এক্সপ্লোর

দেখুন: ধোনির স্টাইলেই ব্লাইন্ড-ফ্লিক, নজর কাড়লেন ইশান কিষাণ

নয়াদিল্লি: দেশের খেলোয়াড়দের মধ্যে উইকেটরক্ষক মহেন্দ্র সিংহ ধোনির উত্তরাধিকারী হয়ে ওঠার লড়াইয়ে রয়েছেন ইশান কিষাণও। ধোনির রাজ্য ঝাড়খণ্ডেরই খেলোয়াড় ইশান। তবে তিনি জাতীয় দলে এখনও সুযোগ পাননি। তবুও ডিন্ডিগুলে দলীপ ট্রফির ফাইনালে উইকেটরক্ষক হিসেবে তাঁর একটা রিফ্লেক্স মনে করিয়ে দিল ধোনির কথাই। ফিল্ডারের ছোঁড়া বলের দিক পরিবর্তন ঘটিয়ে পিছন থেকে স্ট্যাম্প ভেঙে (ব্লাইন্ড ফ্লিক) অনেকবার রান আউট করেছেন ধোনি। এবার সেই স্টাইলের প্রয়োগ ঘটিয়েই প্রায় একটা রান আউট করে ফেলেছিলেন ইশান। স্ট্যাম্পের দিকে পিছন ফিরেও এভাবে রান আউট করার পথিকৃত্ ধোনিই। এবার ঝাড়খণ্ড দলে তাঁর সহ খেলোয়াড় ২০ বছরের ইশানও চোখের পলকে সেই স্টাইলই অনুকরণ করলেন। দলীপ ট্রফির ফাইনালে ইন্ডিয়া ব্লু ও ইন্ডিয়া রেজের মধ্যে ম্যাচের প্রথম দিন ইশান দুরন্ত একটা ব্লাইন্ড ফ্লিক করলেন। ইন্ডিয়া রেড দলের উইকেটরক্ষকের এই ব্লাইন্ড ফ্লিক বল স্ট্যাম্প ভেঙে দেওয়ার পরও অবশ্য বিপক্ষের ব্যাটসম্যান আউট হলেন না। কারণ, ততক্ষণে তিনি ক্রিজে পৌঁছে গিয়েছিলেন। তবে ইশানের এই প্রচেষ্টাকে বাহবা দিতেই হয়। ধোনির মতো ইশানও ব্যাট হাতে ক্লিন হিটার বলেই পরিচিত। ধোনির অনুপস্থিতিতে বিজয় হজারে ট্রফিতে তিনিই সম্ভবত ঝাড়খণ্ডের নেতৃত্ব করবেন। ঘরোয়া ক্রিকেট ও আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে দুরন্ত পারফরম্যান্সের সুবাদে ইতিমধ্যেই জাতীয় দলের দরজায় কড়া নাড়ছেন অনূর্দ্ধ ১৯ দলের প্রাক্তন অধিনায়ক।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Knight Riders: চোটে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন অঙ্গকৃষ, রঘুবংশীর পরিবর্তে কি কেকেআরে যোগ দিচ্ছেন এই তারকা?
চোটে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন অঙ্গকৃষ, রঘুবংশীর পরিবর্তে কি কেকেআরে যোগ দিচ্ছেন এই তারকা?
Mahela on Rohit-Bumrah fitness: MI-র শেষ ম্যাচের আগে বুমরার খারাপ পারফরম্যান্সের কারণ থেকে রোহিতের ফিটনেস নিয়ে অকপট কোচ মাহেলা
MI-র শেষ ম্যাচের আগে বুমরার খারাপ পারফরম্যান্সের কারণ থেকে রোহিতের ফিটনেস নিয়ে অকপট কোচ মাহেলা
KKR Play Off Scenario: এই ব্যবধানে জিতলেই প্লে অফের টিকিট পাকা! কেকেআরের সামনে কী অঙ্ক, চূড়ান্ত হয়ে গেল
এই ব্যবধানে জিতলেই প্লে অফের টিকিট পাকা! কেকেআরের সামনে কী অঙ্ক, চূড়ান্ত হয়ে গেল
LSG vs PBKS match highlights: সেঞ্চুরি হাঁকালেন শ্রেয়স আইয়ার, ছয় ম্যাচ পর জয়ে ফিরে প্লে-অফের দৌড়ে টিকে থাকল পঞ্জাব কিংস
সেঞ্চুরি হাঁকালেন শ্রেয়স আইয়ার, ছয় ম্যাচ পর জয়ে ফিরে প্লে-অফের দৌড়ে টিকে থাকল পঞ্জাব কিংস

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ২:কলকাতা পুরসভায় নজিরবিহীন ঘটনা।সচিবের নির্দেশে অধিবেশন কক্ষে তালা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ১:মমতার ঘনিষ্ঠ পুলিশকর্তার প্রাসাদের তালা ভাঙল ED। ভাঙা হল দরজা
যুক্তি তক্কো পর্ব ২: ফাইল খুলল RG Kar এর| বঙ্গ-বাগানে পদ্মফুল/ মুছবে যত পুরনো ভুল?দেখুন যুক্তি-তক্কো
যুক্তি তক্কো পর্ব১:ফাইল খুলল RGকরে,ঘরছাড়ারা ফিরবে ঘরে।দুর্নীতি নয় চাকরি হোক,শিল্প-শিক্ষা চাইছে লোক
South City Mall | সাউথ সিটি মলে গেলেই দেখা মিলবে ডায়নোসরের ! | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
SpaceX Starship Explodes: ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
TMC MLA : হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
Guru Gochar 2026 : জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
SBI Customer Alert : স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
TMC News : 'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
Embed widget