এক্সপ্লোর

ATK Mohun Bagan Update: ক্রোয়েশিয়ার পাঠ চুকিয়ে ফের এটিকে মোহনবাগানে সন্দেশ ঝিঙ্গান

ATK Mohun Bagan Update: এএফসি (afc) কাপে খেলতে যাওয়ার আগেই সন্দেশ ক্লাবকে জানিয়ে দিয়েছিলেন তিনি ক্রোয়েশিয়ার (croetia) ক্লাব ফুটবলে খেলতে যাচ্ছেন। তবে ফের কলকাতার ক্লাবে ফিরে আসার সিদ্ধান্ত নিলেন।

কলকাতা: এটিকে মোহনবাগানে প্রত্যাবর্তন সন্দেশ ঝিঙ্গানের (sandesh Jhingan)। গত আগস্ট মাসে মলদ্বীপে এএফসি (afc) কাপে খেলতে যাওয়ার আগেই সন্দেশ ক্লাবকে জানিয়ে দিয়েছিলেন তিনি ক্রোয়েশিয়ার (croetia) ক্লাব ফুটবলে খেলতে যাচ্ছেন, তাই এই মরসুমে এটিকে মোহনবাগানের (atk mohun bagan) হয়ে খেলতে পারবেন না। তাতে ক্লাব আপত্তি করেনি। তাঁকে ছাড়পত্র দেওয়া হয়। কিন্তু সেখানে এইচএনকে সিবেনিকে তাঁর সময় খুব একটা ভাল কাটেনি। অনুশীলনে দ্বিতীয় দিনই চোট পান তিনি।  গত তিন মাসে আরও তিনবার তাঁর পায়ের পেশীতে চোট লাগে। তাই ওই ক্লাবের হয়ে মাঠে নামা হয়নি তাঁর। এর মধ্যেই কলকাতার ক্লাব তাঁর সঙ্গে যোগাযোগ করে বলে ক্লাব সূত্রে জানা গিয়েছে। তাই দেশে ফিরে আসারই সিদ্ধান্ত নিলেন সন্দেশ।

তবে সম্ভবত এখনই মাঠে নামা হচ্ছে না সন্দেশের। নিয়ম অনুযায়ী ৮ দিনের কোয়ারেন্টিন পর্ব সেরে নতুন কোচের তত্ত্বাবধানে অনুশীলনে নামবেন তিনি। তার পরে নিজেকে ম্যাচ ফিট প্রমাণ করার পরে হয়তো মাঠে নামবেন। সম্পুর্ণ ফিট সন্দেশ দলে যোগ দিলে এটিকে মোহনবাগানের রক্ষণবিভাগ যে আরও শক্তিশালী হয়ে উঠবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই।

গত মরসুমে এটিকে মোহনবাগানের হিরো আইএসএল ফাইনালে পৌঁছনোর অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই পঞ্জাবি ডিফেন্ডারের। ভারতীয় ফুটবল ফেডারেশন তাঁকে ২০২০-২১ মরসুমের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার দেয়।

এদিকে, এটিকে মোহনবাগানের স্প্যানিশ কোচ হুয়ান ফেরান্দো তাঁর ক্লাবের শেষ ম্যাচে ড্রয়ের থেকে এখন বেশি চিন্তিত দলের চোট-আঘাত সমস্যা নিয়ে। প্রায় প্রত্যেক জায়গায় কেউ না কেউ চোট পাচ্ছেন। এটাই বেশি চিন্তায় রেখেছে তাঁকে। তবে বুধবারের খেলায় দলের পারফরম্যান্সে তিনি খুশি। বুধবার রাতে ম্যাচের পরে সাংবাদিরদের প্রশ্নের উত্তরে বলেন, 'পয়েন্ট নষ্ট করে অবশ্যই হতাশ। তবে আমি বেশি ভাবছি চোট-আঘাত নিয়ে। টাঙরি, কার্ল, অমরিন্দরের চোট। অমরিন্দরের চোটটা খুবই গুরুত্বপূর্ণ।' এরপরই তিনি যোগ করেন, 'মাঝে মধ্যে একজনকে (পড়ুন রেফারিকে) দরকার হয় এদের রক্ষা করার জন্য।'  -- তথ্য এটিকে মোহনবাগান

আরও পড়ুনঃ তৃতীয় টেস্টে পুরো ফিট বিরাটকে পাওয়ার আশায় টিম ইন্ডিয়া

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND W vs ENG W Test: লর্ডসে ইতিহাস ভারতের মেয়েদের, নিজেদের ডেরায় ইংরেজদের দর্পচূর্ণ, মাঠে গিয়ে উচ্ছ্বসিত সচিন
লর্ডসে ইতিহাস ভারতের মেয়েদের, নিজেদের ডেরায় ইংরেজদের দর্পচূর্ণ, মাঠে গিয়ে উচ্ছ্বসিত সচিন
MS Dhoni: কোচ হিসাবে নতুন ইনিংস ধোনির? জল্পনা তুঙ্গে, কোন দলের দায়িত্ব নিতে পারেন 'ক্যাপ্টেন কুল'?
কোচ হিসাবে নতুন ইনিংস ধোনির? জল্পনা তুঙ্গে, কোন দলের দায়িত্ব নিতে পারেন 'ক্যাপ্টেন কুল'?
Argentina vs England: পুলিশ দিয়ে বার করে দেওয়া হয় আর্জেন্তিনার অধিনায়ককে, 'পশু' বলে আক্রমণ করে ইংল্যান্ড শিবির!
পুলিশ দিয়ে বার করে দেওয়া হয় আর্জেন্তিনার অধিনায়ককে, 'পশু' বলে আক্রমণ করে ইংল্যান্ড শিবির!
IPL: দীর্ঘ ১৮ বছরের সম্পর্কে ইতি, পাঁচ আইপিএল ট্রফি দেওয়া কোচকে সরিয়ে দিল চেন্নাই সুপার কিংস
দীর্ঘ ১৮ বছরের সম্পর্কে ইতি, পাঁচ আইপিএল ট্রফি দেওয়া কোচকে সরিয়ে দিল চেন্নাই সুপার কিংস

ভিডিও

Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার সিপিএম নেতা লাহেক আলি, কী অভিযোগ তার বিরুদ্ধে?
TMC News: থানার বাইরে ঢাক বাজিয়ে তীর্থঙ্কর ঘোষের গ্রেফতারি উদযাপন
Manas Bhunia: গ্রেফতারি নিয়ে রক্ষাকবচ পেলেও সবং ছাড়তে পারবেন না মানস ভুঁইয়া
Suvendu Adhikari: রাজ্যের রথযাত্রা কমিটিগুলোর জন্য অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রীর
BJP News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget