এক্সপ্লোর

Heath Streak: জীবিত হিথ স্ট্রিক! নিজের পুরনো পোস্ট উড়িয়ে ধন্দ বাড়ালেন ওলোঙ্গা

Henry Khaaba Olonga On Heath Streak: ১৯৯৩ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে অভিষেক হয়েছিল হিথ স্ট্রিকের। তার এক মাস পরে পাকিস্তানের বিরুদ্ধে টেস্টে অভিষেক হয় প্রাক্তন অলরাউন্ডারের।

হারারে: একেবারে কিম্ভুত কিমাকার ব্যাপার। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ক্রিকেট বিশ্বে ছড়িয়ে গিয়েছিল যে তিনি আর বেঁচে নেই। খবরের সত্যতা সম্পর্কে আরও বেশি করে নিশ্চিত হওয়া গিয়েছিল তার কারণ হিথ স্ট্রিকের একসময়ের জাতীয় দলের সতীর্থ হেনরি ওলঙ্গা নিজেই পোস্ট করেছিলেন সোশ্য়াল মিডিয়ায়। জিম্বাবোয়ের প্রাক্তন অধিনায়কের মৃত্যুতে শোকপ্রকাশ করেছিলেন তিনি। তবে কয়েক ঘণ্টার মধ্যেই উলটপুরান। নিজেই ইনস্টাগ্রামে সেই পোস্ট সরিয়ে দিলেন। জানিয়ে দিলেন যে স্ট্রিকের সঙ্গে তাঁর কথা হয়েছে, প্রাক্তন অলরাউন্ডার এখনও বেঁচে রয়েছেন। কথপোকথনের স্ক্রিন শটও পোস্ট করেছেন জিম্বাবোয়ের প্রাক্তন পেসার।


Heath Streak: জীবিত হিথ স্ট্রিক! নিজের পুরনো পোস্ট উড়িয়ে ধন্দ বাড়ালেন ওলোঙ্গা

 


Heath Streak: জীবিত হিথ স্ট্রিক! নিজের পুরনো পোস্ট উড়িয়ে ধন্দ বাড়ালেন ওলোঙ্গা

এদিকে, হিথ স্ট্রিকের মৃত্যুর খবর চাউর হতেই নিউজিল্য়ান্ডের স্কট স্টাইরিস, জিম্বাবোয়ের সিন উইলিয়ামস, ভারতের রবিচন্দ্রন অশ্বিন, অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্ট প্রত্যেকেই শোক প্রকাশ করেছেন। তাঁরা নিজেদের সোশ্য়াল মিডিয়ায় স্ট্রিকের আত্মার শান্তি কামনা করে পোস্ট করেছেন। যদিও ওলোঙ্গা কিছুক্ষণ আগেই তাঁর নিজের সঙ্গে স্ট্রিকের হোয়াটসঅ্য়াপে কথপোকথনের স্ক্রিনশট পোস্ট করেন ও জানান যে স্ট্রিক এখনও বেঁচে রয়েছেন।

উল্লেখ্য়, ১২ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলেছিলেন। জিম্বাবোয়ের হয়ে ৬৫টি টেস্ট ও ১৮৯টি ওয়ান ডে ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন। এমন অনেক ম্যাচ রয়েছে যেখানে নিজে একা হাতে ব্য়াটিং বা বোলিংয়ে বাজিমাত করে দেশকে জিতিয়েছিলেন। তিনিই জিম্বাবোয়ের একমাত্র ক্রিকেটার এখনও পর্যন্ত, যিনি টেস্টে ১০০ উইকেটের মালিক হয়েছেন। বুলাওয়াতে জন্ম এই প্রাক্তন ক্রিকেটার টেস্টে মোট ২১২ উইকেটের মালিক ছিলেন। ১৬ বার চার উইকেট নিয়েছিলেন এক ইনিংসে। এছাড়াও ৭ বার পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্বও রয়েছে। ওয়ান ডে ফর্ম্যাটে মোট ২৩৯ উইকেট নিয়েছেন স্ট্রিক। 

ব্যাটের হাতও বেশ ভাল ছিল এই প্রাক্তন তারকার। লাল বলের ফর্ম্যাটে ১৯৯০ রান করেছিলেন। ওয়ান ডে-তে ২৯৪৩ রান ঝুলিতে রয়েছে। একমাত্র টেস্ট সেঞ্চুরি করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১২৭ রান হারারেতে। হিথ স্ট্রিকই একমাত্র জিম্বাবোয়ের ক্রিকেটার যাঁর ঝুলিতে টেস্টে ২০০০ এর কাছাকাছি রানসহ ১০০ উইকেট রয়েছে। আর ওয়ান ডে-তে ২০০০-রক বেশি রানের পাশাপাশি ২০০-র বেশি উইকেট রয়েছে।

১৯৯৩ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে অভিষেক হয়েছিল হিথ স্ট্রিকের। তার এক মাস পরে পাকিস্তানের বিরুদ্ধে টেস্টে অভিষেক করেন। দ্বিতীয় টেস্টেই রাওয়ালপিণ্ডিতে ৮ উইকেট নিয়ে নজরে আসেন। ২০০৫ সালের অক্টোবরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন এই প্রাক্তন অলরাউন্ডার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket Team: আইপিএলের জেরেই ভারতীয় ক্রিকেটে এত চোটআঘাত! বিস্ফোরক দাবি সেন্টার অফ এক্সিলেন্সের
আইপিএলের জেরেই ভারতীয় ক্রিকেটে এত চোটআঘাত! বিস্ফোরক দাবি সেন্টার অফ এক্সিলেন্সের
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget