এক্সপ্লোর

Kolkata Derby: আবেগ সামলে ডার্বির আগে ছেলেদের লক্ষ্যে স্থির থাকার পরামর্শ এটিকে মোহনবাগান কোচের

Kolkata Derby: ডার্বি সবসময়ই আলাদা একটা উত্তেজনা তৈরি করে। ফের একবার সেই মহারণ। শেষবার ২ দলের সাক্ষাতে জয়ের মুখ দেখেছিল এটিকে মোহনবাগান। কিন্তু এরপর ২ ক্লাবের ওপর দিয়ে অনেক ঝড় বয়ে গিয়েছে।

ভাস্কো: দেখতে দেখতে আরও একটা ডার্বি। এবারের আইএসএলের খেতাবি লড়াইয়ে নেই কলকাতার ২ প্রধান। কিন্তু তবুও ডার্বি সবসময়ই আলাদা একটা উত্তেজনা তৈরি করে। ফের একবার সেই মহারণ। শেষবার ২ দলের সাক্ষাতে জয়ের মুখ দেখেছিল এটিকে মোহনবাগান (atk mohun bagan)। কিন্তু এরপর ২ ক্লাবের ওপর দিয়ে অনেক ঝড় বয়ে গিয়েছে। বদল হয়েছে কোচও। লাল হলুদ শিবিরে ম্যানুয়েল দিয়াজের বদলি হয়ে এসেছেন মারিও রিভেরা। অন্যদিকে সবুজ মেরুন শিবিরে হাবাসের বদলে এসেছেন হুয়ান ফেরান্দো। প্রথমবার ডার্বিতে সাক্ষী থাকতে চলেছেন। কেমন অনুভূতি? এটিকে মোহনবাগান কোচ ডার্বির আগের দিন বলছেন, ''অবশ্যই আমি খুশি। এ রকম একটা বিশাল ম্যাচে অংশ নিতে পারার সুযোগ পাওয়াটা আমার কাছে বড় ব্যাপার। তবে এই ম্যাচে আমাদের লক্ষ্য একই থাকবে, তিন পয়েন্ট অর্জন করা। নিজেদের স্টাইলে উন্নতি করা, কিছু জায়গায় উন্নতি করাও লক্ষ্য। ফোকাস যেন নড়ে না যায়, সেটাও দেখতে হবে। এটা আবেগের ম্যাচ ঠিকই। কিন্তু সে জন্য ফোকাস নড়ে যাওয়া চলবে না।''

শেষ ম্যাচে রয় কৃষ্ণ (roy krishna) চোট পেয়েছিলেন অল্প। কাল কি পুরো ম্যাচই খেলবেন? কোচ বলছেন, ''দেখা যাক। সময় দরকার। গত সপ্তাহে রয়ের কঠিন সময় চলছিল। কোভিড পরিস্থিতির কথা সবাই জানেন। সারাক্ষণ স্ত্রী ও সন্তানের সঙ্গে ঘরবন্দি হয়ে থাকতে হয় ওকে। তবে ওর ওপর আমাদের আস্থা আছে। মাঠে নেমে নিজের একশো শতাংশ দেয় ও। ড্রেসিং রুমকেও যথেষ্ট উজ্জীবিত রাখে ও। ওকে আমাদের দরকার। কিন্তু মাঝে মাঝে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের রক্ষণাবেক্ষণ করতে হয়। কারণ, একটা ম্যাচে খেলিয়ে একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে তিন-চার সপ্তাহের জন্য হারানোর কোনও মানে হয় না।''

প্রতিপক্ষ শিবিরকে কীভাবে দেখছেন? ফেরান্দো বলেন, ''এসসি ইস্টবেঙ্গল এখন অনেকটাই বদলে গিয়েছে। মরসুম শুরুর দিকে ওরা যেমন ছিল, তার চেয়ে এখন অনেক আলাদা। ওদের গত তিন-চারটে ম্যাচে দেখছি ওরা এখন অনেক খোলা মনে নিজেদের মতো খেলতে পারছে। পুরো দলটাই এখন অনেক সঙ্ঘবদ্ধ। অনেকেই বলছিলেন, ওদের পারফরম্যান্স ভাল না, ওদের প্রস্তুতি নাকি ভাল হয়নি। কিন্তু ওরা যে ভাবে এখন বিপক্ষকে চাপে রাখছে, তাতে আমার বিশ্বাস শেষ কয়েকটা ম্যাচ দেখে ওদের সমর্থকেরা নিশ্চয়ই খুশি হয়েছেন।''

আমার তা মনে হয় না। এ বারের মরশুমে প্রতি ম্যাচই আলাদা। কারণ, কঠিন পরিস্থিতির জন্য প্রতি ম্যাচেই খেলোয়াড়দের মানসিকতা বদলে যাচ্ছে। এসসি ইস্টবেঙ্গলের শেষ ম্যাচে দুটো ছোট ছোট ভুলই ওদের হারিয়ে দিল। এই ভুলগুলো না হলে এত তাড়াতাড়ি ২-০ করতে পারত না হায়দরাবাদ। তার পরে ওডিশা-হয়দরাবাদ ম্যাচেও একই রকম হয়েছে। এখন যা অবস্থা, তাতে আবেগ মাঝে মাঝেই বাধা হয়ে দাঁড়াচ্ছে। আবেগ নিয়ন্ত্রণ করা মোটেই সোজা নয়।

সেরা শিরোনাম

Wrestler Arrested: জাতীয় কুস্তিগীর থেকে মাদক পাদকচারী, তিন বছর লুকোচুরির পর গ্রেফতার বছর ৩১-র অ্যাথলিট
জাতীয় কুস্তিগীর থেকে মাদক পাদকচারী, তিন বছর লুকোচুরির পর গ্রেফতার বছর ৩১-র অ্যাথলিট
IND vs SL: সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
ICC Ranking: টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
Hardik Pandya: কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের

ভিডিও

Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র
Chaos in Jadavpur University : রণক্ষেত্র যাদবপুর, ডিম-বোতল ছুড়ে মারার অভিযোগ SFI সমর্থকদের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget