এক্সপ্লোর

Sunil Narine on KKR: চুক্তির অঙ্ক কমিয়েও কেন কেকেআরে? আবেগঘন বার্তায় মন জিতলেন নারাইন

Sunil Narine on KKR: এতটাই জুড়ে গিয়েছেন যে, নিজের চুক্তির অঙ্কে ৬ কোটি টাকা কমিয়েও নাইট (night) শিবিরেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ৩৩ বছরের এই ক্যারিবিয়ান অলরাউন্ডার। 

কলকাতা: কেরিয়ারে ২ বার আইপিএল (ipl) ট্রফি জিতেছেন। ২ বারই কলকাতা নাইট রাইডার্সের (kolkata night riders) হয়ে। সেই ২০১২ সাল থেকে ২০২১ পর্যন্ত জড়িয়ে রয়েছেন দলটির সঙ্গে। এতটাই জুড়ে গিয়েছেন যে, নিজের চুক্তির অঙ্কে ৬ কোটি টাকা কমিয়েও নাইট (night) শিবিরেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ৩৩ বছরের এই ক্যারিবিয়ান অলরাউন্ডার। 

সম্প্রতি কলকাতা নাইট রাইডার্সের তরফে একটি শর্ট ফিল্ম রিলিজ হয়েছে, যা সুনীল নারাইনের ওপর। যার নাম ''কামব্যাক কিং''। সেই স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্রে নারাইনের কেরিয়ারের যাবতীয় ওঠাপড়াকে তুলে ধরা হয়েছে। ২০১৪ সালে অবৈধ বোলিং অ্যাকশনের জন্য নির্বাসিত হতে হয়েছিল নারাইনকে। চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি খেলার সময় তাঁকে নির্বাসিত করা হয়। এরপর একই সমস্যায় পড়েন ২০২০ সালেও। কিন্তু এত কিছুর পরও নারাইনের ওপর থেকে ভরসা হারায়নি কলকাতা নাইট রাইডার্স কর্তৃপক্ষ। সেই সময়ের কথা বলতে গিয়ে কামব্যাক কিংয়ে নারাইন বলেন, ''আমার জন্য সময়টা একদমই ভাল ছিল না। কিন্তু ক্রিকেটই দিনের শেষে সবকিছু। আর ক্রিকেট কখনওই আমার জন্য সহজ ছিল না এতকিছুর পর। কিন্তু তার জন্য আমাকে আবার লড়াই করতে হয়েছিল। ফের পরিশ্রম করে শিখড়ে ওঠার পথ তৈরি করতে হয়েছিল।''

নাইটদের কোচ ব্রেন্ডন ম্যাকালাম বলেন, ''এটি তার জন্য একটি কঠিন সময় ছিল এবং কেরিয়ারে অনেক কিছু অতিক্রম করেছেন। সম্ভবত, কর্মকর্তারা যে সিদ্ধান্তগুলি কাগজে লিখে রেখেছিলেন তাঁর প্রভাব বুঝতে পারেননি, এটি সুনীলের উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলেছিল।''

১২ কোটি টাকার চু্ক্তি থেকে কমে এখন মাত্র ৬ কোটি টাকার চুক্তিতে ফের কলকাতা নাইট রাইডার্সেই থাকতে রাজি হয়েছেন নারাইন। সেই প্রসঙ্গে তিনি বলেন, ''অন্য কোনও দলে যাওয়ার প্রশ্নই ওঠে না। আমি আমার কেরিয়ারের বেশিরভাগ সময় এখানেই কাটিয়ে দিয়েছি। এটাই আমার দ্বিতীয় বাড়ির মতো। তাই বাকি কেরিয়ারটাও এখানেই খেলতে চাই।''

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

South African Footballer Died: চলতি বিশ্বকাপেই দাপট দেখিয়েছিলেন মাঠে, মাত্র ২৫-এই প্রাণ হারালেন এই তারকা ফুটবলার
চলতি বিশ্বকাপেই দাপট দেখিয়েছিলেন মাঠে, মাত্র ২৫-এই প্রাণ হারালেন এই তরুণ ফুটবলার
IND vs ENG T20 Live: বৃষ্টিবিঘ্নিত শেষ টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিং নিলেন শ্রেয়স, ভারতীয় একাদশে দুটো বড় পরিবর্তন
বৃষ্টিবিঘ্নিত শেষ টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিং নিলেন শ্রেয়স, ভারতীয় একাদশে দুটো বড় পরিবর্তন
Norway vs England: কোয়ার্টার ফাইনালে মাঠের লড়াইয়ের আগেই শুরু মগজাস্ত্রের লড়াই, ইংল্যান্ডকে ফেভারিট তকমা নরওয়ে কোচের
কোয়ার্টার ফাইনালে মাঠের লড়াইয়ের আগেই শুরু মগজাস্ত্রের লড়াই, ইংল্যান্ডকে ফেভারিট তকমা নরওয়ে কোচের
Robin Singh: কেপ ভার্দের থেকে শেখা উচিত ভারতের, AIFF-কে কী বার্তা দিলেন রবিন সিংহ?
কেপ ভার্দের থেকে শেখা উচিত ভারতের, AIFF-কে কী বার্তা দিলেন রবিন সিংহ?

ভিডিও

TMC News: এবার কি বিদ্রোহী শিবিরে নাম লেখাচ্ছেন Mamata Banerjee-র প্রিয় Anubrata Mondal?
TMC News: গ্রেফতার কলকাতার ১২৯ নং ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অঞ্জন দাস
Suvendu Adhikari:কামদুনির নির্যাতিতার পরিবারকে সরকার সরকারি আইনজীবী দিয়ে সহযোগিতা করবে: মুখ্যমন্ত্রী
BJP News: ডায়মন্ড হারবারে বিজেপি কর্মীকে অপহরণ করে মারধরের অভিযোগ
PM Modi:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
Petrol Diesel Price : পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
Embed widget