এক্সপ্লোর

ISL 2024: প্রথম ছয়ে জায়গা পাকা করতে ডু অর ডাই ম্য়াচ ইস্টবেঙ্গলের, কাল সামনে ওড়িশা

East Bengal vs Odisha FC: লিগের প্রথম মুখোমুখিতে এই ওডিশাকেই তো গোলশূন্য ড্রয়ে আটকে দিয়েছিল ইস্টবেঙ্গল। গত সপ্তাহে মোহনবাগানের বিরুদ্ধেও জিততে পারেনি তারা।

ভুবনেশ্বর: লিগ টেবলের শীর্ষে থাকা ওডিশা এফসি-কে (Odisha FC) তাদের মাঠে গিয়ে হারাতে পারবে ইস্টবেঙ্গল এফসি (East Bengal)? বাস্তব পরিস্থিতি বলছে প্রায় অসম্ভব। কিন্তু প্রায় কথাটা লিখতে হচ্ছে ফুটবলের মধ্যে লুকিয়ে থাকা অনিশ্চয়তার কথা মাথায় রেখে। না হলে কেউ ভাবতে পেরেছিল নর্থইস্ট ইউনাইটেডের কাছে হেরে যাবে এফসি গোয়া (FC Goa)?

লিগের প্রথম মুখোমুখিতে এই ওডিশাকেই তো গোলশূন্য ড্রয়ে আটকে দিয়েছিল ইস্টবেঙ্গল। গত সপ্তাহে মোহনবাগানের বিরুদ্ধেও জিততে পারেনি তারা। আরও স্পষ্ট করে বললে, চলতি লিগে কলকাতার দুই দলকে এখন পর্যন্ত একবারও হারাতে পারেনি শীর্ষে থাকা সের্খিও লোবেরার দল। তাই বৃহস্পতিবার ঘরের মাঠে জয় পাওয়ার জন্য নিশ্চয়ই ঝাঁপিয়ে পড়বে তারা। সবচেয়ে বড় কথা গত দুই ম্যাচেই জয় পায়নি কলিঙ্গবাহিনী। এই ম্যাচে জয়ে না ফিরলে তাদের এক নম্বর জায়গাটাই নড়বড়ে হয়ে যাবে। ফলে এই ম্যাচে জিততেই হবে রয় কৃষ্ণাদের।

ইস্টবেঙ্গলের ক্ষেত্রেও পরিস্থিতিটা অনেকটা সে রকমই। এই ম্যাচে জিততে পারলে তারা জামশেদপুরকে টপকে সেরা ছয়ে ঢুকে পড়বে। কারণ, ছ’নম্বরে থাকা জামশেদপুরের সঙ্গে তাদের দূরত্ব মাত্র দু’পয়েন্টের। কলিঙ্গ স্টেডিয়াম থেকে তিন পয়েন্ট তুলে আনতে পারলে সেরা ছয়ের দরজা খুলে ফেলতে পারবেন ক্লেটন সিলভারা। আর যদি গতবারের মতো ম্যাচ ড্র-ও রাখতে পারে তারা, তা হলে ভাল গোলপার্থক্যের সুবাদে নর্থইস্ট-কে টপকে সাত নম্বরে উঠে আসতে পারবে তারা। মোট কথা বৃহস্পতিবার দুই দলেরই জয় চাই। সে জন্যই এই ম্যাচ আকর্ষণীয় হয়ে উঠতে পারে।

ইস্টবেঙ্গলের পক্ষে কাজটা মোটেই সোজা হবে না। একেই তাদের পারফরম্যান্স খুব একটা ভাল জায়গায় নেই। তার ওপর এই ম্যাচে তারা পাবে না তাদের জর্ডনের স্টপার হিজাজি মাহেরকেও। সাইড লাইনে থাকবেন না কোচ কার্লস কুয়াদ্রাতও। দু’জনেরই কার্ড সমস্যা।  

চোটের জন্য হোসে পার্দো এমনিতেই দলের বাইরে। সারা মরশুমের জন্যই ছিটকে গিয়েছেন পার্দো। তবে ভাল খবর, এই ম্যাচে মাঠে ফিরতে পারেন সল ক্রেসপো। তাই লাল-হলুদ শিবিরে পাঁচজন বিদেশী খেলার মতো অবস্থায় আছেন। সদ্য দলে যোগ দেওয়া মিডফিল্ডার ভিক্টর ভাজকেজ, ফরোয়ার্ড ফেলিসিও ব্রাউন, ক্রেসপো, পার্দোর জায়গায় সদ্য শিবিরে যোগ দেওয়া সার্বিয়ান সেন্টার ব্যাক আলেকজান্দার প্যানটিচ ও স্ট্রাইকার ক্লেটন সিলভা। ক্লেটন ও মাহের ছাড়া তিন নতুন বিদেশীকে পুরোপুরি তৈরি মনে হচ্ছে না। এটাই কার্লস কুয়াদ্রাতের দলের সবচেয়ে বড় সমস্যা। ভারতের মাটিতে পা রাখার চার-পাঁচ দিনের মধ্যেই যদি তাঁদের মাঠে নেমে পড়তে হয়, তা হলে যে সমস্যা হবেই, এই নিয়ে কোনও সন্দেহ নেই এবং সেটাই ঘটছে ইস্টবেঙ্গল দলে।                                                                                                                                                     তথ্য সংগ্রহ: আইএসএল

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mohammed Shami: রাহানের পথেই কি হাঁটবেন? শামির অবসর নিয়ে জল্পনা তুঙ্গে
রাহানের পথেই কি হাঁটবেন? শামির অবসর নিয়ে জল্পনা তুঙ্গে
Stephen Fleming: ধোনিদের প্রাক্তন কোচকেই কি রুটদের দায়িত্বে দেখা যাবে এবার? জোর জল্পনা
ধোনিদের প্রাক্তন কোচকেই কি রুটদের দায়িত্বে দেখা যাবে এবার? জোর জল্পনা
Ajinkya Rahane: জাতীয় দলে দীর্ঘদিন ধরেই ব্রাত্য, উপেক্ষিত, হতাশাতেই কি অবসর ঘোষণা রাহানের?
জাতীয় দলে দীর্ঘদিন ধরেই ব্রাত্য, উপেক্ষিত, হতাশাতেই কি অবসর ঘোষণা রাহানের?
India vs Sri Lanka: শ্রীলঙ্কা সিরিজই পাল্টে দিতে পারে সব অঙ্ক, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে পারবে কি ভারত?
শ্রীলঙ্কা সিরিজই পাল্টে দিতে পারে সব অঙ্ক, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে পারবে কি ভারত?

ভিডিও

Dilip Ghosh |
Birbhum News: দুটি আলমারিতে থরে থরে সাজানো টাকা, সোনার বাট, সোনার বিস্কুট, কি নেই? এই ধনকুবের কে?
Birbhum News : বীরভূমে টাকার পাহাড়! কোথা থেকে এল এই বিপুল সম্পত্তি? নেপথ্যে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব?
Abhishek Banerjee: কোথায় অভিষেকের PA ? উধাও রহস্যের মধ্যেই আরেক মামলায় নোটিস পুলিশের
Suvendu Adhikari: গুরু পূর্ণিমা উপলক্ষে বেলুড় মঠে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget