এক্সপ্লোর

Kris Srikkanth on Rohit Sharma : 'কপিল দেবও একই কাজ করতেন', কিংবদন্তির সঙ্গে অধিনায়ক রোহিতের কোন মিল পেলেন শ্রীকান্ত ?

Rohit Sharma: ভারতকে আরও আগ্রাসী ক্রিকেট খেলার দিকে এগিয়ে নিয়ে গেছেন হিটম্যান।

নয়াদিল্লি : রোহিত শর্মার নেতৃত্বে এনিয়ে টানা তিনবার আইসিসি ট্রফির ফাইনালে উঠল ভারত। বিরাট কোহলির পর ভারতীয় ক্রিকেটে সব ফর্ম্যাটে অধিনায়কত্বের দায়িত্ব গ্রহণ করার পর, ভারতকে আরও আগ্রাসী ক্রিকেট খেলার দিকে এগিয়ে নিয়ে গেছেন হিটম্যান। যার হাত ধরে সব ফর্ম্যাটেই এখন ভারত কার্যত চালকের আসনে। এই পরিস্থিতিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের টি২০ বিশ্বকাপের ফাইনাল ম্যাচের আগে (India vs South Africa T20 World Cup Final) রোহিত শর্মার সঙ্গে কিংবদন্তি কপিল দেবের সাদৃশ্য টানলেন প্রাক্তন ভারতীয় ব্যাটার কৃষ্ণমাচারি শ্রীকান্ত।

ভারত-দক্ষিণ আফ্রিকা ফাইনাল ম্যাচের আগে স্টার স্পোর্টসের সঙ্গে কথা বলার সময় শ্রীকান্ত উল্লেখ করেন, রোহিত শর্মা ও ১৯৮৩ সালে ভারতকে বিশ্বকাপ জয়ে নেতৃত্ব দেওয়া অধিনায়কের মধ্যে মিল আছে।

কী রকম মিল ?

শ্রীকান্ত বলেন, "কোনও যুগ বা অধিনায়কদের মধ্যে আমি তুলনা টানতে চাই না। কিন্তু, ১৯৮৩ সালের বিশ্বকাপ এবং এবারের মধ্যে একটা সাদৃশ্যের কথা আমি বলব। এবার বিশ্বকাপটা দেখুন, সামনে দাঁড়িয়ে থেকে কে নেতৃত্ব দিচ্ছেন ? নেতা হিসাবে রোহিত শর্মা বলছেন, 'আরে আমি নেতৃত্ব দেব, আমি ঝুঁকির শট মারব। আমি এগিয়ে যাচ্ছি।' আর দেখুন, কী অসাধারণ সব শট খেলছেন উনি এবং কিছু চমৎকার ইনিংসও। তাই, তাঁর চারপাশে থাকা বাকি খেলোয়াড়রাও ভাল খেলছেন।"

শ্রীকান্তের সংযোজন, 'দলে আপনার সকলকেই প্রয়োজন। তা সে সূর্যকুমার যাদব হোক বা ঋষভ পন্থ বা হার্দিক পাণ্ড্য, এমনকী অক্ষর পটেলের ১০-১২ রানও।' তিনি আরও বলেন, 'সবথেকে ভাল বিষয় হচ্ছে, রোহিত দারুণভাবে বোলারদের ম্যানেজ করছেন। যেমন- ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে দেখলেন কীভাবে চতুর্থ ওভারেই অক্ষর পটেলকে নিয়ে এলেন। আর বল হাতে নিয়েই বাটলারের উইকেট তুলে নিলেন অক্ষর। ওঁর যেটা আমি পছন্দ করছি, মাঠে শান্ত থাকাটা। একই জিনিস কপিল দেবও করতেন। প্রত্যেকেই দলের সাফল্যে অবদান রাখছেন। কোনও একজন নন। দলকে একজোট করে রেখেছেন রোহিত শর্মা। যেটা অধিনায়ক ও নেতা হিসাবে খুবই গুরুত্বপূর্ণ।'

ইংল্যান্ডের বিরুদ্ধে বৃষ্টি-বিঘ্নিত সেমিফাইনাল ম্যাচে প্রয়োজনের মুহূর্তে জ্বলে ওঠেন রোহিত শর্মা ও সূর্যকুমার যাদব। তাঁদের দুরন্ত পারফরম্যান্সে ভর করে ১৭১ রান তোলে টিম ইন্ডিয়া। ভারত তখন ৫.২ ওভারে ২ উইকেট খুইয়ে কিছুটা চাপে। এরপর হাল ধরে রোহিত-সূর্যর জুটি। ৭৩ রানের অসাধারণ জুটি ভারতকে ভাল জায়গায় পৌঁছে দেয়। ৩৯ বলে ৫৭ রান করেন ভারত অধিনায়ক রোহিত। অন্যদিকে, ৩৬ বল খেলে ৪৭ রান করেন সূর্যকুমার।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
India vs Sri Lanka: ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
India vs Sri Lanka: বুমরা, সাই তো নেইই, ছিটকে গিয়েছেন সুন্দরও, ভারতীয় দল যেন 'হাসপাতাল'
বুমরা, সাই তো নেইই, ছিটকে গিয়েছেন সুন্দরও, ভারতীয় দল যেন 'হাসপাতাল'
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স

ভিডিও

SSC News: এবার একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ করল SSC | ABP Ananda
Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | Delhi Protest
Birbhum News: সদাইপুরে বিস্ফোরণের তদন্তে এবার তৃণমূল নেতার বাড়িতে গেল NIA | ABP Ananda
Abhishek Banerjee PA News: এবার কি সুমিত রায় এবং সুজয় হাজরাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ? | CID
Academy of Fine Arts: মঙ্গলে 'গেরুয়া' থেকে 'সাদা', আজ ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget