এক্সপ্লোর

Jhulan Goswami Record: মুকুটে নতুন ফলক, আন্তর্জাতিক ক্রিকেটে আরও একটি মাইলস্টোন ছুঁলেন ঝুলন

Jhulan Goswami Record: নিজের ১৯২ তম ম্যাচে ১০ ওভারে ৩২ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন বাংলার এই পেসার। যদিও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডে ম্যাচে হেরে যায় ভারতীয় মহিলা ক্রিকেট দল।

কুইন্সল্যান্ড, ২৬ সেপ্টেম্বর: ২২ গজে নেমে আরও একটি রেকর্ডের মালিক হয়ে গেলেন ঝুলন গোস্বামী। আন্তর্জাতিক ক্রিকেটে ৬০০ উইকেটের মালিক হলেন বাংলার এই তারকা মহিলা পেস বোলার। অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দলের অধিনায়ক মেগ ল্য়ানিংকে আউট করার সঙ্গে সঙ্গেই কেরিয়ারের ৬০০ তম উইকেট ঝুলিতে পুরে নেন ঝুলন। ৩৮ বছরের ঝুলন ওয়ান ডে ফর্ম্যাটে মহিলা ক্রিকেটে সর্বাধিক উইকেট শিকারি। একই সঙ্গে একমাত্র মহিলা বোলার হিসেবে ওয়ান ডে ফর্ম্যাটে ২০০ বা তার বেশি উইকেটও ঝুলিতে পুরেছেন ঝুলন। নিজের ১৯২ তম ম্যাচে ১০ ওভারে ৩২ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন বাংলার এই পেসার। যদিও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডে ম্যাচে হেরে যায় ভারতীয় মহিলা ক্রিকেট দল।

এদিন প্রথমে ব্যাট করতে নেমে বোর্ডে ২৬৪ রান তুলে নেয় অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট দল। দারুণ বোলিং করেন ভারতীয় পেস অ্যাটাকের নেতৃত্ব দেওয়া ঝুলন গোস্বামী। ৩৯ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন তিনি। এদিন কেরিয়ারের নতুন এক মাইলস্টোনও ছুঁয়ে ফেললেন ঝুলন। অস্ট্রেলিয়ার অধিনায়ককে ফিরিয়ে দিয়েই এই মাইলস্টোন স্পর্শ করেন তিনি। 

২৬৫ রান তাড়া করতে নেমে শুরুতেই বড় রান বোর্ডে তুলে নেয় ভারতীয় ওপেনিং জুটি। শেফালি ভার্মা ৫৬ রান করেন। ইয়াস্তিকা ভাটিয়া ৬৪ রান করেন। তবে এই ২ জন ফেরার পর আর কেউই মিডল অর্ডারে রান করতে পারেননি। মিডল অর্ডার তাসের ঘরের মত ভেঙে পড়ে। রিচা ঘোষ খাতা খেলার আগেই ফিরে যান। অধিনায়ক মিতালি রাজ ১৬ রান করে ফেরেন। একটা সময় ১৬০ রানে ১ উইকেট ছিল ভারতের। সেখান থেকে ২০৮ রানের মধ্যে ৬ উইকেটে হারায় তারা। যদিও শেষ পর্যন্ত ঝুলন গোস্বামী ৮ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। ম্যাচ জিতলেও সিরিজ হেরে গেল ভারতীয় মহিলা ক্রিকেট দল। প্রথম ও দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে হেরে যেতে হয়েছিল। যদিও ঝুলনের মতোই এই সিরিজেই ব্যাট হাতে মাইলস্টোন ছুঁয়েছেন মিতালি রাজও। প্রথম ওয়ান ডে খেলার পথেই আন্তর্জাতিক ক্রিকেটে ২০ হাজার রান পূরণ করেছিলেন তিনি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
Brazil Football: গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
Sarfaraz Khan: কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
Durand Cup: ডুরান্ড কাপে মোহনবাগানের ম্যাচে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ব্যানার, কী দাবি?
ডুরান্ড কাপে মোহনবাগানের ম্যাচে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ব্যানার, কী দাবি?

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget