এক্সপ্লোর

Neeraj Chopra Sachin Yadav: নীরজ-আর্শাদের হতাশার রাতে জ্বলে উঠলেন ভারতের সচিন, অল্পের জন্য পদক হাতছাড়া

World Athletics Championship: হতাশ করলেন নীরজ। পাকিস্তানের আর্শাদ নাদিমও ব্যর্থ। প্যারিস অলিম্পিক্সে যিনি নীরজকে হারিয়ে সোনা জিতেছিলেন। বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পয়নশিপে চমক দিলেন ভারতের সচিন যাদব।

টোকিও: বৃহস্পতিবার দুপুর থেকে আশায় বুক বেঁধে বসেছিলেন ভারতের আপামর ক্রীড়াপ্রেমীরা। টোকিওতে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে জ্যাভলিন থ্রোয়ের ফাইনালে নেমেছিলেন ভারতের সোনার ছেলে নীরজ চোপড়া (Neeraj Chopra)। তিনি ফের বিশ্ব মঞ্চে জ্বলে উঠতে পারেন কি না, দেখার অপেক্ষায় ছিল গোটা দেশ।

তবে হতাশ করলেন নীরজ। পাকিস্তানের আর্শাদ নাদিমও ব্যর্থ। প্যারিস অলিম্পিক্সে যিনি নীরজকে হারিয়ে সোনা জিতেছিলেন। বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পয়নশিপে চমক দিলেন ভারতের সচিন যাদব। অল্পের জন্য পদক হাতছাড়া হলেও, চার নম্বরে শেষ করে তাক লাগালেন।

বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পয়নশিপে জ্যাভলিন থ্রোয়ে সোনা জিতলেন কেসহর্ন ওয়ালকট। তিনি ৮৮.১৬ মিটারের থ্রো করেছেন। রুপো পেলেন অ্যান্ডারসন পিটার্স (৮৭.৩৮ মিটার)। ব্রোঞ্জ জিতলেন কার্টিস থম্পসন (৮৬.৬৭ মিটার)। নীরজ সর্বোচ্চ ৮৪.০৩ মিটার অতিক্রম করে অষ্টম স্থানে শেষ করলেন। সচিন যাদব ৮৬.২৭ মিটার থ্রো করে চতুর্থ স্থান পেলেন।

নীরজ বনাম আর্শাদ নাদিম লড়াই দেখার অপেক্ষায় ছিল গোটা বিশ্ব। দুই প্রতিবেশি দেশের তারকা জ্যাভলিন থ্রোয়ারের লড়াই ঘিরে প্রত্যাশার পারদ ছিল ঊর্ধ্বমুখী। কিন্তু দুজনই ব্যর্থ হলেন। নীরজ প্রথম থ্রোয়ে ৮৩.৬৫ মিটার অতিক্রম করেন। আর্শাদ নাদিম প্রথম থ্রোয়ে ৮২.৭৩ মিটার অতিক্রম করেন। সচিন যাদব অবাক করে দেন প্রথম থ্রোয়ে। ৮৬.২৭ মিটার থ্রো করেন তিনি। এটাই তাঁর ব্যক্তিগত সেরা থ্রো। প্রথম থ্রোয়ের শেষে সচিন যাদব দ্বিতীয় স্থানে ছিলেন। নীরজ ছিলেন পঞ্চম স্থানে। আর্শাদ সপ্তমে।  আর্শাদের দ্বিতীয় থ্রো ফাউল হয়।

দ্বিতীয় থ্রোয়ে নীরজ ৮৪.০৩ মিটার অতিক্রম করেন। দ্বিতীয় থ্রো ফাউল করেন সচিন। দ্বিতীয় থ্রোয়ের শেষে সচিন যাদব নেমে যান চতুর্থ স্থানে। নীরজ নেমে যান আট নম্বরে। তৃতীয় থ্রো ফাউল করেন নীরজ। তৃতীয় থ্রোয়ে আর্শাদ ছোড়েন ৮২.৭৫ মিটার। সচিন যাদব ৮৫.৭১ মিটার ছোড়েন। আর্শাদ নাদিম ছিটকে যান চতুর্থ থ্রোয়ের পরে। তাঁর অবস্থার খুব একটা পরিবর্তন হয়নি।

পঞ্চম থ্রোয়ের পরে ভারতের দু'বারের অলিম্পিক্স পদকজয়ী নীরজ চোপড়া ছিটকে যান। ২০২১ সালে টোকিও অলিম্পিক্সে সোনা জিতে ভারতীয় অ্যাথলেটিক্সে ইতিহাস তৈরি করেছিলেন নীরজ চোপড়া। সেই টোকিওতেই বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে জ্যাভেলিন থ্রোয়ের ফাইনালে পৌঁছলেও নীরজ পদক জিততে পারলেন না। 

পদকের খুব কাছে গিয়েও সুযোগ হাতছাড়া হয়েছে সচিন যাদবের। চতুর্থ স্থানে শেষ করেছেন তিনি। আর্শাদ ফাইনালে নীরজের আগেই বাদ পড়ে যান। 

সেরা শিরোনাম

Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Ranji Trophy: রঞ্জি অভিযানে শুরুতেই ব্যর্থ রাহুল, জয়সওয়ালরা, চিন্তা বাড়তে পারে গম্ভীরের?
রঞ্জি অভিযানে শুরুতেই ব্যর্থ রাহুল, জয়সওয়ালরা, চিন্তা বাড়তে পারে গম্ভীরের?
Ranji Trophy: সুদীপ-অভিষেকের জোড়া সেঞ্চুরিতে কল্যাণীতে দিল্লি-বধের স্বপ্ন বাংলার, প্রথম ইনিংসের লিড
সুদীপ-অভিষেকের জোড়া সেঞ্চুরিতে কল্যাণীতে দিল্লি-বধের স্বপ্ন বাংলার, প্রথম ইনিংসের লিড

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget