এক্সপ্লোর

Buffon Retires: ৪৫-এ থামার সিদ্ধান্ত, ফুটবলকে বিদায় জানালেন কিংবদন্তি বুঁফো

Gianluigi Buffon: টানা ১৭ বছর ২০১৮ সাল পর্যন্ত খেলেছিলেন ইতালির ক্লাবে। মাঝে পিএসজিতে গিয়েছিলেন এক মরসুমের জন্য। ক্লাব ফুটবলে ১০টি সিরি-এ খেতাব জিতেছেন এই কিংবদন্তি গোলরক্ষক।

তুরিন: বয়স যে শুধুমাত্র একটা সংখ্যামাত্র, তার সবচেয়ে বড় প্রমাণ বোধহয় তিনি। বয়স ৪৫। আর এই বয়সেও ফুটবল মাঠে তেকাঠির নিচে তিনি ছিলেন উজ্জ্বল। কিন্তু অবশেষে তিনি থামলেন। তিনি ইতালির বিশ্বকাপজয়ী ফুটবলার জিয়ান্নি বুঁফো। পামাতে খেলছিলেন গত ২ মরসুম ধরে। বুঁফোর কেরিয়ার শুরুও হয়েছিল এই পামাতেই। নিজের প্রথম ক্লাবেই নিজের শেষ ম্যাচ খেলে বিদায় জানালেন ফুটবলকে। উয়েফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছিলেন। একই সঙ্গে ৫০০ ক্লিনশিট রয়েছে তাঁর ঝুলিতে। ১৯৯৫ সালে পামাতে প্রথম ক্লাব ফুটবলের কেরিয়ার শুরু হয় বুঁফোর। এরপর সেখানে ২০০১ সাল পর্যন্ত ছিলেন। এরপর জুভেন্তাসে পা রাখেন। টানা ১৭ বছর ২০১৮ সাল পর্যন্ত খেলেছিলেন ইতালির ক্লাবে। মাঝে পিএসজিতে গিয়েছিলেন এক মরসুমের জন্য। ক্লাব ফুটবলে ১০টি সিরি-এ খেতাব জিতেছেন এই কিংবদন্তি গোলরক্ষক। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Gianluigi Buffon (@gianluigibuffon)

দেশের জার্সিতেও উজ্জ্বল বুঁফোর কেরিয়ার। ২০০৬ সালে ইতালির জার্সিতে বিশ্বকাপ জিতেছিলেন। বিদায় বেলায় নিজের সোশ্য়াল মিডিয়াতে বুঁফো লিখেছেন, ''এটাই সব বন্ধুরা। আপনারা আমাকে সব দিয়েছেন, আমিও আপনাদের সব দিয়েছি। আমরা একসঙ্গে করেছি।''

ক্লাব ফুটবলে অঘটন

এতগুলো বছর ধরে ফুটবল খেলছেন। কিন্তু কখনও এমন পরিস্থিতিতর সম্মুখীন তিনি হননি। ক্লাব ফুটবলে আরও একটি অঘটনের মুহূর্তের সাক্ষী থাকল গোটা ফুটবল বিশ্ব। ব্রাজিলের তারকা ডিফেন্ডার মার্সেলো ক্লাব ফুটবলে খেলছিলেন। সেই সময় প্রতিপক্ষের অর্ধের দিকে এগােচ্ছিলেন তিনি। কিন্তু আচমকাই মার্সেলোকে আটকানোর চেষ্টা করেছিলেন প্রতিদ্বন্দ্বী ক্লাবের লুসিয়ানো স্যাঞ্চেস। ২ জনেই গতিতে ছিলেন, তাই কেউই নিজের গতি থামিয়ে দিতে পারেননি। যার ফল হল মারাত্মক। বেকায়দায় মার্সেলো আঘাত ককরে বসেন লুসিয়ানোর পায়ে। সেই মুহূর্তেই স্যাঞ্চেসের পা ভেঙে উল্টো দিকে একদম মুচড়ে যায়। সেই ঘটনায় আচমকাই পা ভেঙে যায় স্যাঞ্চেসের। মার্সেলোকে লাল কার্ড দেখানো হয়। তবে সবার চোখ তখন স্যাঞ্চেসের দিকে। 

স্যাঞ্চেসের পরিস্থিতি দেখে মাঠেই কেঁদে ফেলেন মার্সেলো। লাল কার্ড দেখানোর ফলে সঙ্গে সঙ্গে মাঠ ছাড়তে হয় রিয়াল মাদ্রিদের প্রাক্তন উইঙ্গারকে। কিন্তু তার থেকেও বেশি মার্সেলোকে ভাবায় তাঁর অনিচ্ছাকৃত ভুলের জন্য কারও কেরিয়ার এমন বিপদের মুখে এসে দাঁড়ানোয়। দক্ষিণ আমেরিকার ক্লাব ফুটবলের সর্বোচ্চ আসর কোপা লিবার্তাদোরেসের ম্যাচে মঙ্গলবার এই ঘটনা ঘটে। যেখানে মুখোমুখি হয়েছিল ব্রাজিলের ফ্লুমিনেন্স ও আর্জেন্টিনার আর্জেন্টিনোস জুনিয়র্স।

সেরা শিরোনাম

NZ vs IND Live: শুরুর ধাক্কা সামলে পাল্টা লড়াই চালালেন কনওয়ে, রবীন্দ্র, তাও চারদিনের খেলাশেষে ম্যাচে এগিয়ে ভারতই
শুরুর ধাক্কা সামলে পাল্টা লড়াই চালালেন কনওয়ে, রবীন্দ্র, তাও চারদিনের খেলাশেষে ম্যাচে এগিয়ে ভারতই
NZ vs IND: সেঞ্চুরি হাঁকালেন পন্থ, রাহুল, হাফসেঞ্চুরি চার ব্যাটারের, ওয়েলিংটনে ভারতের অনন্য ইনিংস থামল ৭২০ রানে
সেঞ্চুরি হাঁকালেন পন্থ, রাহুল, হাফসেঞ্চুরি চার ব্যাটারের, ওয়েলিংটনে ভারতের অনন্য ইনিংস থামল ৭২০ রানে
Yuzvendra Chahal: অবসরের আগেই বিজেপিতে যোগ দিলেন ভারতের তারকা ক্রিকেটার, পেলেন বড় দায়িত্বও
অবসরের আগেই বিজেপিতে যোগ দিলেন ভারতের তারকা ক্রিকেটার, পেলেন বড় দায়িত্বও
Rishabh Pant: পন্থের বিশ্বরেকর্ড, বিশ্বের আর কোনও উইকেটকিপারের টেস্ট ক্রিকেটে এই কীর্তি নেই
পন্থের বিশ্বরেকর্ড, বিশ্বের আর কোনও উইকেটকিপারের টেস্ট ক্রিকেটে এই কীর্তি নেই

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Embed widget