এক্সপ্লোর

ভারতের বিরুদ্ধে প্রথম দুটি টি ২০ ম্যাচের জন্য ওয়েস্ট ইন্ডিজ দলে প্রত্যাবর্তন কায়রন পোলার্ড ও সুনীল নারাইনের

ওয়েস্ট ইন্ডিজ দলে প্রত্যাবর্তন কায়রন পোলার্ড ও সুনীল নারিন। সোমবার ওয়েস্ট ইন্ডিজের নির্বাচকরা ভারতের বিরুদ্ধে প্রথম দুটি টি ২০ ম্যাচের জন্য যে দল বেছে নিয়েছেন, সেখানে জায়গা করে নিয়েছেন নারিন ও পোলার্ড। স্কোয়াডে রাখা হয়েছে অলরাউন্ডার আন্দ্রে রাসেলকেও। তবে ম্যাচ খেলার আগে তাঁকে ফিটনেস পরীক্ষা দিতে হবে।

সেন্ট জনস (অ্যান্টিগা): ওয়েস্ট ইন্ডিজ দলে প্রত্যাবর্তন কায়রন পোলার্ড ও সুনীল নারিন। সোমবার ওয়েস্ট ইন্ডিজের নির্বাচকরা ভারতের বিরুদ্ধে প্রথম দুটি টি ২০ ম্যাচের জন্য যে দল বেছে নিয়েছেন, সেখানে জায়গা করে নিয়েছেন নারিন ও পোলার্ড। স্কোয়াডে রাখা হয়েছে অলরাউন্ডার আন্দ্রে রাসেলকেও। তবে ম্যাচ খেলার আগে তাঁকে ফিটনেস পরীক্ষা দিতে হবে। ওয়েস্ট ইন্ডিজ দলকে নেতৃত্ব দেবেন কার্লোস ব্রেথওয়েট। বাঁহাতি ওপেনার জন ক্যাম্পবেল, বাঁহাতি স্পিনার খারি পিয়েরও দলে জায়গা পেয়েছেন। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের নির্বাচকমণ্ডলীর অন্তর্বর্তী চেয়ারম্যান রবার্ট হেইনস বলেছেন, নারিন ও পোলার্ডের মতো খেলোয়াড়, যারা বিশ্বের বিভিন্ন টি ২০ লিগে ভালো খেলেন, তাঁরা যেহেতু ফিট ও খেলার জন্য মানসিকভাবে প্রস্তুত, তাঁদের ওয়েস্ট ইন্ডিজের প্রতিনিধিত্ব করার সুযোগ অবশ্যই দেওয়া উচিত বলে মনে করি। হেইনস স্পষ্ট করে দিয়েছেন, ভারতের আসন্ন সফরের কথা ভেবেই নয়, আগামী বছরের টি ২০ বিশ্বকাপের কথা মাথায় রেখেও দল বেছে নেওয়া হয়েছে। আগামী ৩ আগস্ট আমেরিকায় ফ্লোরিডায় প্রথম টি ২০ ম্যাচ দিয়ে সিরিজের শুরু হচ্ছে। উইকেটরক্ষক-ব্যাটসম্যান অ্যান্টনি ব্র্যাম্বল ওয়েস্ট ইন্ডিজ দলে প্রথমবার জায়গা পেয়েছেন। ভারচের বিরুদ্ধে তৃতীয় টি ২০ ম্যাচে দলে পরিবর্তন হতে পারে বলে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে। কানাডায় টি ২০ লিগে খেলার আগাম কর্মসূচির জন্য ক্রিস গেইল আসন্ন সিরিজে খেলতে পারবেন না বলে বোর্ডকে জানিয়েছিলেন। সেজন্য তাঁকে দলে রাখা হয়নি। তাঁর জায়গায় দলে রাখা হয়েছে জন ক্যাম্পবেলকে। হেইনেস বলেছেন, আসন্ন সিরিজ খুবই প্রতিদ্বন্দ্বিতামূলক হবে। তিনি বলেছেন, দলের বেশিরভাগ খেলোয়াড়ই আইপিএলে খেলেছেন এবং তাঁরা ভারতীয় খেলোয়াড়দের সম্পর্কে ভালোভাবে জানেন। নারাইন ওয়েস্ট ইন্ডিজের হয়ে শেষবার দু বছর আগে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলেছিলেন। পোলার্ড শেষবার গত নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের ভারত সফরের দলে ছিলেন। প্রথম দুটি টি ২০ ম্যাচের জন্য ওয়েস্ট ইন্ডিজ দল: কার্লোস ব্রেথওয়েট (অধিনায়ক), সুনীল নারাইন, কিমো পল, খারি পিয়ের, কায়রন পোলার্ড, নিকোলাস পূরন (উইকেটরক্ষক), রোভমান পাওয়েল, শেলডন কোট্রেল, শিমরন হেটমেয়ের, এভিন লিউইস

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shubman Gill: শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে বদলে গেল ভারতীয় দলের অধিনায়ক! কী জানাল বোর্ড?
শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে বদলে গেল ভারতীয় দলের অধিনায়ক! কী জানাল বোর্ড?
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
John Turner: মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
IND vs SL: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?

ভিডিও

Suvendu Adhikari News | গুরু হরকৃষ্ণ সাহেবজির জন্ম তিথিতে ভবানীপুরের গুরুদ্বারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
NEET Paper Leak News | কোনও প্রিন্টিং প্রেস থেকে নয়, ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞদের কয়েকজনই ফাঁস করেছিলেন NEET UG-র প্রশ্নপত্র!
Mithun Chakraborty | পিয়ারলেস হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, তাঁকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী
NEET News | ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী ! চার্জশিটে চমকে দেওয়া তথ্য
Abhishek Banerjee | বিদেশ যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget