এক্সপ্লোর

MI vs RCB: শেষ পর্যন্ত লড়লেন রাদারফোর্ড, তাও নাগাড়ে তৃতীয় ম্যাচ হারল MI, জয়ের সরণিতে ফিরল RCB

Mumbai Indians vs Royal Challengers Bengaluru: মুম্বই ইন্ডিয়ান্সের ঘরের মাঠ, ওয়াংখেড়েতে নাগাড়ে দ্বিতীয় মরশুমে জয় পেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

মুম্বই: সামনে লক্ষ্য় ছিল ২৪১ রানের। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালই প্রমাণ করেছে ওয়াংখেড়েতে ২০ ওভারে ২৫০ রান তুলেও সম্পূর্ণ নিরাপদ অনুভব করা যায় না। তাই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে এই রানের পাহাড় তাড়া করে জয়ের আশা দেখছিলেন মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians vs Royal Challengers Bengaluru) সমর্থকরাও। বড় রান তাড়া করতে নেমে লড়লেন শারফেন রাদারফোর্ড (Shrefane Rutherford)। দুরন্ত অর্ধশতরান হাঁকালেন তিনি। হার্দিক পাণ্ড্য, সূর্যকুমার যাদবরও ভাল ইনিংস খেলেন। তবে তা জয়ের জন্য যথেষ্ট ছিল না।

মরশুমে নিজেদের প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে হারানোর পরে নাগাড়ে তিন ম্য়াচ হারল পল্টনরা। অপরদিকে, গত ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে হার হজম করলেও, ঠিক পরের ম্যাচেই ঘুরে দাঁড়িয়ে জয়ে ফিরল আরসিবি। ১৮ রানে মুম্বই ইন্ডিয়ান্সকে হারাল তারা। 

এদিন বিরাট রান তাড়া করতে নেমে শুরুতেই রায়ান রিকেলটন ও রোহিত শর্মা বেশ দ্রুত রান তুলতে থাকেন। তিন ওভারেই ৩৯ রান যোগ করেন তাঁরা। তবে রোহিত 'রিটায়ার্ড হার্ট' হয়ে সাজঘরে ফেরেন। 'হিটম্যান' ষষ্ঠ ওভারেই 'রিটায়ার্ড হার্ট' হন। রোহিতের হ্যামস্ট্রিংয়ে টান লেগেছে বলে শোনা যায়। সেই কারণেই তিনি ১৯ রানে বাধ্য হয়ে মাঠ ছাড়েন। তাও রিকেলটন ইনিংস এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। তবে সুয়াশ শর্মা বলে এসে প্রথম বলেই ৩৭ রানে রিকেলটনকে সাজঘরে ফেরান। একই ওভারে তিলক বর্মাকেও ফেরান সুয়াশ। তিলকের হতাশাজনক আইপিএল অব্যাহত।

এমন পরিস্থিতিতে সূর্যকুমার ও হার্দিক পাণ্ড্য দলের হয়ে ইনিংস সামলান। দুইজনের পার্টনারশিপ অর্ধশতরানের দোরগোড়ায় ভাঙে। সূর্যকুমারকে ৩৩ রানে সাজঘরে ফেরান ক্রুণাল পাণ্ড্য। হার্দিক পাণ্ড্যও ৪০ রানে আউট হয়ে ফেরেন। এমন পরিস্থিতিতে দলের শেষ ভরসা ছিলেন রাদারফোর্ড। তিনি খেললেন, ব্যাট চালালেন। তবে অপরপ্রান্ত থেকে কেউই তাঁকে সাহায্য করার মতো ছিল না। তাই ২৬ বলে রাদারফোর্ডের হাফসেঞ্চুরিও মুম্বই ইন্ডিয়ান্সকে জেতাতে পারল না।

প্রথমে ব্যাট করে বিশাল ২৪০ রান তুলল আরসিবি, সৌজন্যে দলের টপ অর্ডারের অনবদ্য ব্য়াটিং এবং টিম ডেভিডের ভাল ফিনিশিং। পল্টদের বিরুদ্ধে এদিন ফিল সল্ট, বিরাট কোহলি এবং রজত পাতিদার তিনজনেই অর্ধশতরান হাঁকান। আর শেষবেলায় ১৬ বলে অপরাজিত ৩৪ রানের ইনিংসে ফিনিশিং টাচ দেন টিম ডেভিড। মুম্বইয়ের হয়ে শার্দুল ঠাকুর, মিচেল স্যান্টনার, হার্দিক পাণ্ড্য ও ট্রেন্ট বোল্ট একটি করে উইকেট নেন। তবে এই ম্যাচেও কম রান দিলেও কোনও উইকেট পেলেন না তারকা ফাস্ট বোলার যশপ্রীত বুমরা। টপ অর্ডারের দুরন্ত ব্যাটিং এবং বোলিংয়ে দলগত এই প্রচেষ্টায় কিন্তু আরসিবিকে আজ জয় এনে দিল।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget