এক্সপ্লোর

ATK Mohun Bagan: সফল 'রিমুভ এটিকে' আন্দোলন! নতুন নামে খেলবে মোহনবাগান

ISL Final: আর এটিকে মোহনবাগান নয়, বরং মোহনবাগান সুপারজায়ান্টস নামে খেলবে সবুজ-মেরুন শিবির।

গোয়া: ক্লাবের নামের আগে কেন 'এটিকে' বা আতলেতিকো দে কলকাতা থাকবে, তা নিয়ে প্রশ্ন তুলে আন্দোলন শুরু করেছিলেন হাজার হাজার ফুটবলপ্রেমী। আইএসএল (ISL) চ্যাম্পিয়ন হওয়ার রাতে অবশেষে সমর্থকদের জন্য খুশির খবর দিলেন দলের অন্যতম মালিক সঞ্জীব গোয়েনকা।

জানিয়ে দেওয়া হল, আর এটিকে মোহনবাগান নয়, বরং মোহনবাগান সুপারজায়ান্টস নামে খেলবে সবুজ-মেরুন শিবির।

গোয়ায় বেঙ্গালুরু এফসি-কে টাইব্রেকারে হারিয়ে এটিকে মোহনবাগান আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার পর মাঠে দাঁড়িয়ে গোয়েনকা বললেন, 'আমরা বিষয়টা আগেই ভেবে রেখেছিলাম। ঘোষণার জন্য অপেক্ষা করেছিলাম। আমাদের মনে হয় চ্যাম্পিয়ন হওয়ার মতো সময় আর পাওয়া যাবে না। এটাই সেরা সময়।'

রুদ্ধশ্বাস ম্যাচ

কাতার বিশ্বকাপে আর্জেন্তিনা-ফ্রান্স ফাইনালে একবার এক দল এগিয়েছে। তো পরের মুহূর্তেই গোল শোধ করে দিয়েছে প্রতিপক্ষ। শেষ পর্যন্ত টাইব্রেকারে ফয়সালা হয় ম্যাচের। লিওনেল মেসির হাতে ওঠে বিশ্বকাপ। 

আইএসএল ফাইনালের পরিসমাপ্তিও হল সেরকমই রুদ্ধশ্বাসভাবে। ৯০ মিনিটে ম্যাচের ফয়সালা হয়নি। নির্ধারিত সময় শেষ হয় ২-২ ফলে। অতিরিক্ত সময়েও এটিকে মোহনবাগান ও বেঙ্গালুরু এফসি - কোনও দলই গোল পায়নি।

অবশেষে টাইব্রেকারে হল ম্যাচের ফয়সালা। আর টাইব্রেকারে বেঙ্গালুরু এফসি-কে ৪-৩ গোলে হারিয়ে আইএসএল চ্যাম্পিয়ন হল এটিকে মোহনবাগান।

গোল। পাল্টা গোল। একবার এগিয়ে যাচ্ছে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। তো পরের মুহূর্তেই সমতা ফেরাচ্ছে বেঙ্গালুরু এফসি (Bengaluru FC)। তারপর এগিয়ে যাচ্ছে বেঙ্গালুরু। শেষ বাঁশি বাজার আগে ফের ২-২ করে দিচ্ছে সবুজ মেরুন শিবির। পেনাল্টি। হলুদ কার্ড। গোললাইন সেভ। নাটকের কোনও উপকরণই বাদ গেল না এটিকে মোহনবাগান বনাম বেঙ্গালুরু এফসি ফাইনালে।

প্রথমার্ধের ১৩ মিনিটে কর্নার পায় এটিকে মোহনবাগান। পেট্রাটসের কর্নার কিক ক্লিয়ার করতে গিয়ে হাতে লাগিয়ে বসেন রয় কৃষ্ণা। রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দেন। পেনাল্টি থেকে গোল করে এটিকে মোহনবাগানকে এগিয়ে দেন পেট্রাটস।

যদিও গোল খেয়ে তেড়েফুঁড়ে খেলতে শুরু করে বেঙ্গালুরু এফসি। ৬০ শতাংশ বলের দখল নিজেদের কাছে রেখেছিল বেঙ্গালুরু। তার ফলও পায়। প্রথমার্ধে ৩ মিনিট ইনজুরি টাইম দিয়েছিলেন রেফারি। তিন মিনিট শেষ হতে তখন আর কয়েক সেকেন্ড বাকি। বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের বক্সে রয় কৃষ্ণাকে ফাউল করে বসেন শুভাশিস বসু। রেফারি পেনাল্টি দিলে কৃষ্ণা নন, শট নিতে যান সুনীল ছেত্রী। ঠান্ডা মাথায় গোল করেন তিনি। 

দ্বিতীয়ার্ধে উলটপুরাণ। ৭৮ মিনিটের মাথায় সুরেশ সিংহের কর্নার কিক থেকে শূন্যে লাফিয়ে হেড করে দুরন্ত গোল করেন রয় কৃষ্ণা। যিনি আবার এটিকে মোহনবাগানের প্রাক্তনী। তবে নিজের পুরনো দলের বিরুদ্ধে গোল করে কোনও উৎসব করলেন না কৃষ্ণা। নাটকের তখনও বাকি ছিল। শেষ বাঁশি বাজার ৬ মিনিট আগে সদ্য নামা কিয়ান নাসিরিকে ফাউল করেন পাবলো পেরেজ। পেনাল্টি থেকে নিজের ও দলের দ্বিতীয় গোল করেন পেট্রাটস।

অতিরিক্ত সময়ে আর কোনও গোল না হওয়ায় খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে বেঙ্গালুরু এফসি তৃতীয় ও পঞ্চম শটে গোল করতে ব্যর্থ হয়। তৃতীয় শট নিতে গিয়েছিলেন ব্রুনো। সেটি রুখে দেন বিশাল কায়েথ। পঞ্চম শট নষ্ট করেন পেরেজ।

আরও পড়ুন: দলে ফিরবেন রোহিত, দ্বিতীয় ওয়ান ডেতে কি সিরিজ জিততে পারবে ভারত?

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
IND vs BAN: এ বছরেই ভারত-বাংলাদেশ সিরিজ় আয়োজিত হবে? কী জানালেন বিসিবি প্রধান তামিম ইকবাল?
এ বছরেই ভারত-বাংলাদেশ সিরিজ় আয়োজিত হবে? কী জানালেন বিসিবি প্রধান তামিম ইকবাল?
Franco Baresi: না ফেরার দেশে বিশ্বজয়ী, ৬৬-তেই পরলোক গমন এসি মিলান ও ইতালিয়ান কিংবদন্তি ফ্রাঙ্কো বারেসির
না ফেরার দেশে বিশ্বজয়ী, ৬৬-তেই পরলোক গমন এসি মিলান ও ইতালিয়ান কিংবদন্তি ফ্রাঙ্কো বারেসির
Kolkata Football: বিদেশি ক্লাবগুলির ধাঁচে বাংলার তিন প্রধানও পর্যটনের সঙ্গে যু্ক্ত হবে? পর্যটনমন্ত্রী শঙ্কর বললেন...
বিদেশি ক্লাবগুলির ধাঁচে বাংলার তিন প্রধানও পর্যটনের সঙ্গে যু্ক্ত হবে? পর্যটনমন্ত্রী শঙ্কর বললেন...

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা
অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা
ITR Filing 2026 : ১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
ITR Filing 2026: ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Suvendu Adhikari : কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
Embed widget