এক্সপ্লোর

২০২০-র টি ২০ বিশ্বকাপেও খেলে দেবেন ধোনি, পাশে দাঁড়িয়ে বললেন কপিল

পুনে:  নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি ২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারত হেরে যায়।এই হারের পর ভারতীয় দলে মহেন্দ্র সিংহ ধোনির ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন কয়েকজন প্রাক্তন ক্রিকেটার। এই বিতর্কে ইতিমধ্যেই প্রাক্তন অধিনায়কের পাশে দাঁড়িয়েছেন অধিনায়ক বিরাট কোহলি ও দলের কোচ রবি শাস্ত্রী। এবার ঝাড়খণ্ডের ক্রিকেটারের পাশে দাঁড়ালেন প্রথম বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক কপিল দেব। সমালোচনা উড়িয়ে দেওয়ার পাশাপাশি কপিল একধাপ এগিয়ে আশা প্রকাশ করেছেন যে, ধোনি আগামী ২০২০-র টি ২০ বিশ্বকাপেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে রাজকোটের ম্যাচে জয়ের জন্য ১৯৭  রান তাড়া করতে নামার পর ভারতের কয়েকটি উইকেট পড়ে যায়। কোহলি তখন দারুন ছন্দে ব্যাট করছিলেন। ক্রিজে এসেই ধোনি সেদিন প্রয়োজনমতো দ্রুতগতিতে রান তুলতে পারেননি। শেষের দিকে হাত খুলে ৩৬ বলে ৪৮ রান করলেও ততক্ষণে ম্যাচের ভারতের হাতের বাইরে চলে যায়। এই ঘটনায় ধোনির সমালোচনা করেছেন ভিভিভিএস লক্ষ্মণ, অজিত আগরকর ও আকাশ চোপড়ার মতো ক্রিকেটাররা। লক্ষ্মণ মন্তব্য করেন, চার নম্বরে নেমে নিজের ভূমিকাটা পালন করতে পারছেন না ধোনি। ক্রিজে সেট হতে তাঁর কিছুটা সময় লেগে যাচ্ছে।  তাই টি ২০ ফরম্যাটে ধোনির তরুণ ক্রিকেটারদের সুযোগ দেওয়ার সময় চলে এসেছে। আগরকরও টি ২০-তে ভারতের ধোনির বিকল্প খোঁজার প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেন। এ ব্যাপারে কপিলকে প্রশ্ন করা হলে তিনি বলেছেন, আমি বুঝতে পারি না, মাত্র কয়েকটা খারাপ পারফরম্যান্সের পরই লোকজন কেন ধোনির পিছনে পড়ে যায়। এক্ষেত্রে বয়সের কোনও সম্পর্কই নেই। সচিন যখন বিশ্বকাপ জেতে তখন ওর বয়স ছিল ৩৮। তখন তো কেউ প্রশ্ন তোলেনি। কপিলের প্রশ্ন, ধোনিকে বাদ দিলে আসবে কে। ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক বলেছেন, ২০২০-র টি ২০ বিশ্বকাপেও ধোনি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন।

সেরা শিরোনাম

Harmanpreet Kaur: বিশ্বের প্রথম ক্যাপ্টেন হিসেবে টি-টোয়েন্টিতে রেকর্ড গড়লেন হরমনপ্রীত কৌর
বিশ্বের প্রথম ক্যাপ্টেন হিসেবে টি-টোয়েন্টিতে রেকর্ড গড়লেন হরমনপ্রীত কৌর
Sachin Tendulkar: শিক্ষক দিবসে দারুণ ঘোষণা সচিনের, প্রয়াত বাবার নামে শুরু করলেন ফেলোশিপ
শিক্ষক দিবসে দারুণ ঘোষণা সচিনের, প্রয়াত বাবার নামে শুরু করলেন ফেলোশিপ
INDW vs PAKW: বল হাতে শ্রী, প্রেমাদের বিধ্বংসী স্পেল, হেসেখেলে পাকিস্তানকে হারালেন হরমনপ্রীতরা
বল হাতে শ্রী, প্রেমাদের বিধ্বংসী স্পেল, হেসেখেলে পাকিস্তানকে হারালেন হরমনপ্রীতরা
INDW vs PAKW Live: মহিলাদের এশিয়া কাপেও পাক বধ ভারতের
মহিলাদের এশিয়া কাপেও পাক বধ ভারতের

ভিডিও

Paresh Ram Das: ক্যানিং পূর্বের বিধায়ক পরেশরাম দাসের বিরুদ্ধে উঠল নির্যাতনের অভিযোগ
Humayun Kabir News: ক্যামাক স্ট্রিটকাণ্ডে এবার প্রাক্তন IPS হুমায়ুন কবীরের বাড়িতে পুলিশ | ABP
Jadavpur University News: ক্যাম্পাসের দেওয়ালে নতুন স্লোগান লিখল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ
B.Ed College Scam News : শুধু নিয়োগ নয়, শিক্ষক হওয়ার বাধ্যতামূলক ডিগ্রি B.Ed-এও দুর্নীতির ছায়া? |ABP
Abhishek Banerjee : বাজারদরের অনেক কম টাকা সিকিউরিটি ডিপোজিট দেওয়া হয়, দাবি মালিকপক্ষের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jharkhand Prison Reforms: জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
Weather Update: শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
Kolkata Knight Riders: হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
New World Map: পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
Weather Update : আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
United Nations: ২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
Weather Alert: উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
Espionage Case: পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
Embed widget