এক্সপ্লোর

East Bengal vs Mohun Bagan: শুনশান গ্যালারি! কলকাতা ডার্বিতে বিরল দৃশ্য যুবভারতী স্টেডিয়ামে

ISL 2022-23: অনেকের বিশ্বাসই হচ্ছে না যে, সত্যি সত্যি এরকম ফাঁকা মাঠে কলকাতার দুই প্রধানের ম্যাচ হতে চলেছে!

কলকাতা: বলা হয়, সকাল দেখে সারাদিন কেমন কাটবে, তার পূর্বাভাস পাওয়া যায়।

শনিবার যুবভারতী স্টেডিয়ামে (Yubabharati Stadium) সন্ধ্যের ছবিই বুঝিয়ে দিয়ে গেল, রাতটা কেমন কাটবে।

শনিবার সন্ধ্যে তখন সাতটা। যুবভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গল বনাম এটিকে মোহনবাগান (East Bengal vs ATK MB) ডার্বি শুরু হতে পাক্কা ৩০ মিনিট বাকি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল কয়েকটি ছবি। যুবভারতী ক্রীড়াঙ্গনের ছবি। সবকটি ছবিতেই একটা ব্যাপার দেখে সকলে বিস্মিত। সবকটি ছবিতেই দেখা যাচ্ছে, গ্যালারি ফাঁকা। হাতে গোনা যাবে, এরকম কিছু ফুটবলপ্রেমী রয়েছেন গ্যালারিতে!

যে দৃশ্য দেখে অনেকের বিশ্বাসই হচ্ছে না যে, সত্যি সত্যি এরকম ফাঁকা মাঠে কলকাতার দুই প্রধানের ম্যাচ হতে চলেছে! তখনও বলাবলি হচ্ছিল যে, ম্যাচ শুরু হতে এখনও আধ ঘণ্টা বাকি। এখনও অনেক মানুষ মাঠে এসে গ্যালারি ভরাবেন। কিন্তু কোথায় কী! ম্যাচের কিক অফ হয়ে গেল। গ্যালারি সেই ফাঁকাই রইল। যা দেখে স্টেডিয়ামে কেউ কেউ টিপ্পনি কাটলেন, ফের কি কোভিডের বাড়বাড়ন্ত হল নাকি! যে কারণে গ্যালারি এরকম ফাঁকা রইল। অতিমারী পর্বে যে ছবি দেখে কার্যত অভ্যস্ত হয়ে উঠেছিল ময়দান।

কিন্তু ঘোর কাটতে সময় লাগেনি। কারণ, ইস্টবেঙ্গল এফসি বনাম এটিকে মোহনবাগান ম্যাচ হচ্ছে কার্ত ফাঁকা গ্যালারির সামনেই। যেখানে অন্য সময় ইস্টবেঙ্গল-মোহনবাগান ম্য়াচের আগে টিকিটের জন্য হাহাকার শুরু হয়, টিকিটের কালোবাজারি, পুলিশি ধরপাকড় নিয়মিত ঘটনা, সেখানে সম্পূর্ণ উলটপুরাণ।

দুরকম কারণ উঠে আসছে এর নেপথ্যে। এক, ইস্টবেঙ্গলের টানা খারাপ পারফরম্যান্সের জেরে এই ডার্বি বয়কটের ডাক দিয়েছিলেন লাল-হলুদ সমর্থকেরা। যে কারণে খুব বেশি ইস্টবেঙ্গল সমর্থক মাঠে যাননি। অন্যদিকে মোহনবাগান ক্লাবের সামনে থেকে এটিকে হঠাতে জোরদার আন্দোলন করছেন সবুজ-মেরুন সমর্থকেরা। তাঁদের একটা বড় অংশ প্রতিবাদে সামিল হয়ে এই ম্যাচ বয়কট করেন।                                                                                                         

তবে টানা ৭টি মুখোমুখি সাক্ষাতে মোহনবাগানের কাছে একটিতেও জয় পায়নি ইস্টবেঙ্গল। তাদের কাছে এই ডার্বি মর্যাদা ফেরানোর লড়াই। এটিকে মোহনবাগানের ক্ষেত্রে শুধু চিরপ্রতিদ্বন্দ্বীদের ওপর আধিপত্য বজায় রাখার লড়াই-ই নয়, তিন নম্বরে থেকে প্লে অফের প্রথম ম্যাচ ঘরের মাঠে খেলার চ্যালেঞ্জও। এই ম্যাচ থেকে তিন পয়েন্ট পেলে তবেই তা সম্ভব হবে।

আরও পড়ুন: স্লেজিং করে ধোনির ধমক খেয়েছিলেন ইশান্ত, ফাঁস করলেন পাক তারকা ক্রিকেটার

 

সেরা শিরোনাম

Indian Super League: ১৩ দল নিয়েই হবে এবারের ISL, আগের মতো হোম-অ্যাওয়ে ফরম্যাটেই খেলবে ক্লাবগুলি
১৩ দল নিয়েই হবে এবারের ISL, আগের মতো হোম-অ্যাওয়ে ফরম্যাটেই খেলবে ক্লাবগুলি
EBFC vs SC Delhi: নায়ক গোলকিপার গিল, টাইব্রেকারে দিল্লিকে হারিয়ে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল, সামনে মোহনবাগান?
নায়ক গোলকিপার গিল, টাইব্রেকারে দিল্লিকে হারিয়ে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল, সামনে মোহনবাগান?
India vs Pakistan: অপরাজিত থাকার ৩,৮৪২ দিন! হকি বিশ্বকাপের গ্রুপ থেকেই পাকিস্তানকে ছিটকে দিল ভারত
অপরাজিত থাকার ৩,৮৪২ দিন! হকি বিশ্বকাপের গ্রুপ থেকেই পাকিস্তানকে ছিটকে দিল ভারত
Diamond Harbour FC: অভিষেকের ডায়মন্ড হারবার FC-কে বাদ দিয়েই আইএসএল! সময়ের মধ্যে টাকা জমা দিতে ব্যর্থ
অভিষেকের ডায়মন্ড হারবার FC-কে বাদ দিয়েই আইএসএল! সময়ের মধ্যে টাকা জমা দিতে ব্যর্থ

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget