তবে সর্বপ্রথম শুরুটা ভাল করা প্রয়োজন। সেই লক্ষ্যেই আজ কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচ দিয়ে নিজেদের অভিযান শুরু করবে আরসিবি।

নতুন মরশুমে নতুন অধিনায়ক, নতুন উদ্যমে ফের একবার প্রথম আইপিএল ট্রফি জয়ের লক্ষ্যে ঝাঁপাবেন বিরাট কোহলিরা। তাঁদের দল অন্যবারের তুলনায় খাতাম কলমে এবার অনেক বেশি ভারসাম্যযুক্ত। অতীতে একাধিক বিশেষজ্ঞ দাবি করেছেন যে আরসিবি বড্ড বেশি তারকা নির্ভরশীল। দুই, তিনজনের ওপরেই দলের দায়ভার থাকে। তবে লিয়াম লিভিংস্টোন, ফিল সল্ট, ক্রুণাল পাণ্ড্য, হেজেলউড, ভুবনেশ্বর কুমাররা অভিজ্ঞ এবং সকলেই ম্যাচ উইনার। তাই বাড়তি কোহলি নির্ভরশীলতা এবারে অন্তত হওয়ার কথা নয় বলেই মনে করছেন অনেকে।

আরসিবির হয়ে টুর্নামেন্টের প্রথম ম্যাচে কেকেআরের বিরুদ্ধে কোহলির সঙ্গে কেকেআরেরই প্রাক্তনী সল্টকে ওপেন করতে দেখা যেতে পারে। রজত পাতিদার, লিভিংস্টোন, জীতেশরা দলের মিডল অর্ডারে ভারসাম্য এবং পাওয়ার হিটিং, দুই বিকল্পই প্রদান করেন। ক্রুণালকেও কিন্তু নাইটদের স্পিনযুগল নারিন, বরুণকে সামলাতে আগে ব্যাটিংয়ে পাঠানো হতে পারে। ভুবনেশ্বর এবং যশ দয়াল, দুই দক্ষ ভারতীয় ফাস্ট বোলার রয়েছে আরসিবির দলে। তাঁদের পাশাপাশি হেজেলউডকে খেলানো হলে এক মজবুত বোলিং আক্রমণ তৈরি হয়। এর পাশাপাশি আরেক কেকেআর প্রাক্তনী সুয়াশ শর্মা স্পিন বোলিংয়ে আরসিবিকে বৈচিত্র প্রদান করবেন। প্রশ্ন কেবল লোয়ার মিডল অর্ডার হিটার নিয়ে। সেখানে টিম ডেভিড এবং রোমারিও শেপার্ডের একজনকে খেলানো হবে। 

খাতায় কলমে কিন্তু আরসিবির দল বেশ শক্তিশালী এবং ভারসাম্যযুক্ত। তবে ২২ গজের মহাযুদ্ধে কে শেষ হাসি হাসে, সেটা দেখার বিষয়।   

কেকেআরের বিরুদ্ধে আরসিবির সম্ভাব্য একাদশ:-

বিরাট কোহলি, ফিল সল্ট, লিয়াম লিভিংস্টোন, রজত পাতিদার (অধিনায়ক), ক্রুণাল পাণ্ড্য, জীতেশ শর্মা, রোমারিও শেপার্ড, ভুবনেশ্বর কুমার, জশ হেজেলউড, যশ দয়াল, সুয়াশ শর্মা

Virat Kohli, Phil Salt (wk), Liam Livingstone, Rajat Patidar (c), Krunal Pandya, Jitesh Sharma, Romario Shepherd, Bhuvneshwar Kumar, Josh Hazlewood, Yash Dayal, Suyash Sharma.

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
KKR IPL: রাহানে অবসর নেওয়ায় নতুন অধিনায়ক বাছতে হবে কেকেআরকে, তিন নামকে নিয়ে জোর জল্পনা, এগিয়ে কে?
রাহানে অবসর নেওয়ায় নতুন অধিনায়ক বাছতে হবে কেকেআরকে, তিন নামকে নিয়ে জোর জল্পনা, এগিয়ে কে?
Kolkata Knight Riders: ভারতীয় কোচের পদ 'ছেড়ে' ২৪ ঘণ্টার মধ্যেই কেকেআরে নতুন ভূমিকায় টেন দুশখাতে
ভারতীয় কোচের পদ 'ছেড়ে' ২৪ ঘণ্টার মধ্যেই কেকেআরে নতুন ভূমিকায় টেন দুশখাতে
Lalit Modi: আইনি লড়াইয়ে স্বস্তি, পরের দীপাবলি ভারতে ফিরেই পালন করতে চান 'আইপিএলের জনক' ললিত মোদি
আইনি লড়াইয়ে স্বস্তি, পরের দীপাবলি ভারতে ফিরেই পালন করতে চান 'আইপিএলের জনক' ললিত মোদি

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা
অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা
ITR Filing 2026 : ১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
ITR Filing 2026: ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Suvendu Adhikari : কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
Embed widget