এক্সপ্লোর

EB vs MB: ডার্বিতে জয় আসেনি, তবে শুভাশিস, কিয়ানদের লড়াকু মানসিকতার প্রশংসায় হাবাস

ISL Derby: এ দিন দু’বার পিছিয়ে গিয়েও ড্র করে মোহনবাগান এসজি। এই নিয়ে চলতি আইএসএলে টানা চার ম্যাচে জয়হীন থাকল তারা। যা নিয়ে কোচ বলছেন, “এই ম্যাচে আমাদের জেতার যথেষ্ট সম্ভাবনা ছিল।

কলকাতা: আইএসএলে এই প্রথম ডার্বি জিততে না পারলেও তাঁর দলের পারফরম্যান্সে খুশি মোহনবাগান এসজি-র কোচ আন্তোনিও লোপেজ হাবাস। শনিবার যুবভারতীতে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ২-২ ড্র করার পরে সাংবাদিকদের তা জানিয়ে দিলেন স্প্যানিশ কোচ।   

এ দিন দু’বার পিছিয়ে গিয়েও ড্র করে মোহনবাগান এসজি। এই নিয়ে চলতি আইএসএলে টানা চার ম্যাচে জয়হীন থাকল তারা। যা নিয়ে কোচ বলছেন, “এই ম্যাচে আমাদের জেতার যথেষ্ট সম্ভাবনা ছিল। একাধিক কারণে তা হয়নি। যেমন ইস্টবেঙ্গলকে পেনাল্টি দেওয়ার সিদ্ধান্ত সঠিক ছিল না। দ্বিতীয়ার্ধে আমরা ভাল ফুটবল খেলছিলাম যখন, তখন অনেক সময় নষ্ট করার চেষ্টা করেছে ওরা। শেষে মাত্র সাত মিনিট বাড়তি সময় দেওয়া হয়। কিন্তু সেটা অন্তত ১২ থেকে ১৪ মিনিট হওয়া উচিত ছিল। তবে দল অনেক উন্নতি করেছে। দলের পারফরম্যান্সে যে তীব্রতা, শৃঙ্খলা, ইতিবাচক মানসিকতা ছিল, তাতে আমি খুশি”।

এমনিতেই চোট-আঘাত মোহনবাগান শিবিরের নিয়মিত সঙ্গী। তার ওপর এদিনের ম্যাচেও সদ্য চোট সারিয়ে ফিরে আসা আনোয়ার আলি ফের হ্যামস্ট্রিং সমস্যা নিয়ে ম্যাচ শুরুর দশ মিনিটের মধ্যে মাঠ ছেড়ে চলে যান। এর পরে ব্রেন্ডান হ্যামিলেরও পেশীর সমস্যা হয়, তিনিও মাঠ ছেড়ে চলে যান। বারবার রক্ষণের খেলোয়াড়দের চোট হওয়া প্রসঙ্গে হাবাস বলেন, “আমাদের আজ চারবার রক্ষণের লাইন-আপ বদলাতে হয়েছে। বারবার চোট লেগেছে আমার ডিফেন্ডারদের। তবে আমার দলের মানসিকতা আমাকে মুগ্ধ করেছে। নিজেদের ওপর আস্থা, হার না মানার মানসিকতা— এ গুলো আমার কাছে আজ বেশি গুরুত্বপূর্ণ ছিল”।

ম্যাচের শুরুতেই আনোয়ার আলির চোট লাগা নিয়ে হাবাসের বক্তব্য ছিল, ''আনোয়ার আমাদের সঙ্গে ১৫ দিন ধরে অনুশীলন করেছে। কোনও সমস্যা হয়নি। কিন্তু ম্যাচে অনেক তীব্র প্রতিযোগিতা হয়। কিছুটা ভাগ্যের ওপরও নির্ভর করে। তবে পেশাদার ফুটবলে এ সব নিয়েই চলতে হয়। চোট হলে কিছু বলার থাকে না। আমার হাতে পুরো দলই ছিল। এখন দেখতে হবে আমার খেলোয়াড়রা কত দ্রুত ফের চাঙ্গা হয়ে উঠতে পারে।''

আনোয়ার শুরুতেই বেরিয়ে যাওয়ায় তাঁর দল যে সমস্যায় পড়ে, তা স্বীকার করে নিয়ে সবুজ-মেরুন কোচ বলেন, “শুরুতেই একজন খেলোয়াড় চোট পেয়ে মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ায় আমরা সমস্যায় পড়ে যাই। তার ওপর একটা গোলও খেয়ে যাই। দ্রুত মানসিকতা বদল করে খেলায় ফেরাটা বেশ কঠিন ছিল। শুরু থেকেই মনসংযোগ বজায় রাখা খুবই দরকার। দ্বিতীয়ার্ধের শুরুর দিকে আমাদের আরও সতর্ক হওয়া উচিত ছিল। তবে পেনাল্টিটাই সব হিসেব পাল্টে দিল”।

দুই নির্ভরযোগ্য খেলোয়াড়ের চোট কতটা গুরুতর, তা অবশ্য এখনই বলতে পারছেন না হাবাস। শুধু বলেন, ''আনোয়ার ও হ্যামিলের চোট কতটা গুরুতর, তা কালকের আগে জানা সম্ভব নয়। কাল মেডিক্যাল টিমের কাছ থেকে জানতে পারব। তবে আমাদের দলে অনেক খেলোয়াড় আছে। তাদের ওপর আমার পুরো আস্থা আছে। আনোয়ার খেলতে না পারলেও তার বিকল্প আমার হাতে আছে। অমনদীপ আজ প্রথম মাঠে নামল। যথেষ্ট ভাল খেলেছে। আমি ওর খেলায় খুশি।''

                                                                                                                                                                                     তথ্য সংগ্রহ: আইএসএল মিডিয়া

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
John Turner: মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
IND vs SL: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
Mitchell Starc: টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে
টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget