এক্সপ্লোর

Yuzvendra Chahal Update: আইপিএলের মাঝপথে বাইশ গজ ছেড়ে বন্দুক হাতে নেমে পড়লেন চাহাল

ব্যাট-বল ছেড়ে তিনি হঠাৎ হাতে তুলে নিলেন বন্দুক। তাহলে কি নিজের হতাশা থেকেই এমন পদক্ষেপ!

দুবাই: টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে তাঁকে জায়গা দেননি নির্বাচকেরা। যা নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে। হতাশ যুজবেন্দ্র চাহালও। তাঁর সঙ্গেই বিশ্বকাপের দলে জায়গা পাননি কুলদীপ যাদবও। যাঁদের জুটিকে একটা সময় সীমিত ওভারের ক্রিকেটে কুল-চা বলা হতো। পারফরম্যান্স দিয়ে এতটাই প্রভাবিত করেছিলেন দুজনে যে, ধরেই নেওয়া হয়েছিল যে আগামী কয়েক বছর তাঁরাই সীমিত ওভারের ক্রিকেটে ভারতীয় বোলিংয়ের স্পিন বিভাগ সামলাবেন।

তবে ফর্মের জন্য বাদ পড়েন কুলদীপ। চাহালও জায়গা পাননি। আপাতত হরিয়ানার লেগস্পিনার ব্যস্ত আইপিএলে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলছেন। আইপিএল খেলতে সংযুক্ত আরব আমিরশাহি গিয়েছেন চাহাল। তবে ব্যাট-বল ছেড়ে তিনি হঠাৎ হাতে তুলে নিলেন বন্দুক। তাহলে কি নিজের হতাশা থেকেই এমন পদক্ষেপ!

ভয় পাওয়ার কিছু নেই। যুজি চাহাল আসলে ক্রিকেট থেকে সাময়িক অবসরে শ্যুটিং রেঞ্জে নিজের নিশানাবাজির দক্ষতা ঝালিয়ে নেন।

ক্রিকেট ছাড়া অন্যান্য খেলার প্রতিও যে চাহালের বিস্তর আগ্রহ, সেটা অনেকেই জানেন। একসময় দাবার বোর্ডে প্রতিপক্ষকে ধরাশায়ী করতেন চাহাল। এখন বাইশ গজে বল হাতে দাপট দেখান। বন্দুক হাতে নিশানাবাজিতেও তাঁর সহজাত আগ্রহ থাকবে, এটা অস্বাভাবিক কিছু নয়।

শুক্রবার চাহাল সোশ্যাল মিডিয়ায় নিজের নতুন আগ্রহ শ্য়ুটিংয়ের একটি ভিডিও পোস্ট করেন। ইনস্টাগ্রামে পোস্ট করা সেই ভিডিওয় চাহালকে শ্যুটিং রেঞ্জে পরপর গুলি চালাতে দেখা যায়। ভিডিওটির ক্যাপশনে চাহাল লেখেন, 'আমার লক্ষ্য স্থির রয়েছে।'

যুজবেন্দ্র চাহালকে জাতীয় নির্বাচকরা টি-২০ বিশ্বকাপের দলে রাখেননি। তবে আরসিবির জার্সিতে আইপিএলে চমক দিয়ে চলেছেন তিনি। জাতীয় দল থেকে বাদ পড়ার পর যুজবেন্দ্রকে বল হাতে একের পর এক ভাল পারফরম্যান্স করতে দেখা যাচ্ছে। আপাতত চলতি আইপিএলে ১১ ম্যাচে চাহাল নিয়েছেন ১১টি উইকেট। বোলিং গড় ২৪.৩৬। তিনি ওভার প্রতি রান খরচ করেছেন ৭.২৪। টি-টোয়েন্টি ক্রিকেটে যা বেশ ঈর্ষণীয় রেকর্ড।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lalit Modi: আইনি লড়াইয়ে স্বস্তি, পরের দীপাবলি ভারতে ফিরেই পালন করতে চান 'আইপিএলের জনক' ললিত মোদি
আইনি লড়াইয়ে স্বস্তি, পরের দীপাবলি ভারতে ফিরেই পালন করতে চান 'আইপিএলের জনক' ললিত মোদি
Abhishek Porel: গুরুতর অভিযোগ, বাংলার ক্রিকেটারের বিরুদ্ধে ১৯টি ধারায় মামলা! কী জানাল হাইকোর্ট?
গুরুতর অভিযোগ, বাংলার ক্রিকেটারের বিরুদ্ধে ১৯টি ধারায় মামলা! কী জানাল হাইকোর্ট?
MS Dhoni: কোচ হিসাবে নতুন ইনিংস ধোনির? জল্পনা তুঙ্গে, কোন দলের দায়িত্ব নিতে পারেন 'ক্যাপ্টেন কুল'?
কোচ হিসাবে নতুন ইনিংস ধোনির? জল্পনা তুঙ্গে, কোন দলের দায়িত্ব নিতে পারেন 'ক্যাপ্টেন কুল'?
IPL: দীর্ঘ ১৮ বছরের সম্পর্কে ইতি, পাঁচ আইপিএল ট্রফি দেওয়া কোচকে সরিয়ে দিল চেন্নাই সুপার কিংস
দীর্ঘ ১৮ বছরের সম্পর্কে ইতি, পাঁচ আইপিএল ট্রফি দেওয়া কোচকে সরিয়ে দিল চেন্নাই সুপার কিংস

ভিডিও

Kunal Ghosh: ফের উত্তপ্ত বিধানসভা, সাসপেনশনের পর ফের নিজের সিট ছেড়ে উঠে গেলেন কুণাল ঘোষ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৩.০৭.২৬)।'আগে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা চাই,' অবস্থানে অনড় বিক্ষোভকারী পড়ুয়ারা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২৩.০৭.২০২৬)।তৃণমূল আমলে SIR-র সময় জন্ম-মৃত্যু শংসাপত্র নিয়ে বড়সড় দুর্নীতির অভিযোগ
CJP Protest: কলকাতা, বেঙ্গালুরু থেকে মুম্বই, পাটনা, গোটা দেশে ছড়াচ্ছে ছাত্র আন্দোলনের ঢেউ
Fake Certificates: বেআইনি পদ্ধতিতে বার্থ সার্টিফিকেট ইস্য়ু করার ভয়ঙ্কর অভিযোগ ঘিরে তোলপাড় রাজ্যে!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget