এক্সপ্লোর

Babar Azam: ''ভুল করাটা কোনও অন্যায় না'', বিশ্বকাপে ব্যর্থতার পরেও বাবরের পাশে দাঁড়ালেন মিকি আর্থার

ICC World Cup 2023: সেই আশাভঙ্গ হয়েছে। এমনকী সবচেয়ে বেশি সমালোচনার মধ্যে পড়তে হয়েছে অধিনায়ক বাবর আজমকে। তাঁর নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছে।

কলকাতা: বিশ্বকাপ শেষ পাকিস্তানের। গতকাল ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচেও হারতে হয়েছিল তাঁদের। যদিও জিতলেও সেমির টিকিট পাওয়া একেবারেই জলভাত ছিল না। অনেক সমীকরণ ছিল তার জন্য। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগে যেই সাড়া জাগিয়ে এসেছিল পাক শিবির। কিন্তু সেই আশাভঙ্গ হয়েছে। এমনকী সবচেয়ে বেশি সমালোচনার মধ্যে পড়তে হয়েছে অধিনায়ক বাবর আজমকে (Babar Azam)। তাঁর নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। হয়ত দেশে ফেরার পর নিজের অধিনায়কত্বও হারাতে পারেন বাবর। তবে এই কঠিন পরিস্থিতিতেও পাক অধিনায়কের পাশে দাঁড়াচ্ছেন পাকিস্তান ক্রিকেট দলের কোচ মিকি আর্থার। 

গতকাল ইংল্যান্ড ম্যাচের পর সাংবাদিক বৈঠকে এসে মিকি জানান, ''আমরা একটা ভীষণ শক্তিশালী দল। প্রত্য়েকে প্রত্যেকের পাশে থাকার চেষ্টা করি সবসময়। আমি বাবরের সঙ্গেই আছি। ও একজন তরুণ ক্রিকেটার। প্রতিদিন শিখছে। আমরা জানি ও একজন বিশ্বমানের ব্যাটার। কিন্তু নেতৃত্বটা একদম আলাদা। ওকে সময় দেওয়া উচিত। কোনও ভুলই অন্যায় নয়, যদি সেই ভুল থেকে কেউ শিক্ষা নেয়। বাবর ভুল সিদ্ধান্ত নিলে সেখান থেকে শিক্ষা নিচ্ছে। দলগতভাবেই আমাদের অনেক ভুল হয়েছে এই বিশ্বকাপে। কিন্তু সেখান থেকেও শিক্ষা নিয়েছে সবাই।''

শনিবার বাবর আজ়ম টস হারতেই সব সম্ভাবনারও সলিলসমাধি। প্রথমে ব্যাট করে ইংল্যান্ড ৩৩৭/৯ তুলল। বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে যা রেকর্ড। এর আগে বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ইংল্যান্ডের সর্বোচ্চ স্কোর ছিল ৩৩৪/৯। ট্রেন্ট ব্রিজে সেই ম্যাচে হেরে গিয়েছিল ইংল্যান্ডই। ইডেনে ইংল্যান্ড ইনিংসের শেষে যখন পাকিস্তানের সামনে সেমিফাইনালে যাওয়ার অঙ্ক কষা হল, অনেকে নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলেন না।

নিউজ়িল্যান্ডকে নেট রান রেটে ছাপিয়ে সেমিফাইনালের টিকিট কনফার্ম করতে ৬.৪ ওভারে ৩৩৮ তুলতে হতো পাকিস্তানকে!  ৪০ বলে ৩৩৮ রান তুলতে হতো বাবর আজ়মদের (Babar Azam)। ৪০টি বলে টানা ছক্কা মারলেও যা সম্ভব ছিল না। সেক্ষেত্রে ২৪০ রান উঠত বোর্ডে। ৯৮ রানে ম্যাচ হারত পাকিস্তান (Pak vs Eng)। পাকিস্তান শেষ পর্যন্ত ৯৩ রানের ব্যবধানে হারল। ৪৩.৩ ওভারে মাত্র ২৪৪ রানে অল আউট হয়ে গেল তারা। ৪৫ বলে ৫১ রান করে একমাত্র লড়াই করলেন আঘা সলমন। বাবর আজ়ম (৪৫ বলে ৩৮ রান), মহম্মদ রিজ়ওয়ানদের (৫১ বলে ৩৬ রান) দেখে মনেই হয়নি মাঠে নামার ইচ্ছে রয়েছে বলে। বরং শেষ দিকে চালিয়ে খেলে হ্যারিস রউফ (২৩ বলে ৩৫ রান) ও মহম্মদ ওয়াসিম (১৪ বলে ১৬ অপরাজিত) দর্শকদের কিছুটা বিনোদন দিলেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Durand Cup 2026: পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget