এক্সপ্লোর

অভিষেক টেস্টে প্রথম তিন বল পরই স্নায়ুর চাপ কেটে গিয়েছিল, জানালেন আত্মবিশ্বাসী নাদিম

১৫ বছরে ১১০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলার পর আন্তর্জাতিক মঞ্চে অভিষেক। রোমাঞ্চিত নাদিম।

রাঁচি: অভিষেক টেস্টেই নজর কেড়ে নিয়েছেন বাঁহাতি স্পিনার শাহবাজ নাদিম। রাঁচিতে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে ২ উইকেট তুলে নিয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর প্রথম শিকার তেম্বা বাভুমা। শাহবাজ জানিয়েছেন, অভিষেকের মঞ্চে তিনি স্নায়ুর চাপ টের পাচ্ছিলেন। তবে তিন বল পরই সেই চাপ কেটে গিয়েছিল। ঝাড়খণ্ডের ক্রিকেটার নাদিম। ঘরের মাঠে টেস্ট অভিষেক। সোমবার দিনের খেলা শেষ হওয়ার পর সাংবাদিকদের নাদিম বলেছেন, ‘আমি উত্তেজিত ছিলাম। আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। তবে পরে মনোনিবেশ করি ম্যাচে আমার দায়িত্বের ওপর। প্রথম তিন বলে স্নায়ুর চাপ ছিল। বিশেষ করে রান আপ ধরে দৌড়নোর সময়। তবে চার নম্বর বল থেকে সেই চাপ কেটে যায়।’ ১৫ বছরে ১১০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলার পর আন্তর্জাতিক মঞ্চে অভিষেক। রোমাঞ্চিত নাদিম। বলেছেন, ‘এত বছর ক্রিকেট খেলার পর ভোর ৪টেয় ফোন করে বলা হলে সকাল ৬টায় মাঠে নেমে যাওয়া উচিত। শুক্রবার দুপুর আড়াইটের সময় আমি নমাজ পড়ছিলাম যখন ফোন বেজে ওঠে। নমাজ শেষ করে দেখলাম আমাকে টেস্ট ম্যাচের দলে ডাকা হয়েছে। কলকাতা থেকে সড়কপথে পৌঁছই।’ আপাতত কলকাতাই নাদিমের ঠিকানা। কেরিয়ার নিয়ে নাদিমের পর্যবেক্ষণ, ‘এখনও পর্যন্ত দারুণ সফর। অনেক পরিশ্রম করে এখানে পৌঁছেছি। ক্রিকেটার হিসাবে এতজনকে টিভিতে দেখার পর নিজেকেও সেই জায়গায় দেখতে ইচ্ছে করে। আমিও স্বপ্ন দেখতাম লোকে টিভিতে আমার পারফরম্যান্স দেখুক। এটা দারুণ অনুভূতি।’ নাদিম যোগ করেছেন, ‘শুধু আইপিএল নয়, প্রচুর ইন্ডিয়া এ ম্যাচও খেলেছি আর তাতে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের নিয়ে একটা ধারণা তৈরি হয়ে গিয়েছে। কারণ দক্ষিণ আফ্রিকার এই দলের ৪-৫জন ক্রিকেটার এ দলের হয়ে সম্প্রতি ভারত সফরে খেলে গিয়েছিল।’ তবে আরও কার্যকরী হয়ে উঠতে নিজের বোলিং অ্যাকশন সংশোধন করতে চান ৩০ বছরের বাঁহাতি স্পিনার। নাদিম বলেছেন, ‘ফলো থ্রু নিয়ে পরিশ্রম করছি। শরীরের ওজন যাতে বোলিং অ্যাকশনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়, সেই চেষ্টাও করছি।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mohammed Shami: 'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
Durand Cup 2026: মনবীরের হ্যাটট্রিক, সাউথ ইউনাইটেড ক্লাবকে আট গোলের মালা মোহনবাগানের
মনবীরের হ্যাটট্রিক, সাউথ ইউনাইটেড ক্লাবকে আট গোলের মালা মোহনবাগানের
IND vs SL: সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget