এক্সপ্লোর

IND vs SA: রবিবার প্রথম টি-টোয়েন্টি, এখনও ছুটির মেজাজে গিল, জাডেজা, দলের সঙ্গে কবে যোগ দেবেন?

Ravindra Jadeja And Subhman Gill: বিসিসিআই সূত্রে পাওয়া খবর অনুযায়ী ২ জনেই ছুটি কাটিয়ে রবীন্দ্র জাদেজা শুক্রবার অর্থাৎ আজই দলের সঙ্গে যোগ দেবেন। প্যারিসে ছুটি কাটাচ্ছিলেন অভিজ্ঞ তারকা অলরাউন্ডার।

ডারবান: আগামী ১০ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে ভারত-দক্ষিণ আফ্রিকা (IND vs SA) টি-টোয়েন্টি সিরিজ (T20 Series)। ডারবানে প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে ২ দল। ইতিমধ্যেই ডারবানে পৌঁছে গিয়েছে ভারতীয় দল (Indian Cricket Team)। সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) নেতৃত্বে কুড়ির ফর্ম্য়াটের সিরিজে খেলতে নামবে ভারত। তবে সিরিজ শুরুর ২ দিন আগেও দলের সঙ্গে দেখা মিলল না রবীন্দ্র জাডেজা ও শুভমন গিলের। প্রথম জন দলের সহ অধিনায়ক। দ্বিতীয় জন দলের তারকা ব্যাটার। তবে কবে তাঁরা যোগ দেবেন দলের সঙ্গে?

বিসিসিআই সূত্রে পাওয়া খবর অনুযায়ী ২ জনেই ছুটি কাটিয়ে রবীন্দ্র জাদেজা শুক্রবার অর্থাৎ আজই দলের সঙ্গে যোগ দেবেন। প্যারিসে ছুটি কাটাচ্ছিলেন অভিজ্ঞ তারকা অলরাউন্ডার। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ছুটি কাটিয়ে সরাসরি দলের সঙ্গে যোগ দেবেন গিলও। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের কিছু বন্ধুদের সঙ্গে দেখা মিলেছিল গিলের। এছাড়াও ব্রিটেনে নিজের আইপিএল দল গুজরাত টাইটান্সের সতীর্থ রশিদ খানের সঙ্গে এক ফ্রেমেও দেখা যায় এই ডানহাতি তরুণ ওপেনারকে। 

এছাড়া ভারতীয় দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকা সফরে যাননি দীপক চাহার। টি-টোয়েন্টি স্কোয়াডে রয়েছেন তিনি। সূত্রের খবর, বাবার অসুস্থতার জন্যই প্রোটিয়া সফরে দলের সঙ্গে যাননি তিনি। এখনও পর্যন্ত জানা যায়নি যে দক্ষিণ আফ্রিকায় আদৌ কবে পাড়ি দেবেন দীপক। তবে বোর্ডে সূত্রে খবর, এখনই তাঁর পরিবর্ত ঘোষণা করা হচ্ছে না, আশা করা হচ্ছে দ্রুতই তিনি দক্ষিণ আফ্রিকা পাড়ি দেবেন। উল্লেখ্য, দীপক চাহার ওয়ান ডে স্কোয়াডেও রয়েছেন। 

এদিকে, প্রথম টি-টোয়েন্টির আগে স্থানীয় আবহাওয়া দফতর যা জানান দিচ্ছে, তাতে ম্যাচের দিন তাল কাটতে পারে বৃষ্টি। জানা যাচ্ছে যে ৪৫ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রথম ম্যাচে। অর্থাৎ ম্যাচের শুরুর দিকে বৃষ্টির জন্য খেলা দেরিতে শুরু হতে পারে। এমনকী ম্য়াচের মাঝেও বারবার বৃষ্টির জন্য খেলা বন্ধ হতে পারে। সমর্থকদের জন্য যা একেবারেই ভাল খবর নয়। আর্দ্রতাও অনেকটাই বাড়বে। ফলে মাঠে প্লেয়ারদেরও সমস্য়া হবে বলেই মনে করা হচ্ছে। তাপমাত্রা ২১ এর কাছাকাছি থাকবে।

 রবিবার, ১০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ভারত ও দক্ষিণ আফ্রিকার সিরিজ় (IND vs SA)। তিন ফর্ম্যাটের সিরিজ় খেলতে রামধনুর দেশে পৌঁছে গেছে ভারতীয় দল (Indian Cricket Team)। তবে দক্ষিণ আফ্রিকায় নেমেই গণ্ডগোল। প্রবল বৃষ্টির মুখে পড়লেন সূর্যকুমার যাদব, যশস্বী জয়সওয়ালরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Journalist Detained: জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
Erling Haaland: এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড
এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget