এক্সপ্লোর

ISL 2023-24: শক্তিশালী মুম্বই সিটি এফসি-র ঘরের মাঠ থেকে এক পয়েন্ট ছিনিয়ে আনল লড়াকু ইস্টবেঙ্গল

East Bengal vs Mumbai City FC: কিন্তু পরাক্রমশালী মুম্বই সিটি এফসি-কে (Mumbai City FC) তাদের ঘরের মাঠে রুখে দিয়ে লিগ জমিয়ে দিল ইস্টবেঙ্গল (East Bengal FC)।

মুম্বই: এক দল আইএসএলে (ISL) অন্যতম শক্তিশালী। অন্য দলের ঐতিহ্য ও ইতিহাস সোনায় মোড়া হলেও, আইএসএলের মঞ্চে এখনও পর্যন্ত মনে রাখার মতো কিছু করেনি। কিন্তু পরাক্রমশালী মুম্বই সিটি এফসি-কে (Mumbai City FC) তাদের ঘরের মাঠে রুখে দিয়ে লিগ জমিয়ে দিল ইস্টবেঙ্গল (East Bengal FC)। শনিবার মুম্বইয়ের ঘরের মাঠে খেলা শেষ হল গোলশূন্য ভাবে।

ইস্টবেঙ্গলের তুলনায় মুম্বই অনেক বেশি সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি। ভাল খেলেন ইস্টবেঙ্গলের গোলকিপার প্রভসুখন গিল। ইস্টবেঙ্গলের কাছেও বেশ কিছু সুযোগ এসেছিল। কিন্তু শক্তিশালী মুম্বইয়ের বিরুদ্ধে তিন পয়েন্টের স্বপ্নপূরণ হয়নি। সব মিলিয়ে অবশ্য লাল-হলুদ শিবির স্বস্তিই পাবে। কারণ, মরণপণ লড়াই করেছেন ফুটবলাররা। জমাট রক্ষণ এবং দুর্দান্ত গোলকিপিং। অ্যাওয়ে ম্যাচে শক্তিশালী মুম্বই সিটি এফসিকে আটকে দিয়েছে ইস্টবেঙ্গল।

বিপক্ষ মুম্বই সিটি এফসি। আইএসএলের অন্যতম সেরা দল। তাও আবার অ্যাওয়ে ম্যাচ। মুম্বই উড়ে যাওয়ার আগে ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাত যতই ৩ পয়েন্টের জন্য খেলার দাবি করুন না কেন, তিনি নিজেও সম্ভবত জানতেন যে, এই ম্যাচ এক পয়েন্ট পাওয়াটাও এই ইস্টবেঙ্গল দলের জন্য খারাপ ফলাফল হবে না। সেই মতোই দলের স্ট্র্যাটেজি সাজিয়েছিলেন তিনি। ম্যাচের একেবারে প্রথম মিনিট থেকে নিজেদের অর্ধে রক্ষণ সামলাল গোটা ইস্টবেঙ্গল দল। যার সুফলও মিলল। মরণপণ রক্ষণের জোরে মুম্বই থেকে ১ পয়েন্ট নিয়ে ফিরছে লাল-হলুদ শিবির।

১০ মিনিটের মাথায় হঠাৎই দু’দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনার মুহূর্ত তৈরি হয়। নিজেদের মধ্যে ঝামেলার জন্য হলুদ কার্ড দেখেন ক্লেটন সিলভা এবং তিরি। ক্লেটন এর পর সাউল ক্রেসপোর উদ্দেশে দারুণ একটি বল সাজিয়ে দেন। স্পেনের খেলোয়াড় তা কাজে লাগাতে পারেননি। পরের দিকে ক্লেটনের ফ্রিকিক থেকে বল পেয়ে আরও একটি সুযোগ নষ্ট করেন বোরহা হেরেরা।

এই ড্রয়ের ফলে পয়েন্ট টেবিলের ৭ নম্বরে রইল ইস্টবেঙ্গল। ৯ ম্যাচে তাদের সংগ্রহ ১০ পয়েন্ট। তবে স্বস্তির খবর হল, শেষ চার ম্যাচে হারতে হয়নি ইস্টবেঙ্গলকে। দলের রক্ষণও বেশ ভালো খেলছে। লাল-হলুদ সমর্থকেরা আশার আলো দেখতেই পারেন।

আরও পড়ুন: জাতীয় দলে খেলেননি, অথচ পাঁচ তরুণকে নিয়ে কাড়াকাড়ি পড়ে যেতে পারে আইপিএলের নিলামে

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Brij Bhushan Sharan Singh : মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
Arshdeep Singh : বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
Hardik Pandya: সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
Commonwealth Games 2026: ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই
ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget