এক্সপ্লোর

Joe Root Steps Down: বিরাটের পথে রুটও! ইংল্যান্ডের টেস্ট দলের নেতৃত্ব ছাড়লেন

ECB Update: ধাপে ধাপে জাতীয় দলের নেতৃত্বের দায়িত্ব ছেড়ে সকলকে হতবাক করে দিয়েছিলেন বিরাট কোহলি। ভারতের প্রাক্তন অধিনায়কের পথে যেন হাঁটলেন জো রুটও।

লন্ডন: ধাপে ধাপে জাতীয় দলের নেতৃত্বের দায়িত্ব ছেড়ে সকলকে হতবাক করে দিয়েছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। ভারতের প্রাক্তন অধিনায়কের পথে যেন হাঁটলেন জো রুটও (Joe Root)। দুজনের মধ্যে ব্যাটিং শ্রেষ্ঠত্বের লড়াই হয়েছে বারবার। তবে নেতৃত্ব ছাড়ার ব্যাপারে যে কোহলিকে অনুসরণ করবেন রুট, তা হয়তো অনেকের কাছেই অপ্রত্যাশিত।

ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজে ব্যর্থতার দায় নিয়েই অধিনায়কত্ব থেকে ইস্তফা দিলেন তিনি। গত পাঁচ বছর ইংল্যান্ডের নেতৃত্বে ছিলেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ সফরেও ব্যর্থতার পর রুটের অধিনায়কত্ব নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছিল।

ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক হিসাবে অনন্য কীর্তি জো রুটের। ইংল্যান্ডের হয়ে মোট ৬৪টি টেস্টে দলকে নেতৃত্ব দিয়েছেন রুট। তার মধ্যে জিতেছেন ২৭টি ম্যাচ। যে রেকর্ড অন্য কোনও ইংরেজ অধিনায়কের নেই। পাশাপাশি ২৬টি টেস্টে তাঁর নেতৃত্বে হেরেওছে ইংল্যান্ড।

তবে শেষ কয়েক মাস দ্রুত ভুলতে চাইবেন রুট। তাঁর নেতৃত্বে শেষ ১৭টি টেস্ট ম্যাচের মধ্যে মাত্র একটিতে জিতেছে ইংল্যান্ড । সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের কাছে ০-১ ব্যবধানে সিরিজ হারের পরেও রুট জানিয়েছিলেন যে, তাঁর দল দারুণ ক্রিকেট উপহার দিয়েছে । 

তবে টেস্টে ইংল্যান্ডের সাম্প্রতিক হতশ্রী পারফরম্যান্সের পর চাপ বাড়ছিল রুটের ওপর। প্রাক্তন ক্রিকেটারেরা অনেকেই রুটকে নেতৃত্ব ছাড়ার পরামর্শ দিচ্ছিলেন। নেতৃত্ব ছেড়ে রুট বলেছেন, 'ওয়েস্ট ইন্ডিজ থেকে ফেরার পর আমি চিন্তাভাবনা করেছি। তারপরই টেস্ট দলের নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত। আমার কেরিয়ারের নেওয়া সবচেয়ে কঠিন সিদ্ধান্ত এটাই। তবে আমার পরিবারের সদস্য ও নিকটাত্মীয়দের সঙ্গে আলোচনা করার পর মনে হয়েছে নেতৃত্ব ছাড়ার এটাই সঠিক সময়। দেশকে নেতৃত্ব দিতে পেরে আমি গর্বিত। গত পাঁচ বছরের ভাল সময়গুলো মনে রাখতে চাই আজীবন।'

আরও পড়ুন: ষোলো আনা বাঙালিয়ানা, পাঞ্জাবি আর মিষ্টিমুখে নববর্ষ উদযাপন কেকেআর তারকাদের

সেরা শিরোনাম

IND-NZ Test : নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে কেন নেই সিরাজ, যা বললেন ভারতের ব্যাটিং কোচ...
নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে কেন নেই সিরাজ, যা বললেন ভারতের ব্যাটিং কোচ...
IND-NZ Test : নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে কেন নেই সিরাজ, যা বললেন ভারতের ব্যাটিং কোচ...
IND-NZ Test : নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে কেন নেই সিরাজ, যা বললেন ভারতের ব্যাটিং কোচ...
India Vs New Zealand: প্রথম সেশনেই ৪ উইকেট, ভেঙে গিয়েছিল শিরদাঁড়া, লড়াই করে গেলেন নিকোলস ও ফিলিপস
প্রথম সেশনেই ৪ উইকেট, ভেঙে গিয়েছিল শিরদাঁড়া, লড়াই করে গেলেন নিকোলস ও ফিলিপস
India Vs New Zealand Live: প্রথম দিনের খেলা শেষে ২৪৩/৫ নিউজিল্যান্ড, সেঞ্চুরি করলেন নিকোলস, ৯৪-তে দাঁড়িয়ে ফিলিপস, বুমরার ৩ উইকেট
প্রথম দিনের খেলা শেষে ২৪৩/৫ নিউজিল্যান্ড, সেঞ্চুরি করলেন নিকোলস, ৯৪-তে দাঁড়িয়ে ফিলিপস, বুমরার ৩ উইকেট

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget