এক্সপ্লোর

Justin Langer Resign: অস্ট্রেলিয়ার কোচের পদ থেকে সরে দাঁড়ালেন জাস্টিন ল্যাঙ্গার

Justin Langer Resign: বোর্ডের পক্ষ থেকে তা গৃহীতও করা হয়েছে। ৪ বছর স্মিথ, কামিন্সদের কোচের পদে দায়িত্ব সামলেছেন প্রাক্তন এই অজি তারকা। তাঁর কোচিংয়ে গত অ্যাশেজে ৪-০ ব্যবধানে জয় পেয়েছিল অস্ট্রেলিয়া।

মেলবোর্ন: অস্ট্রেলিয়া পুরুষ দলের কোচ পদ থেকে সরে দাঁড়ালেন জাস্টিন ল্যাঙ্গার। তিনি পদত্যাগপত্র পাঠিয়েছিলেন ক্রিকেট অস্ট্রেলিয়াকে। বোর্ডের পক্ষ থেকে তা গৃহীতও করা হয়েছে। ৪ বছর স্মিথ, কামিন্সদের কোচের পদে দায়িত্ব সামলেছেন প্রাক্তন এই অজি তারকা। তাঁর কোচিংয়ে গত অ্যাশেজে ৪-০ ব্যবধানে জয় পেয়েছিল অস্ট্রেলিয়া। এমনকী টি-টোয়েন্টি বিশ্বকাপও প্রথমবারের জন্য ঘরে তোলে ফিঞ্চ বাহিনী। 

 তিন সপ্তাহ পর পাকিস্তান সফরে যাবে অস্ট্রেলিয়া। সেই সিরিজের আগেই সরে দাঁড়ালেন ল্যাঙ্গার। মনে করা হচ্ছে যে, ল্যাঙ্গারের অনুপস্থিতিতে সহকারী কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড কোচিংয়ের দায়িত্ব নিতে পারেন। ইতিমধ্যেই শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ম্যাকডোনাল্ডকে দায়িত্ব হস্তান্তরের পরিকল্পনা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে জানানো হয়েছিল যে ল্যাঙ্গারের পারফরম্য়ান্স রিভিউ করে পূর্ণমেয়াদি কোচ করা হবে। এর মাঝে আবার স্বল্পমেয়াদি কোচ হিসেবে কাজ করার জন্যও ল্যাঙ্গারকে প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তাতে রাজি হননি ৫১ বছরের প্রাক্তন ক্রিকেটার। ড্রেসিংরুমে প্লেয়ারদের সঙ্গেও তাঁর দূরত্ব বেড়েছে এমন খবর শোনা যাচ্ছিল। এদিন ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয়,''হেড কোচ জাস্টিন ল্যাঙ্কারের পদত্যাগ পত্র গৃহীত হয়েছে। জাস্টিনকে স্বল্পমেয়াদি চুক্তির প্রস্তাব দেওয়া হয়েছিল। যা উনি মানতে চাননি। ২০১৮ সালে কোচের দায়িত্ব নেওয়ার পর টিমকে দুরন্ত সাফল্য দেওয়ার জন্য ওঁকে ধন্যবাদ।''

 

১১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য শ্রীলঙ্কা আসতে চলেছে অস্ট্রেলিয়ায়। তারপরে অজিরা মার্চ মাসে তিনটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং একটি টি-টোয়েন্টি ম্যাচের জন্য পাকিস্তান সফরে যাবে। ২৪ বছরে প্রথমবার পাকিস্তান সফরে যাবে অস্ট্রেলিয়া।

সেরা শিরোনাম

Cricketer Death: ভারতের মহিলা ক্রিকেটারের মর্মান্তিক পরিণতি, শোকের আবহ বাইশ গজে
ভারতের মহিলা ক্রিকেটারের মর্মান্তিক পরিণতি, শোকের আবহ বাইশ গজে
Bengal Cricket: কমিটিতে এখনও জেলবন্দি প্রাক্তন TMC বিধায়কের নাম! ক্ষুব্ধ সৌরভ, খতিয়ে দেখার আশ্বাস সিএবি-র
কমিটিতে এখনও জেলবন্দি প্রাক্তন TMC বিধায়কের নাম! ক্ষুব্ধ সৌরভ, খতিয়ে দেখার আশ্বাস সিএবি-র
Suryakumar Yadav: ব্যাট হাতে অপমানের জবাব, কলকাতায় ভয়ঙ্কর ইনিংস সূর্যকুমারের, ১৫ বলে হাফসেঞ্চুরি!
ব্যাট হাতে অপমানের জবাব, কলকাতায় ভয়ঙ্কর ইনিংস সূর্যকুমারের, ১৫ বলে হাফসেঞ্চুরি!
Syed Mushtaq Ali T20: শিবম-শার্দুলদের দাপটে ১৭২ রানে অল আউট হায়দরাবাদ, কলকাতায় সূর্য-ঝড় উঠবে?
শিবম-শার্দুলদের দাপটে ১৭২ রানে অল আউট হায়দরাবাদ, কলকাতায় সূর্য-ঝড় উঠবে?

ভিডিও

Bankura Incident | কালীপুজোর বিসর্জনকে কেন্দ্র করে বচসা, বাঁকুড়ায় খুন যুবক | #abpananda
Abhishek Banerjee: পুলিশকে হুমকির অভিযোগে অভিষেককে তলব, ভবানীপুর থানায় হাজিরা
Abhishek Banerjee: গুজরাতি গ্যাং বলে আক্রমণ, ঠিক কী বলেছিলেন অভিষেক? দেখুন ভিডিয়ো
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৩.১১.২৬)পর্ব ১: শুভঙ্করের পর এবার বিজেপির বিরুদ্ধে বিরোধী-জোটের ডাক কুণালের
Suraksha Diagnostics | বেসরকারিভাবে কলকাতা তথা পূর্ব ভারতে 'সুরক্ষা ডায়াগনস্টিক' চালু করল জেনোমিক টেস্টিং | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget