এক্সপ্লোর

IPL Record: বিরাটদের পর্যুদস্ত করে আইপিএলে নতুন ইতিহাস গড়ে ফেললেন বরুণ, নারাইনরা

KKR vs RCB: আরসিবিকে ৮১ রানের বিরাট ব্যবধানে হারিয়ে মরসুমের প্রথম ম্যাচ জিতে নিল কেকেআর।

কলকাতা: চার বছর পর ইডেনে প্রত্যাবর্তন ঘটিয়েই দুরন্ত জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। বৃহস্পতিবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে (KKR vs RCB) ৮১ রানের বিরাট ব্যবধানে ম্যাচ জিতে নেয় কেকেআর। ব্যাট হাতে শার্দুল-রিঙ্কুর শতরানের পার্টনারশিপের পর নাইটদের জয় সুনিশ্চিত করেন দলের স্পিনত্রয়ী সুনীল নারাইন (Sunil Narine), সুয়াশ শর্মা (Suyash Sharma), বরুণ চক্রবর্তীরা (Varun Chakravarthy)।

নাইটদের ইতিহাস

২০৫ রান তড়া করতে নেমে আরসিবির ওপেনাররা শুরুটা মন্দ করেননি। বিরাট কোহলি ও ফাফ ডুপ্লেসি ওপেনিংয়ে ৪৪ রান যোগ করেন। কিন্তু সুনীল নারাইন বিরাটকে ফেরানোর পরেই নিরন্তর ব্যবধানে উইকেট হারিয়ে ১২৩ রানেই অল আউট হয়ে যায় আরসিবি। বল হাতে বরুণ চক্রবর্তী ১৫ রানে চার উইকেট নেন, সুয়াশ শর্মা ৩০ রানের বিনিময়ে নেন তিন উইকেট, নারাইন দুই ব্যাটারকে আউট করেন। স্পিনারদের বোলিংয়ে এই ম্যাচে নাইটরা জয় তো পেয়েইছে, পাশাপাশি নতুন ইতিহাসও গড়ে ফেলল তারা।

আইপিএলের ইতিহাসে এই প্রথম কোনও দলের স্পিনাররা এক ইনিংসে নয় উইকেট নিলেন। এর আগে এক ইনিংসে তিন তিনবার চেন্নাই সুপার কিংসের স্পিনাররা আট উইকেট নিয়েছিলেন। সেটাই এতদিন পর্যন্ত আইপিএলের এক ইনিংসে স্পিনারদের নেওয়া সর্বাধিক উইকেট ছিল। কিন্তু বরুণ, নারাইনরা সেই রেকর্ড নিজেদের নামে করে নিলেন।

লড়াকু মানসিকতাকে কুর্নিশ

প্রথমে ব্যাট করতে নেমে এক সময় ৮৯ রানে পাঁচ উইকেট হারিয়ে এক সময় বিরাট চাপে পড়ে গিয়েছিল কেকেআর। কিন্তু শার্দুল ঠাকুর (Shardul Thakur) ও রিঙ্কু সিংহের শতাধিক রানের পার্টনারশিপ ও তারপর স্পিনারদের দাপটে ম্যাচ জিতে নেয় কেকেআর। ম্যাচ শেষে সতীর্থদের লড়াকু মানসিকতার প্রশংসায় অধিনায়ক নীতিশ রানা (Nitish Rana)।

ম্যাচ শেষে নাইট অধিনায়ক বলেন, 'গত ম্যাচেও আমাদের জন্য অনেক ইতিবাচক দিক ছিল। সাত উইকেট হারানোর পরেও আমরা লড়াইয়ে ছিলাম। আজও আমাদের ব্যাটিং ধস নামার পরেও গুরবাজ শুরুতে যেমনভাবে খেলে ওকে কুর্নিশ। অপরদিকে, শার্দুল ঠাকুরের ইনিংস সম্পর্কে আলাদা করে আর কী ই বা বলি। লোকজন সকলেই শার্দুলের প্রশংসা করবেন বটে, তবে রিঙ্কুও কিন্তু আমাদের পরিকল্পনামাফিক অপরপ্রান্তে টিকে থেকে ওকে যোগ্য সঙ্গ দেয়।'

বল হাতে নিজের প্রথম ম্যাচেই সুয়াশ শর্মা তিন উইকেট নিয়ে তাক লাগিয়ে দেন। ম্যাচ শেষে তরুণ সুয়াশের প্রশংসায় পঞ্চমুখ নীতিশ। 'আমরা মাঝের ওভারগুলিতে স্পিনারদের দিয়েই বল করাব বলে ঠিক করেছিলাম। সুয়াশ নিজের প্রথম ম্যাচেই দুর্দান্ত বোলিং করল। আমরা নিজেরাও কিন্তু এখনও ও ঠিক কতটা দক্ষ, সেই বিষয়ে সম্পূর্ণ অবগত নই। তবে ওর নিজের ওপর আস্থা আছে। তৃতীয় স্পিনারের প্রয়োজন হলে ইমপ্যাক্ট খেলোয়াড় হিসাবে ওকে মাঠে নামানোর পরিকল্পনা আমাদের ছিলই।' বলেন নীতিশ।

আরও পড়ুন: আরসিবির বিরুদ্ধে ইডেনে ব্যাট হাতে ঝড় তোলার পর কাকে কৃতজ্ঞতা জানালেন শার্দুল?

সেরা শিরোনাম

Virat Kohli: প্রয়োজন ১৩৯ রান, তাহলেই সচিনকে টেক্কা দিয়ে নিউজিল্যান্ডের মাটিতে সবার ওপরে উঠে আসবেন কোহলি
প্রয়োজন ১৩৯ রান, তাহলেই সচিনকে টেক্কা দিয়ে নিউজিল্যান্ডের মাটিতে সবার ওপরে উঠে আসবেন কোহলি
Sourav Ganguly Exclusive: উঠে এল জিতু-রাজবীর প্রসঙ্গ, 'বিগ বস বাংলা'য় হোস্ট হিসেবে কেমন অভিজ্ঞতা, কী বলছেন সৌরভ?
উঠে এল জিতু-রাজবীর প্রসঙ্গ, 'বিগ বস বাংলা'য় হোস্ট হিসেবে কেমন অভিজ্ঞতা, কী বলছেন সৌরভ?
IND vs NZ: শেষবার হয়ত কিউয়ি ভূমিতে রোহিত-কোহলি শো, কখন, কীভাবে দেখবেন প্রথম ওয়ান ডে ম্য়াচ?
শেষবার হয়ত কিউয়ি ভূমিতে রোহিত-কোহলি শো, কখন, কীভাবে দেখবেন প্রথম ওয়ান ডে ম্য়াচ?
IND vs NZ: ক্রমেই বাড়ছে চোট সংশয়, প্রথম ওয়ান ডে থেকে এবার ছিটকে গেলেন নিউজ়িল্যান্ডের আর এক তারকা
ক্রমেই বাড়ছে চোট সংশয়, প্রথম ওয়ান ডে থেকে এবার ছিটকে গেলেন নিউজ়িল্যান্ডের আর এক তারকা

ভিডিও

Indranil Sen Arrested: ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে নতুন ধারা যুক্ত করার আর্জি পুলিশের | ABP Ananda
Nepal Helicopter Collision: আকাশপথে ফের বিপদ, এবার ২টি হেলিকপ্টারের সংঘর্ষ, মৃত্যু এক ভারতীয়র | ABP
CM Suvendu Adhikari: আলিপুরদুয়ারে সুপারি পাচারচক্রের পর্দাফাঁস, পুলিশ-প্রশংসায় পোস্ট মুখ্যমন্ত্রীর
Debra BJP News: তোলাবাজির প্রতিবাদ, আক্রান্ত খোদ BJP বিধায়ক! দলীয় কর্মীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ
Part-time Teachers Protest | বিকাশ ভবনের সামনে পার্ট টাইম শিক্ষকদের টানা অবস্থান-বিক্ষোভ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget