এক্সপ্লোর

East Bengal Jersey: আসন্ন আইএসএল মরসুমের জন্য জার্সি প্রকাশ করল ইস্টবেঙ্গল

ISL: আইএসএলের নতুন মরসুমের প্রথম ম্যাচেই কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে ইস্টবেঙ্গল।

কলকাতা: আসন্ন আইএসএল (ISL 2022-23) মরসুমের প্রথম ম্যাচেই মাঠে নামবে ইস্টবেঙ্গল (East Bengal)। সামনের মাসেই শুরু হচ্ছে ভারতীয় ফুটবলের লিগ মরসুম। তার আগে আজ, বৃহস্পতিবারই (২৯ সেপ্টেম্বর) আইএসএলের জন্য নিজেদের জার্সি প্রকাশ করল ইস্টবেঙ্গল

নতুন জার্সি

ক্লাবের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে- আসন্ন আইএসএল মরসুমের জন্য দলের তিনটি জার্সির পাশাপাশি কোচ এবং সাপোর্ট স্টাফদেরও জার্সি একইসঙ্গে সামনে আনা হল। দলের হোম জার্সিতে স্বাভাবিকভাবেই লাল ও হলুদ, এই দুই রঙ রয়েছে। গত মরসুমের মতোই দলের অ্যাওয়ে জার্সির রঙ আবার সাদা। ইস্টবেঙ্গলের তৃতীয় জার্সি নীল রঙের। 

 

 

গত মরসুমে ইস্টবেঙ্গল আইএসএলের লিগ তালিকায় একেবার সবার নীচে শেষ করেছিল। এবার ভাগ্য বদলের আশায় লাল হলুদ শিবির। শুধু বিনিয়োগকারী সংস্থার বদলই নয়, নতুন মরসুমে ইস্টবেঙ্গল দলে অনেক কিছুই বদলেছে। প্রচুর নতুন খেলোয়াড়, নতুন কোচ এনে দলকে ঢেলে সাজানো হয়েছে আবার। ডুরান্ড কাপে দল গ্রুপ পর্বের পর নক আউটে পৌঁছতে না পারলেও, মুম্বই সিটি এফসিকে হারিয়ে নিজেদের দক্ষতার হালকা আভাস দিয়েছে। 

 শুরুতেই বড় চ্যালেঞ্জ

যদিও কলকাতা ফুটবল লিগে খিদিরপুরের বিরুদ্ধে গোলশূন্য ড্র করেই খুশি থাকতে হয়েছে লাল হলুদকে। তাই মরসুমের প্রথম ম্য়াচে পূর্ণ শক্তির ইস্টবেঙ্গল কেমন পারফর্ম করে, সেইদিকে সকলেরই নজর থাকবে। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষও কিন্তু একেবারেই সহজ নয়। গত মরসুমের ফাইনালিস্ট কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ম্যাচ দিয়ে ৭ অক্টোবর (শুক্রবার) নিজেদের মরসুম শুরু করবে ইস্টবেঙ্গল। তাই বোঝাই যাচ্ছে তাদের সামনে প্রথম ম্যাচেই বড় চ্যালেঞ্জ অপেক্ষা করে রয়েছে। 

সাফল্যের খোঁজে এটিকে মোহনবাগান

গত হিরো আইএসএলে সেমিফাইনালের প্রথম লেগে হারের পর দ্বিতীয় লেগে চ্যাম্পিয়ন হায়দরাবাদ এফসি-কে (Haydrabad FC) প্রায় কোণঠাসা করে হারালেও মোট গোলের বিচারে ফাইনালে উঠতে পারেনি। প্রচুর গোলের সুযোগ হাতছাড়া হওয়া ও হায়দরাবাদের গোলরক্ষক লক্ষ্মীকান্ত কাট্টিমণির অসাধারণ দক্ষতা সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় তাদের। 

তবে হিরো আইএসএএলেই শেষ হয়ে যায়নি এটিকে মোহনবাগানের অভিযান। তার পরেও তারা এশীয় মঞ্চে নিজেদের মেলে ধরেছে এবং সেখানেও রীতিমতো দাপট বজায় ছিল তাদের। এপ্রিলে তারা শ্রীলঙ্কার ব্লু স্টার ও ঢাকার আবাহনী লিমিটেডকে হারিয়ে গ্রুপ পর্বে খেলার যোগ্যতা অর্জন করে।

মে মাসে গ্রুপ পর্বে তারা গোকুলম কেরালা এফসি-র কাছে ২-৪-এ হারলেও বাংলাদেশের বসুন্ধরা কিংসকে ৪-০ ও মলদ্বীপের মাজিয়া এসআর-কে ৫-২-এ হারিয়ে ইন্টার জোনাল সেমিফাইনালে ওঠে। তবে ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে সেই মোকাবিলায় তারা ১-৩-এ হেরে যায় কুয়ালা লামপুর সিটির বিরুদ্ধে। এ মরসুমের শুরুতে ডুরান্ড কাপেও গ্রুপ পর্বের বেড়া ডিঙোতে পারেনি সবুজ-মেরুন বাহিনী। গ্রুপের দুই সেরা দলের সমান পয়েন্ট থাকলেও মুখোমুখি লড়াইয়ের ফলের ভিত্তিতে নক আউটের দৌড় থেকে ছিটকে যায় তারা। এ বার তাদের চ্যালেঞ্জটা আরও কঠিন। কারণ, আরও সামনে লম্বা ঘরোয়া ক্লাব মরসুম।  

তাই এ বার দলের খোলনলচে পাল্টে ফেলেছেন সবুজ-মেরুন বাহিনীর স্প্যানিশ কোচ হুয়ান ফেরান্দো। দলকে আরও শক্তিশালী করার চেষ্টায়, একটা নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী দলে নতুন খেলোয়াড় নিয়ে এসেছেন তিনি ও ক্লাবের কর্তারা। কিন্তু সেই পরিকল্পনা কতটা কার্যকরী হয়ে উঠবে, সেটাই বোঝা যাবে সারা মরশুমে।  

 

আরও পড়ুন: ব্যর্থতা ভুলে সাফল্যের খোঁজে মরিয়া এটিকে মোহনবাগান

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
John Turner: মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
IND vs SL: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
Mitchell Starc: টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে
টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget