এক্সপ্লোর

Kolkata Derby: কলকাতায় ফিরছে আইএসএল, প্রকাশ পেল ইস্টবেঙ্গল-মোহনবাগান ডার্বির প্রোমো

ISL: ৭ অক্টোবর থেকে শুরু হচ্ছে এবারের আইএসএল মরসুম। ২৯ অক্টোবর ও ২৫ ফেব্রুয়ারি আয়োজিত হবে দুই কলকাতা ডার্বি।

নয়াদিল্লি: আর মাত্র সপ্তাহখানেকের অপেক্ষা। তারপরেই শুরু হয়ে যাবে এ মরসুমের আইএসএল (ISL 2022-23)। ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে সূচি। মরসুমের প্রথম ম্যাচেই মাঠে নামছে ইস্টবেঙ্গল (East Bengal), প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স। এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) ১০ অক্টোবর চেন্নাইয়িনের বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচ খেলবে।

কলকাতায় ফিরছে ডার্বি

গত দুই বছর করোনার কারণে বেশিরভাগ সময়ই ফাঁকা গ্যালারির সামনে আইএসএলের ম্যাচগুলি আয়োজিত হয়েছে। পাশাপাশি গোটা টুর্নামেন্টও গোয়ার বিভিন্ন মাঠেই আয়োজিত হয়। তবে এ মরসুমে আবার আগের মতোই নিজেদের ঘরের মাঠে ম্যাচ খেলবে সব দলগুলি। মাঠে ফিরছেন দর্শকরাও। তাই স্বাভাবিকভাবেই বিগত দুই মরসুমের থেকে এ বারের আইএসএলটা একটু ভিন্ন হবে। ভিন্ন হবে এবারের কলকাতা ডার্বিও (Kolkata Derby)। গত দুই বছর ফাঁকা গ্যালারির সামনে কলকাতা থেকে অনেক দূরেই মহানগরীর দুই বড় দল একে অপরের মুখোমুখি হয়েছিল। তবে এবার আর না।

কলকাতাতেই এবার আয়োজিত হবে কলকাতা ডার্বির দুই ম্যাচ। আই লিগসহ বিভিন্ন টুর্নামেন্টে লাল হলুদ ও সবুজ মেরুন একে অপরের মুখোমুখি হলেও, এই প্রথমবার আইএসএলের কলকাতা ডার্বি খেলা হবে কলকাতায়। তাই এই ম্যাচ ঘিরে উত্তেজনা তুঙ্গে। আইএসএল ব্রডকাস্টাররাও এই উত্তেজনার পারদ বাড়িয়ে তুলতে ময়দানে নেমে পড়ল। দুই দলের সমর্থকদের আবেগ ও প্রাক্তন তারকাদের নিয়ে তৈরি হওয়া এক নতুন প্রোমো সামনে এনেছেন আইএসএলের ব্রডকাস্টাররা।

 

সামিল কিংবদন্তিরাও

এই প্রোমোতো কাতারে কাতারে দুই দলের সমর্থককে মাঠের উদ্দেশে দলের হয়ে গলা ফাটাতে ফাটাতে এগিয়ে যেতে দেখা যাচ্ছে। পাশাপাশি দুই দলের দুই কিংবদন্তি মেহতাব হোসেন এবং ব্যারেটোকেও এই প্রোমোতে দেখা যাচ্ছে। এছাড়াও রয়েছেন বাংলার আইকন সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রোমোর মাধ্যমে দুই দলের শতাব্দী প্রাচীন প্রতিদ্বন্দ্বিতাকেই তুলে ধরার চেষ্টা করা হয়েছে। ২৯ অক্টোবর ও ২৫ ফেব্রুয়ারি আয়োজিত হবে দুই কলকাতা ডার্বি। লিগের প্রথম ডার্বি আয়োজিত হতে এখনও মাসখানেক সময় বাকি থাকলেও, এখন থেকেই কিন্তু উত্তেজনার পারদ চড়তে শুরু করে দিয়েছে।

আরও পড়ুন: আসন্ন আইএসএল মরসুমের জন্য জার্সি প্রকাশ করল ইস্টবেঙ্গল

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: নতুন বলে একের পর এক তিন ধাক্কা, ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে দারুণভাবে শুরু করল ভারত
নতুন বলে একের পর এক তিন ধাক্কা, ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে দারুণভাবে শুরু করল ভারত
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
FC Barcelona: তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস
তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস
Hockey World Cup: পাকিস্তান ম্যাচেই হবে ভাগ্য নির্ধারণ, হকি বিশ্বকাপে এগিয়ে থেকেও ইংল্যান্ডের বিরুদ্ধে হার ভারতের
পাকিস্তান ম্যাচেই হবে ভাগ্য নির্ধারণ, হকি বিশ্বকাপে এগিয়ে থেকেও ইংল্যান্ডের বিরুদ্ধে হার ভারতের

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget