এক্সপ্লোর

IPL 2024: আবার কি দেশের বাইরে আইপিএল? দানা বাঁধছে সম্ভাবনা..

Tata IPL 2024: পুরো টুর্নামেন্টের সূচি ঘোষণা করা হয়নি। শোনা যাচ্ছে যে টুর্নামেন্টের দ্বিতীয় অংশ দুবাইয়ে আয়োজিত হতে পারে। চলতি বছর লোকসভা নির্বাচন রয়েছে।

মুম্বই: ফের কি দেশের বাইরে বসতে চলেছে আইপিএলের আসর। সম্ভাবনা কিন্তু তেমনই দানা বাঁধছে। আইপিএল শুরু হতে চলেছে আগামী ২২ মার্চ থেকে। তবে শুধুমাত্র প্রথম দু সপ্তাহের সূচি ঘোষণা করা হয়েছে। পুরো টুর্নামেন্টের সূচি ঘোষণা করা হয়নি। শোনা যাচ্ছে যে টুর্নামেন্টের দ্বিতীয় অংশ দুবাইয়ে আয়োজিত হতে পারে। চলতি বছর লোকসভা নির্বাচন রয়েছে। শনিবার ১৬ মার্চ ভোটের দিনক্ষণ ঘোষণা করা হবে। তার জন্যই আইপিএলের দ্বিতীয় অংশ দেশের বাইরে আয়োজনের ভাবনা চিন্তা করা হচ্ছে। সেক্ষেত্র সংযুক্ত আরব আমিরশাহিতে হতে পারে আইপিএলের দ্বিতীয়ার্ধ। 

বোর্ডের তরফে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্তা জানিয়েছেন, ''শুক্রবার দুপুর ৩টের সময় ঘোষিত হতে চলেছে লোকসভা ভোটের দিনক্ষণ। এরপরই বিসিসিআইয়ের তরফে সিদ্ধান্ত নেওয়া হবে যে টুর্নামেন্টের পরবর্তী অংশ দুবাইয়ে আয়োজিত করা হবে কি না। এই মুহূর্তে বোর্ডের কিছু উচ্চপর্যস্ত কর্তা রয়েছেন দুবাইয়ে। তাঁরা খতিয়ে দেখছেন সেখানকার পরিস্থিত যে কোনওভাবে আইপিএলের কিছু ম্য়াচ আয়োজন করা যাবে কি না।'' এমনও শোনা যাচ্ছে যে কিছু কিছু আইপিএল ফ্র্যাঞ্চাইজি তাঁদের প্লেয়ারদের পাসপোর্টও জমা নেওয়া শুরু করেছে। ঠিক এমনই পরিস্থিতি হয়েছিল ২০১৪ সালেও। সেবারও লোকসভা নির্বাচনের জন্য আইপিএলের প্রথমাংশ আমিরশাহিতে আয়োজিত হয়েছিল।

বোর্ড আপাতত যে সূচি ঘোষণা করেছে আইপিএলের। তাতে মোট ২১টি ম্য়াচ হবে। আগামী ২২ মার্চ চেন্নাইয়ের ঘরের মাঠে আরসিবির মুখোমুখি হবেন ধোনিরা। আর শেষ ম্য়াচটি খেলা হবে ৭ এপ্রিল। লখনউয়ে সেই ম্য়াচে কে এল রাহুলের দলের বিরুদ্ধে নামবে গুজরাত টাইটান্স। উল্লেখ্য, এর আগে পুরো আইপিএল দুবাইয়ে খেলা হয়েছিল ২০২০ সালে। কোভিডের বাড়বাড়ন্তের জন্য পুরো টুর্নামেন্টই সেবার ভারতের বাইরে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেবার দুবাই, আবুধাবি ও শারজাতে ম্য়াচগুলো আয়োজিত হয়েছিল।

উল্লেখ্য, আজই লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ করবে নির্বাচন কমিশন। দুপুর ৩টেয় ভোটের দিন ঘোষণা করবে কমিশন। এবার ৭ থেকে ৯ দফায় হতে পারে ভোট। শুধুমাত্র বাংলায় লোকসভা ভোটে ৯২০ কোম্পানি বাহিনী চেয়েছে নির্বাচন কমিশন। ভোট শুরু হতে পারে ১৬ এপ্রিল, শেষ হতে পারে ১৭ বা ১৮ মে। গণনা হতে পারে মে মাসের ২০ তারিখ। বর্তমান সরকারের মেয়াদ শেষ হচ্ছে ৩১ মে। নতুন সরকার শপথ নিতে পারে মে মাসের শেষ বা জুন মাসের প্রথম দিকে।

সেরা শিরোনাম

IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
IPL 2027: ট্রেডের মাধ্য়মে আইপিএলে দলবদল করবেন অক্ষর পটেলও? জল্পনা নিয়ে মুখ খুলল দিল্লি ক্যাপিটালস
ট্রেডের মাধ্য়মে আইপিএলে দলবদল করবেন অক্ষর পটেলও? জল্পনা নিয়ে মুখ খুলল দিল্লি ক্যাপিটালস
IPL: ১২ দলের আইপিএল, জানুয়ারিতে শুরু হবে টুর্নামেন্ট? জল্পনা নিয়ে কী প্রতিক্রিয়া ভারতীয় বোর্ডের?
১২ দলের আইপিএল, জানুয়ারিতে শুরু হবে টুর্নামেন্ট? জল্পনা নিয়ে কী প্রতিক্রিয়া ভারতীয় বোর্ডের?
Anirudh Ravichander-Kavya Maran Marriage: সাত পাকে বাঁধা পড়লেন অনিরুদ্ধ-কাব্য, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন মিষ্টি ছবি
সাত পাকে বাঁধা পড়লেন অনিরুদ্ধ-কাব্য, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন মিষ্টি ছবি

ভিডিও

Baranagar Incident: বরানগরকাণ্ডে গ্রেফতার ধরমবীর কুমার, ঘটনার মোড় কোনদিকে? | ABP Ananda
Weather Update: ভোরে হিমেল বাতাস, ৩ দিনে পারদ নামল প্রায় ৩ ডিগ্রি | ABP Ananda
Cyclone Update | নতুন করে তৈরি হচ্ছে আরেকটি নিম্নচাপ, আবার বৃষ্টির সম্ভাবনা? প্রভাব আগামী সপ্তাহেই
High Court on Abhishek Banerjee: কোন কোন বিচারক BJP-র, আর কে কে TMC-র? তালিকা দিতে আইনজীবীকে নির্দেশ
Durgapur News: দুর্গাপুরে বিজেপির দলীয় কার্যালয়ে ভাঙচুর, খবর জানাজানি হতেই... | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget