এক্সপ্লোর

ISL 2022: আইএসএল-এ ফের করোনার থাবা, এবার আক্রান্ত ওড়িশা এফসি-র এক ফুটবলার

Coronavirus: আজ আইএসএল-এর গুরুত্বপূর্ণ ম্যাচে ওড়িশা এফসি-র মুখোমুখি হওয়ার কথা কেরল ব্লাস্টার্সের। কিন্তু ওড়িশার এক ফুটবলার করোনা আক্রান্ত হওয়ায় সেই ম্যাচ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

পানাজি: এটিকে মোহনবাগান দিয়ে শুরু হয়েছিল, আইএসএল-এ ক্রমেই দীর্ঘ হচ্ছে করোনাভাইরাসের কালো ছায়া। এবার আক্রান্ত হলেন ওড়িশা এফসি-র এক ফুটবলার। আজই কেরল ব্লাস্টার্সের সঙ্গে ওড়িশার ম্যাচ রয়েছে। সেই ম্যাচ হবে কি না, সেটা নিয়েই সংশয় দেখা দিয়েছে। ওড়িশার গোটা দলের আরটি-পিসিআর টেস্ট করা হয়েছে। এখন সেই রিপোর্ট আসার অপেক্ষা। ওড়িশার আর কোনও ফুটবলার বা কোচ যদি করোনা আক্রান্ত না হন, তাহলে হয়তো আজকের ম্যাচ হবে। কিন্তু কারও করোনা রিপোর্ট যদি পজিটিভ আসে, তাহলে ম্যাচ না-ও হতে পারে।

এর আগে এটিকে মোহনবাগান ও এফসি গোয়ার ফুটবলাররা করোনা আক্রান্ত হন। এটিকে মোহনবাগানের ম্যাচও স্থগিত হয়ে যায়। এবার বায়ো-সিকিওর বাবলে থাকা সত্ত্বেও আইএসএল-এর তৃতীয় দল হিসেবে ওড়িশার অন্দরে ঢুকে পড়ল করোনা। এই ঘটনায় সব দলই চিন্তিত। নতুন করে আর কোনও ফুটবলার যাতে করোনা আক্রান্ত না হন, তার জন্য সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এর আগে গত শনিবার এটিকে মোহনবাগানের সঙ্গে ওড়িশার ম্যাচ ছিল। কিন্তু সবুজ-মেরুনের এক ফুটবলার করোনা আক্রান্ত হওয়ায় সেই ম্যাচ স্থগিত হয়ে যায়। এবার ওড়িশারই এক ফুটবলার করোনা আক্রান্ত হলেন। তবে সূত্রের খবর, আজকের ম্যাচ সম্ভবত হবে। কারণ, এভাবে পরপর ম্যাচ স্থগিত রাখতে হলে আইএসএল শেষ করতে গিয়ে সমস্যায় পড়তে হবে আয়োজকদের। তাছাড়া টিভিতে খেলা দেখানোর বিষয়টিও রয়েছে। 

কয়েকদিন আগেই আইএসএল-এর সিইও মার্টিন বেন সব ক্লাবকে জানিয়ে দিয়েছেন, বারবার ম্যাচ স্থগিত রাখা সম্ভব হবে না। ১৫ জন ফুটবলার সুস্থ থাকলেই ম্যাচ হবে। তার কম ফুটবলার সুস্থ থাকলে হয়তো ম্যাচ স্থগিত রাখার চেষ্টা করা হবে। তবে সেটা যদি একান্ত সম্ভব না হয়, তাহলে যে দলের ফুটবলাররা করোনা আক্রান্ত, তাদের বিপক্ষ দলকে সেই ম্যাচে ৩-০ গোলে জয়ী দেখানো হবে। যদি দু’দলেরই অনেক ফুটবলার করোনা আক্রান্ত হওয়ায় খেলা সম্ভব না হয়, তাহলে ম্যাচটি গোলশূন্য ড্র দেখানো হবে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Commonwealth Games 2026: কমনওয়েলথে ভারতীয় বক্সিংয়ের সোনার দিন, একইদিনে আসল সাত সোনা, তিন রুপো
কমনওয়েলথে ভারতীয় বক্সিংয়ের সোনার দিন, একইদিনে আসল সাত সোনা, তিন রুপো
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
IND vs SL: ভারত-শ্রীলঙ্কা সিরিজ়ের সূচিতে বদল, কমে গেল ম্যাচের দৈর্ঘ্য
ভারত-শ্রীলঙ্কা সিরিজ়ের সূচিতে বদল, কমে গেল ম্যাচের দৈর্ঘ্য
Kolkata Knight Riders: মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?
মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?

ভিডিও

Delhi Terror Attack News | দিল্লির যন্তর মন্তরে জেন জি-র বিক্ষোভ চলাকালীন করা হয়েছিল নাশকতার ছক
Minar Mondal House News | মিনার মণ্ডলের বাড়িতে মোট কটি ঘর আছে, কোন ঘরে কী ছিল। খতিয়ে দেখছেন তদন্তকারীরা
Arpita Sarkar Arrest News জঙ্গি শাহজাদ ভাট্টি ও ISI-এর থেকে অ্যাসাইনমেন্ট আসত অর্পিতার কাছে।
Militant Arrest | পাকিস্তানের শাহজাদ ভাট্টি গ্রুপের ধৃত জঙ্গি হামিম মণ্ডল গ্রেফতারের ঘটনায় সামনে এল হানিট্র্যাপের প্রসঙ্গ
CAA News | স্ক্রুটিনি ও ভেরিফিকেশনের জন্য় লম্বা লাইন, CAA-র সার্টিফিকেট পেতে বারাসাতে জেলা মুখ্য় ডাকঘরে ভিড়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget